- মে দিবসে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান
- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
Author: আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় ইতিহাসের ‘সবচেয়ে ভয়ংকর’ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং অন্যান্য জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নেওয়া ইরানের ‘দায়িত্ব ও বৈধ অধিকার’। এক শোকবার্তায় তিনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে বিচার চাওয়া এবং প্রতিশোধ নেওয়াকে নিজেদের দায়িত্ব ও বৈধ অধিকার হিসেবে বিবেচনা করে। এই মহান দায়িত্ব পালনে আমরা সর্বশক্তি নিয়োজিত করব।’ প্রেসিডেন্ট বলেন, নিহত নেতাদের প্রতি জাতির পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হচ্ছে এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা…
চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় জড়িত একটি গ্রুপকে চিহ্নিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ‘একটি সন্ত্রাসী গ্রুপ প্রায় দুইমাস আগে একজন বড় ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছিল। পুলিশ কমিশনারের নজরে আনলে, চট্রগ্রাম পুলিশ কমিশনার তাকে নিরাপত্তা দিয়েছে, বাসায় পুলিশ প্রহরা দিয়েছে।’ রোববার (১ মার্চ) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে একটি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, ‘সেই সন্ত্রাসী গ্রুপ হয়তো সুবিধা পায়নি, দুমাস পরে আবার একই রকমের কর্মকাণ্ড করেছে। হেভি উইপেনসহ গোলাগুলি করেছে।’ দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় আনার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আমাদের পরিকল্পনা এখনই ফাঁস করতে চাই না। এ বিষয়ে আমরা অত্যন্ত…
মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধপরিস্থিতির কারণে তুরস্কের ইস্তানবুলে আটকা পড়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ইস্তানবুল থেকে দুবাই যাওয়ার কথা থাকলেও ইসরাইল ও আমেরিকার আকস্মিক হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুবাই বিমানবন্দরে আটকা পড়েন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এমন দুঃস্বপ্নের কথা জানান এ অভিনেত্রী। পরে দীর্ঘ অনিশ্চয়তা ও উদ্বেগজনক সময় পার করে অবশেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন নুসরাত ফারিয়া। আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের নিজের এই দুঃসহ পরিস্থিতির কথা জানিয়েছেন অভিনেত্রী। গত শনিবার রাতে দেওয়া সেই পোস্টে নুসরাত ফারিয়া দিনটিকে ‘দুঃস্বপ্নের মতো’ বলে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন- ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধ। ইউএই (আরব আমিরাতের)-এর আকাশপথ বন্ধ। মুহূর্তের…
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পুলিশের গোয়েন্দা বিভাগের (ফারাজা) প্রধান গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে রোববার (১ মার্চ) ইরানিয়ান সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘গতকাল শত্রুপক্ষের হামলায় জাতীয় পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন।’ গোলামরেজা রেজাইয়ান এর আগে ইমিগ্রেশন এবং ফরেন ন্যাশনাল পুলিশ, চিফ অব ইন্টেলিজেন্স এবং পাবলিক সিকিউরিটি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে ইরানের পুলিশ বাহিনীর ডিরেক্টর অব জেনারেল ইন্সপেক্টরের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সকাল নিউজ/এসএফ
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চালানো আগ্রাসনের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগহার গালিবাফ বলেছেন, ‘তারা ইরানের লাল রেখা অতিক্রম করেছে।’ আজ রবিবার (১ মার্চ) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে গালিবাফ এ মন্তব্য করেন। এর আগে শনিবার থেকে হামলা শুরুর পর তিনিই সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা হিসেবে ক্যামেরার সামনে হাজির হন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতাদের অশুভ অপরাধী আখ্যা দিয়ে গালিবাফ বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর চলমান হামলার জন্য তারা ধ্বংসাত্মক আঘাতের মুখোমুখি হবে।’ তিনি বলেন, ‘তোমরা আমাদের লাল রেখা অতিক্রম করেছ। এর মূল্য তোমাদের দিতেই হবে। আমরা এমন ধ্বংসাত্মক আঘাত হানব, শেষ পর্যন্ত তোমরাই করুণা ভিক্ষা করতে বাধ্য হবে।’ …
