- মে দিবসে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান
- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
Author: আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। আজ রোববার (১ মার্চ) করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে শুরু হওয়া এ বিক্ষোভে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে এধি রেসকিউ সার্ভিস। এ ছাড়া এ বিক্ষোভে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনকে পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, ছয়টি মৃতদেহ করাচির সিভিল হাসপাতাল (সিএইচকে) তে আনা হয়েছে। এক বিবৃতিতে এধি জানায়, তাদের অ্যাম্বুলেন্স মৃতদেহ এবং বেশ কয়েকজন আহতকে সিএইচকেতে নিয়ে গেছে। এর আগে বিক্ষোভকারীরা করাচির মার্কিন দূতাবাসে ঢোকার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে বেশ কয়েকজন আহত…
ইরানির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজারো শিয়া মুসলিম রাস্তায় নেমেছেন। আজ রোববার (১ মার্চ)শ্রীনগরের প্রধান চত্বরে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা লাল, কালো ও হলুদ পতাকা হাতে জড়ো হন। সমাবেশে ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান শোনা যায়। পরিবেশ ছিল আবেগঘন। তবে সমাবেশ বেশিরভাগ সময় শান্তিপূর্ণ ছিল। বিক্ষোভকারীদের একজন সংবাদসংস্থা এএফপিকে বলেন, ‘আজ আমরা সবাই খুব ভারাক্রান্ত হৃদয়ে আছি। আমরা আমাদের প্রিয় নেতার জন্য শোক করছি, যিনি শহীদ হয়েছেন। ট্রাম্পের জন্য আমাদের একটি বার্তা আছে … আমরা সবসময় তোমাদের জুলুমের বিরুদ্ধে দাঁড়াব।’ আরেক বিক্ষোভকারী ইশফাক ওয়ানি মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘মুসলিম দেশগুলোকে…
ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ঘটনায় সেখানে বসবাসরত বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। ইরানের ঘটনাবলির কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশিরা কী অবস্থায় আছে সে সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ-খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।’ এই ঘটনার কারণে মধ্যপ্রাচ্যকেন্দ্রীক অনেক ফ্লাইট বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মা। আজ রোববার (১ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজ সকাল ১০টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এ বৈঠকে যোগ দিতে সচিবালয় আসেন ভারতীয় হাইকমিশনার। বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এই বৈঠক চলে। এ বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও দুই দেশের সীমান্ত, ইন্ডিয়ান আইটি সিস্টেম, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা, বাংলাদেশকে ভিসা প্রদানসহ গুরুত্বপূর্ণ বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও নিরাপত্তা ইস্যুগুলো এই…
টি-টুয়েন্টি বিশ্বকাপে এ গ্রুপে সেরা হয়ে আগেই সেমিফাইনালে গিয়ে বসে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের যুগলবন্দি হবে ভারত ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার জয়ী দল। এজন্য কলকাতায় আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটার সুপার এইটের ১ নম্বর গ্রুপের শেষ ম্যাচটি নকআউট বা ‘কোয়ার্টার ফাইনাল’ এ রুপ নিয়েছে। কারণ ভারত কিংবা ওয়েস্ট ইন্ডিজ, আজ যারাই জিতবে তারাই উঠে যাবে সেমিফাইনালে। আবহাওয়া বা অন্য কোনো কারণে ম্যাচটি শেষ হতে না পারলে নেট রান রেটে এগিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজ উঠে যাবে শেষ চারে। প্রথম দল হিসেবে টানা দুবার ও সব মিলিয়ে রেকর্ড তিনবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়তে তাই আজ ব্যাট হাতে দারুণ কিছুই করতে হবে সূর্যকুমার যাদবের দলকে।…
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) নিহত হয়েছেন। আজ রবিবার (১ মার্চ) বার্তাসংস্থা তাসনিম, ফার্স নিউজ-সহ ইরানের সরকারি-বেসরকারি সব সংবাদমাধ্যম খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেছে । সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবি তাদের প্রতিবেদনে বলেছে, আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পÐিত এবং যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন। এর আগে গতকাল শনিবার সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও, খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেন। সরকারিভাবে ইরান প্রথমে খামেনির নিহতের…
নতুন করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বাঁধার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে বলে জানা গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেছেন, ‘মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’ তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়। সাইবার হামলা হয় দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতে। অন্যদিকে ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। সকাল নিউজ/এসএফ
সারা দেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্থিতিশীল আছে, সরবরাহও ভালো আছে জানিয়ে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘বাংলাদেশের প্রতিটি জায়গায় আমাদের জেলা প্রশাসনগুলোর নজরদারি এবং ভোক্তা অধিদপ্তরের উদ্যোগে মূল্য তদারকি কার্যক্রম চলছে।’ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। কর বাড়ানো নিয়ে অর্থমন্ত্রীর একটি মন্তব্যের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আপনারা অর্থমন্ত্রীর বক্তব্য ভুল ব্যাখা করবেন না। বাংলাদেশে ট্যাক্স জিডিপির রেশিও অনেক কম। আশপাশের সব দেশে অনেক বেশি।’ তিনি বলেন, ‘বাংলাদেশে এই রেশিও কম হওয়ার কারণে আমাদের যা রাজস্ব আদায় হয় তা…
বান্দরবান জেলার লামা উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুই মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দুর্গম পাহাড়ি ইউনিয়ন ফাইতংয়ের ফাদুরছড়া পাড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এসময় পানি ঢেলে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ফাইতং পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ৫(১), ৫(২) ও ৫(৩) ধারা অনুযায়ী, কেবিসি ব্রিকসের মালিক কবিরকে ৩ লাখ টাকা এবং বিবিএম-২ ব্রিকস মালিককে ২ লাখ…
ঝাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে সকল প্রকার মাছ শিকারে আগামী দুই মাসের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত টানা ৬১ দিন ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাজুড়ে সব প্রকার জাল ফেলা ও মাছ শিকার বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞাকে ঘিরে ভোলার জেলে পল্লীগুলোতে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে জেলা মৎস্য বিভাগ। মৎস্য বিভাগ বলছে, এই সময়ে নদীর অভয়াশ্রমগুলোতে আগত ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ডিম ছাড়ে। ফলে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন বাড়াতে প্রতিবছরই এই সময়টিতে মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। তাই মাছ শিকার থেকে বিরত থাকতে জেলেদের মধ্যে ব্যাপক প্রচার…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
