Author: ওয়াসিমা আর্শি

ছোটবেলায় মিরান্ডা ওয়ারবির খুব ইচ্ছা ছিল নিজের একটি ঘোড়া থাকবে। মা-বাবার কাছে সেই আবদারও করেছিলেন। কিন্তু তাঁদের উত্তর ছিল সোজাসাপটা—‘না’। আসল ঘোড়া না পাওয়ার সেই আক্ষেপই একসময় তাঁকে এমন এক শখের দিকে নিয়ে যায়, যা শেষ পর্যন্ত জায়গা করে দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। যুক্তরাজ্যের বাসিন্দা মিরান্ডা আসল ঘোড়ার পরিবর্তে ভালোবাসতে শুরু করেন প্লাস্টিকের খেলনা ঘোড়া ‘মাই লিটল পনি’। শুরুটা হয়েছিল গোলাপি রঙের ‘স্নোফ্লেক’ নামের একটি খেলনা দিয়ে। এরপর একটি থেকে দুটি, দুটি থেকে শত শত—বছরের পর বছর ধরে বাড়তে থাকে তাঁর সংগ্রহ। এখন মিরান্ডার সংগ্রহে রয়েছে ৪ হাজার ৫৫০টি ‘মাই লিটল পনি’। এই বিশাল সংগ্রহের কারণেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম…

বিস্তারিত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে কয়েক সপ্তাহের অস্থিরতার পর বিশ্ববাজারে টানা কমছে অপরিশোধিত তেলের দাম। বুধবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৪৩ ডলারে নেমে আসে। এর মাধ্যমে টানা ছয় সেশনে দরপতনের পথে রয়েছে ব্রেন্ট, যা ২০২৫ সালের আগস্টের পর সবচেয়ে দীর্ঘ পতনের ধারা। ছয় সেশনে ব্রেন্টের দাম সাড়ে ৯ শতাংশের বেশি কমেছে। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দামও একপর্যায়ে ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে আসে। বুধবারের লেনদেনে ডব্লিউটিআই প্রায় ৮৯ ডলারের ঘরে নেমেছিল। তেলের বাজারে এই দ্রুত পরিবর্তনের পেছনে মধ্যপ্রাচ্যে সরবরাহ পরিস্থিতির উন্নতির প্রত্যাশা এবং কূটনৈতিক তৎপরতাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বাজার…

বিস্তারিত

রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশ তাঁদের সাত দিনের রিমান্ড চেয়েছিল। রিমান্ডে যাওয়া ব্যক্তিদের আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী হিসেবে মামলার নথিতে উল্লেখ করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন নিরব খান, মো. সাইফুল ইসলাম, মো. জুয়েল সিকদার, মো. সাহেদ, শান্ত শেখ, মো. হারুন মাইজভান্ডারী, খালেদ মাহমুদ ফয়সল, মো. সফিকুর রহমান, বিল্লাল গাজী, ইসমাইল সিরাজী, মো. আরিফুর রহমান দিপু, মো. ইদ্রিসুল আলম, জয়নাল আবেদীন মামুন,…

বিস্তারিত

দীর্ঘ সাত মাসের বেশি সময় অপেক্ষার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর নিয়োগপ্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে দেশের বিভিন্ন জেলায় নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে নিয়োগপত্র বিতরণ করা হবে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিজ নিজ জেলার প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গিয়ে সরাসরি নিয়োগপত্র সংগ্রহ করতে হবে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী…

বিস্তারিত

তরুণ গায়িকা ও অভিনেত্রী পারশা মাহজাবীন অভিনয় ও গানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। কাজের খবর থেকে শুরু করে ব্যক্তিগত মুহূর্ত কিংবা ভ্রমণের ছবি—ভক্তদের সঙ্গে নিয়মিতই ভাগ করে নেন তিনি। এবার শ্রীলঙ্কা ভ্রমণের একগুচ্ছ ছবি প্রকাশ করে নতুন করে অনুসারীদের নজর কেড়েছেন পারশা। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন এই গায়িকা-অভিনেত্রী। ছবিগুলো শ্রীলঙ্কা ভ্রমণের সময় সমুদ্রসৈকতে তোলা। সেখানে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে তাঁকে। তবে ছবির পাশাপাশি পারশার দেওয়া ছোট্ট ক্যাপশনও নজর কেড়েছে অনুসারীদের। ছবিগুলো প্রকাশ করে তিনি লিখেছেন, ‘সঠিক দিকেই পথ হারিয়েছি।’ ভ্রমণের মুহূর্তগুলো বেশ পছন্দ করেছেন তাঁর ভক্ত-অনুসারীরাও। প্রকাশের পর ছবিগুলোতে দ্রুত প্রতিক্রিয়া আসতে…

