- রেলের ৩ হাজার একর জমি বেদখলে: সংসদীয় কমিটিতে তথ্য, তিন মাসে উচ্ছেদের পরিকল্পনা
- টুপটুপ রিসোর্টে আগুন: নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, মেলেনি নিখোঁজ নারীর মরদেহ
- সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে বিভ্রান্তি: ১ নভেম্বর খুলছে দ্বীপ, সিদ্ধান্ত জানাতে বুধবার বৈঠক
- প্রথমবার ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন: ২৫ বছর পর ইংল্যান্ডে ফিরল সেরার মুকুট, মেয়েদের সেরা পুতেয়াস
- হামে আরও ছয়জনের মৃত্যু, এক দিনে আক্রান্ত ১ হাজার ৪৬৬: চলতি বছর উপসর্গ নিয়ে মৃত্যু ১ হাজার ১২৯
- বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন গড়াল দ্বিতীয় দফায়: ১ নভেম্বর ইয়োতোভা-গিউরভের লড়াই
- এইচএসসির বাংলা ১ম পত্রে নতুন পাঠ্যসূচি: ২৪ কবি-সাহিত্যিকের লেখা, থাকছে ‘লালসালু’ ও ‘সিরাজ-উদ-দৌলা’
- ডি-থ্রি নিলামে জাতীয় দলের তারকাদের নিয়ে কাড়াকাড়ি: সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরীফুল সিটিজেন ব্যাংকে
Author: ওয়াসিমা আর্শি
প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন, পর্যালোচনা ও পর্যবেক্ষণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন উপজেলা ও থানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আগস্ট মাসের মাসিক সমন্বয় সভায় নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। গত ২৮ সেপ্টেম্বর জারি করা এক অফিস আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামের পাশাপাশি তাঁদের জন্য নির্ধারিত উপজেলা ও থানার তালিকাও প্রকাশ করা হয়েছে। অফিস আদেশ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ নির্ধারিত এলাকায় গিয়ে প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম সরেজমিনে দেখতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা ও পর্যবেক্ষণ করে প্রতিবেদন প্রস্তুত করতে হবে। দেশের বিভিন্ন উপজেলা ও থানায় ভাগ করে মোট ১৮০ কর্মকর্তাকে…
শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাঁর কন্যা জায়মা রহমানকে নিয়ে প্রশ্ন করল এক শিশু। সরাসরি জানতে চাইল, ‘জায়মা আপু কেন আসেননি?’ শিশুটির প্রশ্নের উত্তরও হাসিমুখে দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস ২০২৬ এবং প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে। একপর্যায়ে এক শিশু প্রধানমন্ত্রীর কাছে জানতে চায়, ‘জায়মা আপু কেন আসেননি?’ জবাবে তারেক রহমান বলেন, ‘হ্যাঁ, জায়মা আপু তো এখানে নেই। বাইরে আছে, সেজন্য আসতে পারেনি।’ এর আগে শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানায় ১৫০ শিশু। পরে জাতীয় সংগীত পরিবেশনের…
‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’—এমন কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পর্যালোচনা করে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাঈম হোসেন শান্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফারুক হোসেনকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ড ঘিরে। অডিওটি ফারুক হোসেনের বলে দাবি করা হচ্ছে। সেখানে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তির…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অরাজনৈতিক সংগঠনে ‘গুপ্ত রাজনীতি’ চলছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এসব সংগঠনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপও দাবি করেছেন ছাত্রদল সভাপতি। মঙ্গলবার মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা বলেন রাকিবুল ইসলাম রাকিব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠার পর সংগঠনটি তিন নেতাকে বহিষ্কার এবং ছয়জনকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে। সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজেও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীকে শনাক্ত করার কথা উঠে এসেছে। ফেসবুক…
