- মে দিবসে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান
- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
Author: নিজস্ব প্রতিবেদক
যাকাতকে দারিদ্র্য বিমোচনে ব্যবহার করে ইসলামী বিশ্বে বাংলাদেশকে একটি মডেল হিসেবে উপস্থাপনের সুযোগ রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে শুধুমাত্র যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।’ দেশের আলেম ওলামা মাশায়েখ এবং এতিমদের সম্মানে শনিবার (৭ মার্চ) পবিত্র মাহে রজমানের ১৭তম দিনে যমুনায় আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ধনী-দরিদ্র সবমিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা কমবেশি চার কোটি। এসব পরিবারের মধ্যে যদি দরিদ্র কিংবা হত দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতিবছর পর্যায়ক্রমে ৫ লাখ পরিবারকে এক লাখ করে টাকা…
কক্সবাজারের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের লিফটের নিচ থেকে চারদিন ধরে নিখোঁজ থাকা এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৭ মার্চ) মরদেহটি উদ্ধার হলে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত নারী কহিনুর আক্তার (৩২) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ ডেইলপাড়া এলাকার কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী। স্বজনদের সূত্রে জানা যায়, গত বুধবার (৩ মার্চ) নিজের সাত বছর বয়সী মেয়েকে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন কহিনুর আক্তার। মেয়েকে হাসপাতালে ভর্তি করা হলেও সেদিন বিকেল থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। পরে পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা…
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধকে ঘিরে বিশ্বজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে একর পর এক ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি আরব দেশে বিভিন্ন স্থানে ইরান হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে, আরব দেশ গুলোতে ইরানের হামলার প্রেক্ষিতে এক জরুরি বৈঠক ডেকেছেন সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি। এই বৈঠকের অনুরোধ জানিয়েছে কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর। ফরাসি গণমাধ্যম এএফপিকে তিনি জানান, বেশ কয়েকটি আরব দেশে ‘ইরানি হামলার’ বিষয়ে আলোচনা করতে আগামী…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কারণে বিশ্ব বাজারে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার সম্ভাব্য পাচার রোধে সর্বোচ্চ শতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের একমাত্র চতুদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় টহল ও তৎপরতা জোরদার করেছে দেশের এই সিমান্তরক্ষী বাহিনী। একই সাথে পঞ্চগড়ের ১৩৫ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শনিবার (০৭ মার্চ) সকাল থেকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন বাংলাবান্ধা স্থলবন্দর ও বিভিন্ন সীমান্ত এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে৷ বিজিবি জানায়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দেশের একমাত্র চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরসহ বিভিন্ন সীমান্ত এলাকায়…
ইরানের বন্দর আব্বাসের পশ্চিমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যেই ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। হিন্দুস্তান টাইমস জানায়, ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি বান্দর আব্বাস থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে এবং ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। এর আগে গত মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে ৪.৩ মাত্রার আরও একটি ভূমিকম্প ঘটেছিল। এ নতুন ভূমিকম্পটি ঘটেছে গেরাশে, যা ইরানের ফার্স প্রদেশের দক্ষিণ অংশে অবস্থিত। ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)। সকাল নিউজ/এসএফ
যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন বার্তা দিয়েছে দেশটি। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শনিবার (৭ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাস ভেরিফায়েড ফেসবুক ভ্রমণসংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময় নিশ্চিত করুন যে ভ্রমণে কোনো বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে। আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে…
নির্ধারিত সময়ে যারা দায়িত্ব পালন করবে না তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ শনিবার (০৭ মার্চ) সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। ঘড়ির কাঁটায় তখন সকাল ৮টা ৩০ মিনিট। সাধারণ রোগীরা যখন হাসপাতালের বারান্দায় ভিড় করতে শুরু করেছেন, ঠিক তখন পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে হাজির হন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে প্রবেশ করেই তিনি সরাসরি হাজিরা খাতা এবং ডিউটি রোস্টার পরীক্ষা করেন। চিকিৎসকরা ঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত হয়েছেন কি না, তা সরেজমিনে যাচাই করাই ছিল তার এই সফরের মূল উদ্দেশ্য। এ সময় রোস্টার অনুযায়ী…
প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ জানিয়ে প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী বলেছেন, ‘ফ্লাইট বাতিল হওয়ায় অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ কারণে প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার তাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে।’ আজ শনিবার (০৭ মার্চ) সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টসের উদ্যোগে আয়োজিত হলি উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে যারা নিহত হয়েছেন, তাদের বিষয়ে খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করা হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নিয়মিত এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে। প্রধানমন্ত্রীও সার্বক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ…
বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বলে মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আশা করি, আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। বলবেন- এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যেসব নেতিবাচক সংস্কৃতি সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব।’ আজ শনিবার (০৭ মার্চ) রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় এসে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কনস্টিটিউশন, রুলস অব প্রসিডিউর, কাস্টমস, কনভেনশন অব দি হাউস- এসব বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলাপ হয়েছে। সেই সঙ্গে বিশ্বের যেসব দেশ শক্তিশালী গণতন্ত্রের চর্চা করে…
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর চতুর্থ দিনে আজ শনিবার (০৭ মার্চ) বিক্রি হচ্ছে ১৭ মার্চের ঈদযাত্রার টিকিট। বাংলাদেশ রেলওয়ের ঘোষণা অনুযায়ী, যারা আগামী ১৭ মার্চ ট্রেনে ভ্রমণ করবেন, তাদের ৭ মার্চ অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে। যাত্রীদের টিকিট কেনা সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদযাত্রা ঘিরে গত মঙ্গলবার শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ওইদিন ১৩ মার্চের ঈদযাত্রার টিকিট বিক্রি করা…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