বিস্তারিত

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের জন্য হাতে আর মাত্র সাড়ে তিন বছরের মতো সময়। কিন্তু ২০৩০ সালের লক্ষ্য সামনে রেখে বাংলাদেশের বর্তমান অবস্থান বলছে, শুধু উন্নয়নের পরিকল্পনা গ্রহণ নয়, সেগুলো বাস্তবায়নের সক্ষম প্রতিষ্ঠান গড়ে তোলাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাসটেইনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২৬ অনুযায়ী, এসডিজি সূচকে বাংলাদেশের অবস্থান ১৬৯ দেশের মধ্যে ১১০তম। বাংলাদেশের স্কোর ৬৪ দশমিক ৮৪। সূচকটির স্কোরকে সামগ্রিকভাবে ১৭টি এসডজি অর্জনের অগ্রগতির পরিমাপ হিসেবে ব্যবহার করা হয়। আগের বছরের প্রতিবেদনের হিসাব আরও উদ্বেগের জায়গাটি সামনে এনেছিল। সেখানে বাংলাদেশের পরিমাপযোগ্য এসডিজি অভীষ্টগুলোর মাত্র ২০ দশমিক ৮ শতাংশ লক্ষ্য অর্জনের পথে থাকার কথা বলা হয়েছিল। বিপরীতে ৩৫ দশমিক…

বিস্তারিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণের সময়ে নিয়োগে বড় ধরনের অনিয়মের তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের তদন্তে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ব্যাংকটিতে নিয়োগ পাওয়া ১০ হাজার ৮৩২ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৮ হাজার ৫৪২ জনকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছিল। তদন্তে উঠে এসেছে আরও বিস্ময়কর একটি চিত্র। ওই সময়ে নিয়োগ পাওয়া ১০ হাজার ৮৩২ জনের মধ্যে ৮ হাজার ৯৯ জনই চট্টগ্রাম জেলার বাসিন্দা, যা মোট নিয়োগের প্রায় ৭৫ শতাংশ। শুধু এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের নিজ উপজেলা পটিয়া থেকেই নিয়োগ পেয়েছেন ৫ হাজার ১৪৮ জন। অর্থাৎ মোট নিয়োগের…

বিস্তারিত

কারও জীবনে ভালোবাসার মানুষটি পাশে আছেন, আবার কেউ এখনো একাই লিখছেন নিজের জীবনের গল্প। সম্পর্ক না থাকলেই জীবন অসম্পূর্ণ—এমন ধারণার বাইরে গিয়ে নিজের স্বাধীনতা, স্বপ্ন আর নিজের প্রতি ভালোবাসাকে উদ্‌যাপনের উপলক্ষ হিসেবেই আজ পালিত হচ্ছে ‘সিঙ্গেল ডে’। আজ ২৩ সেপ্টেম্বর। দিনটি মূলত তাদের জন্য, যারা বর্তমানে কোনো সম্পর্কে নেই কিংবা জীবনের কোনো পর্যায়ে সম্পর্ক থেকে বেরিয়ে এসে একা পথ চলছেন। ভালোবাসা দিবস বা কাপল ডের মতো সম্পর্ককেন্দ্রিক নানা আয়োজনের ভিড়ে সিঙ্গেলদের জন্যও আলাদা একটি দিন হিসেবে পরিচিতি পেয়েছে এটি। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সম্পর্কের নানা মুহূর্ত প্রায় প্রতিদিনই চোখের সামনে আসে। কারও ভ্রমণের ছবি, কারও বিশেষ দিনের উদ্‌যাপন কিংবা প্রিয় মানুষের…

বিস্তারিত

পাসপোর্ট হারানো, চুরি হওয়া কিংবা কোনো কারণে নষ্ট হওয়ার পর নতুন পাসপোর্ট পেতে নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে পাসপোর্ট হারানো বা চুরি হওয়ার বিষয়টি অনলাইনে রিপোর্ট করা বাধ্যতামূলক। পাশাপাশি দ্বিতীয়বার বা এর পর প্রতিবার পাসপোর্ট হারানো, চুরি বা নষ্ট হলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে গত সোমবার এ বিষয়ে নতুন পরিপত্র জারি করা হয়েছে। উপসচিব মোহাম্মদ নুরুজ্জামানের সই করা পরিপত্রে হারানো, চুরি বা নষ্ট হওয়া পাসপোর্ট পুনঃ ইস্যুর ক্ষেত্রে মোট ১২টি নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্র জারির দিন থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, পাসপোর্ট হারানো, চুরি বা…

বিস্তারিত

কুমিল্লায় নিহত ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিভিন্ন প্রচার ও মন্তব্যের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম। ছেলেকে ঘটনার জন্য কোনোভাবে দায়ী বা দোষী হিসেবে উপস্থাপনের চেষ্টা তিনি মেনে নেবেন না বলে জানিয়েছেন। মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা নাহিদা বেগমের বাসায় তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ তুলে নিজের ক্ষোভ ও কষ্টের কথা জানান তিনি। নাহিদা বেগম বলেন, ‘আমার দুধের শিশু, তাকে ব্লেমিং করা আমি কোনো দিন মেনে নেব না। আমার…

বিস্তারিত