- চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিল চায় জামায়াত
- মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
- ৪৭ বছর বয়সে তাহিরের বিশ্বরেকর্ড, ১৭ রানে নিলেন ৫ উইকেট
- পূজার আগে বাংলাদেশের ইলিশ চায় ভারত, রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান
- ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, কারা পাবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- আকিজ সিমেন্টে ম্যানেজার পদে চাকরির সুযোগ, বেতন আলোচনা সাপেক্ষে
- ৬০ পেরিয়েও এত ফিট নীতা আম্বানি, জানালেন প্রতিদিনের রুটিন
- বঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের আভাস, পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস
Author: ওয়াসিমা আর্শি
কক্সবাজারে আনন্দ ভ্রমণ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন চাঁদপুরের দুই বন্ধু। কিন্তু বাড়ি আর ফেরা হলো না তাঁদের। চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ফিরোজ আহমেদ তৌহিদ ও মাহি উদ্দিন নামের দুই যুবক। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ আহমেদ তৌহিদের বয়স ২০ বছর। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার সাহাবপাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে। অপর নিহত ২৫ বছর বয়সী মাহি উদ্দিন একই উপজেলার শাহারপাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ ও মাহি পরস্পরের বন্ধু। তাঁরা চাঁদপুর থেকে মোটরসাইকেলে…
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীরাও নবম জাতীয় পে স্কেলের আওতায় থাকছেন। সরকারি চাকরিজীবীদের মতো তাঁরাও নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাবেন। নতুন মূল বেতনের হিসাব কার্যকর হবে চলতি বছরের ১ জুলাই থেকে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগের উপসচিব জামিলা শবনম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেয়ে থাকেন। ফলে সরকার অনুমোদিত নবম জাতীয় পে স্কেলের সুবিধাও তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় পে স্কেল অনুমোদন দেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে নতুন বেতন কাঠামোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তবে তখন…
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কখন বাড়তে পারে, কোথায় সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটছে কিংবা কোন পণ্যে সামনে সংকট তৈরি হতে পারে—এসব তথ্য আগেই জানতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক বাজার গোয়েন্দা ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পরীক্ষামূলকভাবে টিসিবির মাধ্যমেই নতুন এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এ পরিকল্পনার কথা জানান। তাঁর মতে, দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ শৃঙ্খল আরও কার্যকরভাবে সমন্বয় এবং বাজারের গতিবিধি বিশ্লেষণে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফয়সল আজাদ বলেন, কোথায় সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটছে কিংবা ভবিষ্যতে কোথায় সমস্যা দেখা দিতে পারে—এমন তথ্য আগাম দিতে সক্ষম…
২০২৬ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্নীতিমূলক কর্মকাণ্ড ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিসিবির সাবেক পরিচালক মুহাম্মদ মুখলেসুর রহমান শামীম, সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং বগুড়া জেলার বিসিবির সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের পর তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২৪ সালের দুর্নীতিবিরোধী বিধিমালার বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি জানিয়েছে। তদন্তের আওতায় ছিল বিপিএলের ১২তম আসর। অভিযোগ ওঠার পর তিনজনকেই সাময়িকভাবে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। তবে অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। তিন…
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ১১ দলীয় ঐক্যের ব্যানারে যৌথভাবে প্রার্থী দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনে ১১ দলীয় ঐক্য থাকলেও স্থানীয় নির্বাচনে দলগুলো নিজ নিজভাবে প্রার্থী দেবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্য মূলত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ছিল। স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সেই ঐক্যের ভিত্তিতে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নেই। বরং জোটে থাকা দলগুলো নিজেদের মতো করে প্রার্থী দেবে এবং নির্বাচনে অংশ নেবে। আসন্ন নির্বাচন সামনে রেখে জামায়াতও প্রস্তুতি শুরু করেছে বলে…
নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে শত শত মানুষের মৃত্যু এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার। এই কঠিন সময়ে নেপালের জনগণের পাশে থাকার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানানো হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকায় নেপাল দূতাবাসে গিয়ে বাংলাদেশের পক্ষ থেকে শোকবার্তায় স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত ২৬ আগস্ট উত্তর নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে পর্যটকরাও রয়েছেন। দুর্যোগে বিপুল পরিমাণ সম্পদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ…
দেশে সরকারি সেবার বড় একটি অংশ অনলাইনে চালু হলেও তৃণমূল পর্যায়ে প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামোর ঘাটতি ডিজিটাল সেবা কার্যক্রমে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইউনিয়ন পর্যায়ের কৃষি অফিসগুলোতে থাকা কম্পিউটারের ৪৪ শতাংশই অকেজো। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সুশাসনবিষয়ক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, বর্তমানে সরকারি সাত শতাধিক সেবা অনলাইনে চালু রয়েছে। তবে এসব সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে যেসব স্থানীয় সরকারি কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেগুলোর অনেক জায়গায় প্রয়োজনীয় কম্পিউটার, দ্রুতগতির ইন্টারনেট এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধার ঘাটতি রয়েছে। সিপিডির তথ্য অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে কৃষি অফিসে অকার্যকর কম্পিউটারের হার…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। নতুন করে মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা। মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে পরীক্ষায় আরও ৯৪ জনের হাম নিশ্চিত হয়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে হামের সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৪ জনসহ গত ১৫ মার্চ…
কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে জনস্বার্থসংশ্লিষ্ট জরুরি কোনো বিষয় দেখা দিলে তা দ্রুত তাঁকে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার সভাকক্ষে আয়োজিত এক সভায় এসব নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার ২৭ আগস্ট জারি করা প্রজ্ঞাপনের আলোকে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আইনশৃঙ্খলা, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, নদীভাঙন,…
ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে বয়স ও শারীরিক সমস্যার সঙ্গে লড়াইটা যেন আরও কঠিন হয়ে উঠছে নোভাক জোকোভিচের জন্য। ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই পাঁচ সেটের নাটকীয় লড়াইয়ে হেরে বিদায় নিয়েছেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সার্বিয়ান কিংবদন্তি। ম্যাচ শেষে কোর্ট ছাড়ার সময় নিজের আবেগও ধরে রাখতে পারেননি তিনি। নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের বিপক্ষে জোকোভিচ হেরেছেন ৭-৬ (৭-৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ গেমে। দীর্ঘ পাঁচ সেটের ম্যাচে একসময় ঘুরে দাঁড়ালেও শেষদিকে শারীরিকভাবে ভেঙে পড়েন ৩৯ বছর বয়সী এই তারকা। জোকোভিচের দীর্ঘ ইউএস ওপেন ক্যারিয়ারে প্রথম রাউন্ডে এটিই প্রথম হার। একই সঙ্গে ২০০৬ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের উদ্বোধনী রাউন্ড থেকেই বিদায়…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