বান্দরবানে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের দায়ে পাঁচটি অবৈধ ইটভাটার মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রোববার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের পেশকার মাহবুব কাদের। আদালত ও পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, জেলার পাঁচটি উপজেলায় পরিবেশ আইন অমান্য করে এবং প্রশাসনের অনুমতি ছাড়াই ৭০টি ইটভাটা গড়ে তোলা হয়েছে। এর মধ্যে বর্তমানে ৪২টি ইটভাটা সচল রয়েছে। ইতোপূর্বে কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিছু ইটভাটাকে অর্থদণ্ড প্রদান এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলেও সেগুলো বন্ধ করা যায়নি। অপরদিকে, পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অপরাধে ৮টি ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। তার মধ্যে ৫টি মামলায় আটজন মালিকের বিরুদ্ধে…
রাজনৈতিক প্রভাব খাটিয়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস। আজ রবিবার (০১ মার্চ ২০২৬) সকালে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। আয়োজকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র প্রশাসনের নজর এড়িয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং আশপাশের কৃষিজমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছে। পরিবেশ পদযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে সমাবেশে পরিণত হয়। সমাবেশে বক্তারা নদী রক্ষায় কার্যকর…
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সুখাতি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শতাধিক প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রুপাস ভিশন ফর একসেপশনাল লাইভস’ এই ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন সুখাতি বুদ্ধি প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আলমগীর হোসেন, গণমাধ্যমকর্মী হাফিজুর রহমান হৃদয়, আবু বকর সিদ্দিকসহ অনেকে। ‘রুপাস ভিশন ফর একসেপশনাল লাইভস’-এর চেয়ারম্যান মেহেদী জাহান কবির রুপা বলেন, আমার স্বামী এহসানুল কবির যিনি ‘রুপাস ভিশন ফর একসেপশনাল লাইভস’-এই অর্গানাইজেশনকে প্রথম দিন থেকেই সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমাদের একটিভ মেম্বারদের আনকন্ডিশনাল সাপোর্ট এই…
কিশোরগঞ্জের কটিয়াদীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খালটি পানিপ্রবাহ বন্ধ হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে। এতে পানির অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে কৃষকদের। একই সঙ্গে বর্তমান প্রজন্মের কাছে প্রায় ৪৮ বছরের পুরোনো সেই স্মৃতি নিশ্চিহ্ন হয়ে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। জালালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বছরের ফুল সংলগ্ন আড়িয়াল খাঁ নদী থেকে খালটির উৎপত্তি হয়ে লোহাজুরী ইউনিয়নের অরিয়াধর বাজার সংলগ্ন এলাকায় কৃষিজমিতে মিলিত হয়েছে। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই খালটি। দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে সরকারের কাছে খালটি পুনঃখনন করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং ভূগর্ভস্থ পানির স্তর ধরে রাখতে খালের পাড়ে বৃক্ষরোপণ করাও…
মধ্যপ্রাচ্যে বিরাজমান যুদ্ধপরিস্থিতিতে আবুধাবিতে আটকা পড়েছে ইংল্যান্ড লায়ন্স দল। মিসাইল হামলার আশঙ্কা ও বিস্ফোরণের ঘটনায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ইংল্যান্ডের ক্রিকেটার জনি বেয়ারস্টো এখন লায়ন্স দলের কোচের ভূমিকায় আছেন, সামাজিক মাধ্যমে তিনি আবেগঘন আবেদন জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে সহায়তা চেয়েছেন। শনিবার রাতে ইরান পরিস্থিতি নিয়ে স্টারমার একটি সরকারি বিবৃতি দেন। তার সেই পোস্টের জবাবে বেয়ারস্টো লিখেছেন, ‘আপনি কি আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন?’ এই চার শব্দের বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বোঝা যায়, দলের সদস্যরা কতটা উদ্বেগে আছেন। আবুধাবির বাসিন্দারা শহরের বিভিন্ন জায়গায় জোরালো বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, একজনের মৃত্যু হয়েছে। তবে বিস্তারিত…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