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নুর মোহাম্মদের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া গ্রামের কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। নিহত নুর মোহাম্মদ দক্ষিণ বাড়াইপাড়া এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। এরই জেরে রোববার বিকেলে তাঁদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে বড় ভাইয়ের লাঠির আঘাতে নুর মোহাম্মদ গুরুতর আহত হন। পরে তাঁকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে…
পবিত্র মক্কার আকাশে দেখা গেল দৃষ্টিনন্দন এক মহাজাগতিক দৃশ্য। ২০২৬ সালে দ্বিতীয়বারের মতো চাঁদ প্রায় সরাসরি পবিত্র কাবা শরিফের ওপর অবস্থান করেছে। বিশেষ এই মুহূর্তে কাবা শরিফ থেকে তাকালে চাঁদকে প্রায় ঠিক মাথার ওপর দেখা গেছে। জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট প্রকৌশলী মাজেদ আবু জাহরার দেওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে চাঁদ সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। ওই সময় পবিত্র কাবা শরিফের অবস্থান থেকে চাঁদের উচ্চতা ছিল প্রায় ৮৯ দশমিক ৮৭ ডিগ্রি। ৯০ ডিগ্রি উচ্চতা মানে কোনো মহাজাগতিক বস্তু পর্যবেক্ষকের ঠিক মাথার ওপর অবস্থান করা। ফলে এদিন চাঁদের অবস্থান ছিল কাবা শরিফের প্রায় সরাসরি ওপরে। জ্যোতির্বিজ্ঞানের…
ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে। শেষ ওভার পর্যন্ত ম্যাচে লড়াই জমিয়ে রেখেছিলেন বাংলাদেশের মেয়েরা। তবে শেষ বল পর্যন্ত গড়ানো রোমাঞ্চকর ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। সোমবার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে শেষ বলে লক্ষ্য ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কার মেয়েরা। ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে যান ওপেনার মাইমুনা নাহের। ৬ বল খেলে মাত্র ১ রান করেন তিনি। আরেক ওপেনার অচেনা জান্নাত ২৪ বলে করেন ১৬ রান। বিবি আয়েশা কোনো রান না করেই বিদায় নিলে…
পবিত্র রমজান মাস সামনে রেখে দেশের ভোজ্যতেলের বাজারে নতুন করে সরবরাহ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যাওয়ার অভিযোগ করছেন ক্রেতা ও বিক্রেতারা। কোথাও কোথাও দুই ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলও পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতির মধ্যেই সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছেন দেশের ভোজ্যতেল রিফাইনাররা। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়াকে কারণ হিসেবে দেখিয়ে বর্তমান মূল্য সমন্বয়ের দাবি জানিয়েছেন তাঁরা। রিফাইনারদের দাবি, বর্তমানে যে দামে বাজারে সয়াবিন তেল বিক্রি হচ্ছে, তাতে তাঁদের লোকসান হচ্ছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে দাম সমন্বয় করা না হলে তেল আমদানিতে ব্যবসায়ীদের আগ্রহ কমে যেতে…
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯০২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন করে ৯ জনের মৃত্যুর ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে। এর আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছিল। ওই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২ হাজার ৮৯ জন। তখন চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৬২ জন। আগের দিনের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর বড় একটি অংশ…
একজন শিক্ষক কর্মজীবনে থাকুন কিংবা অবসরে যান, তাঁর মহান পেশার কারণে আমৃত্যু রাষ্ট্রের কাছে সম্মানীয়—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, পারিবারিক পাঠশালার গণ্ডি পেরিয়ে একজন শিক্ষার্থী যখন প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনে প্রবেশ করে, তখন তার সামনে শিক্ষক-শিক্ষিকারাই হয়ে ওঠেন অন্যতম ‘আদর্শ রোল মডেল’। শিক্ষার্থীদের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে তাই শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমান বলেন, শিক্ষক-শিক্ষিকারা যেন শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের একজন রোল মডেল হিসেবে উপস্থাপন করতে পারেন, সে ধরনের পরিবেশ তৈরিতে বর্তমান সরকার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে। শিক্ষকতা পেশাকে…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
