- মে দিবসে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান
- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
Author: জেলা প্রতিনিধি, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা কারিতাসের একটি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার (৮ মার্চ) দুপুর প্রায় ২টার দিকে কুতুপালং মধুরছড়া এলাকার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত কারিতাসের কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মাদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এদিকে, ক্যাম্পে দায়িত্ব পালনরত এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও…
বান্দরবানের লামা উপজেলায় প্রান্তিক ও হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শুরু হচ্ছে সরকারের বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। পাইলট প্রকল্পের প্রথম ধাপে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৯৭টি পরিবার এই কার্ডের আওতায় আসছে। আগামী মঙ্গলবার (১০ মার্চ) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রোববার (৮ মার্চ) দুপুরে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সারাদেশের ন্যায় বান্দরবানেও এই কর্মসূচি শুরু হচ্ছে। এর মূল লক্ষ্য হলো, প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা নগদ অথবা সমমূল্যের টিসিবি পণ্য পাবেন। ভূমিহীন, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, বেদে,…
‘নারী ও কন্যাশিশুর জন্য অধিকার, ন্যায়বিচার ও কার্যকর পদক্ষেপ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬। রোববার (৮মার্চ) দুপুর ১২টায় ‘ন্যায়বিচারে নারীর প্রবেশাধিকার প্রকল্প’র আওতায় রসুলপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠণ নিজেরা করি এবং ইউনিয়ন ভূমিহীন সংগঠনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির শুরুতে প্রায় দুই শতাধিক নারী-পুরুষের অংশগ্রহনে রসুলপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি রসুলপুর বাজার এবং প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে রসুলপুর ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়। রসুলপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য হাসিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নিজেরা করি সংগঠিত ভূমিহীন…
জালের বিশেষ খাঁচায় বন্দি থাকা বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তিনটি তক্ষক উদ্ধার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার (৮ মার্চ) ভোরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রাম থেকে এই প্রাণীগুলো উদ্ধার করা হয়। লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাদ আহমেদ জানান, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা শাখার(ডিবি) একটি আভিযানিক দল সদর উপজেলার চিনিপাড়া গ্রামের মুকুল আলীর (৪৫) বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। পরে তার বাড়ি তল্লাশী করে শয়ন কক্ষ থেকে সাদা জাল দিয়ে বানানো বিশেষ খাঁচার ভেতর বন্দি অবস্থায় তিনটি তক্ষক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তক্ষকগুলো ধূসর মাটি রঙের এবং এগুলোর গায়ে সাদা ডোরাকাটা দাগ…
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল শিক্ষার্থী সুমাইয়া আক্তার স্মৃতি (১৬)-র মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে নানান প্রশ্ন। কেউ বলছেন আত্মহত্যা আবার কেউ বলছেন হত্যা৷ পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে ঘটনার সঠিক বিচার ও হত্যা মামলা নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। ঘটনাটিকে অপমৃত্যু দেখিয়ে প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার পাঁয়তারা চলছে বলেও অভিযোগ তাদের। ঘটনার পাঁচদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন না হওয়ায় এবং অভিযুক্তদের আটক না করায় হতাশা প্রকাশ করেছে পরিবারের লোকজন। লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা এলাকায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছে মৃত স্মৃতির পরিবার। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা…
এবার গায়িকা হিসেবে অবির্ভূত হতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। একুশে পদকপ্রাপ্ত নন্দিত মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত পরিচালিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ আয়োজনে গান শোনাবেন ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামারাস এ নায়িকা। জানা গেছে, পেশাদার কণ্ঠশিল্পী না হয়েও বুবলী অত্যন্ত চমৎকারভাবে গানটি গেয়েছেন। এর মাধ্যমে গান গেয়ে বুবলীর আত্মপ্রকাশ ঈদ ইত্যাদির অন্যতম বড় চমক হিসেবে ধরা হচ্ছে। তার সঙ্গে গাইবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুলও। জানা গেছে, গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকবি কবির বকুল এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। এর আগে ইত্যাদি’র মঞ্চে অভিনয়শিল্পী তাসনিয়া…
জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছতা সাধনের উদ্দেশ্যে এবার ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই দিবসে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। উদ্ভূত পরিস্থিতিতে যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছ্রসাধন করা যায়; সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। তিনি বলেন, ‘২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হবে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে, অত্যন্ত বেদনার সাথে। সেটা যথাযথ মর্যাদায় আমরা অতীতের মতো করেই পালন করব। এখানে ধর্ম মন্ত্রণালয়ের…
অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা গেল কি না সেই সংক্রান্তে আগামী ৩০ মার্চ পুলিশকে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার চার্জশিট আমলে নিয়ে আজ রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে চার্জশিট দাখিল করেন হাফিজুল ইসলাম। মামলার চার্জশিটে বলা…
নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি সম্ভব নয় বলে মন্তব্য করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ‘নারীর অধিকার নিশ্চিতে সবাইকে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং তরুণ প্রজন্মকে সমতার মূল্যবোধে উদ্বুদ্ধ হতে হবে।’ আজ রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই একাত্তরের স্বাধীনতা যুদ্ধ থেকে থেকে শুরু করে চব্বিশে জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সব আন্দোলন ও সংগ্রামে শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি বলেন, ‘শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ। সেই…
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। আজ রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়েরের আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে বলা হয়, আসামি নাসীরুদ্দীন পাটওয়ারীর গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যায়। নির্বাচনের সময় এই আসামি বিভন্ন সময়ে…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
