- চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিল চায় জামায়াত
- মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
- ৪৭ বছর বয়সে তাহিরের বিশ্বরেকর্ড, ১৭ রানে নিলেন ৫ উইকেট
- পূজার আগে বাংলাদেশের ইলিশ চায় ভারত, রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান
- ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, কারা পাবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- আকিজ সিমেন্টে ম্যানেজার পদে চাকরির সুযোগ, বেতন আলোচনা সাপেক্ষে
- ৬০ পেরিয়েও এত ফিট নীতা আম্বানি, জানালেন প্রতিদিনের রুটিন
- বঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের আভাস, পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস
Author: ওয়াসিমা আর্শি
বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপকূলের কাছে পরিকল্পিত একটি ব্রিটিশ-ইসরাইলি তেল প্রকল্প বন্ধের দাবিতে আর্জেন্টিনার আদালতে মামলা করেছেন দেশটির কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা। মঙ্গলবার দায়ের করা এই মামলার মধ্য দিয়ে দীর্ঘদিনের ফকল্যান্ড বিরোধে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। খবর এএফপির। আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে ‘লাস মালভিনাস’ নামে অভিহিত করে এবং দ্বীপপুঞ্জটির ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে আসছে। বর্তমানে অঞ্চলটি ব্রিটেনের নিয়ন্ত্রণে রয়েছে। ১৯৮২ সালে দ্বীপপুঞ্জটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল আর্জেন্টিনা। তবে ব্রিটেনের সঙ্গে যুদ্ধে শেষ পর্যন্ত সেই চেষ্টা ব্যর্থ হয়। নতুন মামলার কেন্দ্রে রয়েছে ‘সি লায়ন’ নামে পরিচিত একটি তেলক্ষেত্র। ব্রিটিশ কোম্পানি রকহপার এক্সপ্লোরেশন এবং ইসরাইলি কোম্পানি নাভিটাস পেট্রোলিয়াম যৌথভাবে সেখানে তেল প্রকল্প বাস্তবায়ন…
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল। সাক্ষাতে দেশের তৈরি পোশাকশিল্পের বিদ্যমান বিভিন্ন সমস্যা রাষ্ট্রপতির সামনে তুলে ধরে সেগুলো সমাধানে তাঁর সহযোগিতা চেয়েছেন সংগঠনটির নেতারা। বুধবার (২ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সাক্ষাৎকালে বিজিএমইএ নেতারা বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি এবং খাতটির সামনে থাকা বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট পর্যায়ে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। প্রতিনিধিদলের বক্তব্য শোনার পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর…
একসময় টলিপাড়ায় বেশ আলোচিত ছিল পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর জুটি। একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করে দর্শকের নজর কেড়েছিলেন তাঁরা। তবে ২০১৫ সালের পর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি তাঁদের। এবার দীর্ঘ ১১ বছরের বিরতির পর আবারও একই প্রকল্পে যুক্ত হতে চলেছেন রাজ ও মিমি। তবে আগের মতো পরিচালক-অভিনেত্রী হিসেবে নয়, এবার রাজ থাকবেন প্রযোজকের ভূমিকায়। মিমি চক্রবর্তীর অভিনয়জীবনের শুরুর সময় থেকেই রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর পেশাগত পরিচয়। জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’র পর রাজের পরিচালনায় ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় অভিনয় করেন মিমি। সিনেমাটি তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কাজগুলোর একটি হয়ে ওঠে। এরপর রাজের সঙ্গে আরও কয়েকটি সিনেমায়…
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো ২০২৬ অনুমোদনের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন—নতুন কাঠামোয় একজন কর্মকর্তা বা কর্মচারী আসলে কত টাকা বেতন পাবেন? বিশেষ করে নবম গ্রেডে নতুন যোগ দেওয়া একজন কর্মকর্তার মূল বেতন ও ভাতা ধাপে ধাপে কত হবে, তার একটি ধারণা পাওয়া গেছে নতুন বেতনকাঠামোর হিসাব থেকে। গত সোমবার অনুমোদিত নতুন বেতনকাঠামোয় গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে বর্ধিত বেতনের পুরো অর্থ একবারে হাতে পাবেন না সরকারি চাকরিজীবীরা। মূল বেতন ও নতুন ভাতা মিলিয়ে মোট চার ধাপে নতুন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বেতনকাঠামো কার্যকর ধরা হচ্ছে চলতি বছরের জুলাই থেকে। আর এটি…
শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে ফেরার পর প্রথম ম্যাচেই পুরো ৯০ মিনিট মাঠে কাটালেন বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী। ব্যক্তিগত পারফরম্যান্সে খুব বেশি আলো ছড়াতে না পারলেও তাঁর প্রত্যাবর্তনের ম্যাচটি শেষ হয়েছে নাটকীয় জয়ে। যোগ করা সময়ে গোল করে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে শেফিল্ডকে ৩-২ ব্যবধানের জয় এনে দেন রোমেল ডনোভান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে চ্যাম্পিয়নশিপে নিজেদের মাঠ ব্র্যামল লেনে বোল্টন ওয়ান্ডারার্সের মুখোমুখি হয় শেফিল্ড ইউনাইটেড। ম্যাচে রাইটব্যাক হিসেবে একাদশে জায়গা পান হামজা। গোল বা অ্যাসিস্ট করতে না পারলেও পুরো ম্যাচ খেলেছেন তিনি। ম্যাচের শুরুটা অবশ্য মোটেও ভালো হয়নি শেফিল্ডের। খেলা শুরুর মাত্র ২৩ সেকেন্ডের মাথায় জাভিয়ের সিমন্সের গোলে এগিয়ে যায় বোল্টন। ঘরের মাঠে…
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক মূলত সরকারকেন্দ্রিক ছিল। তবে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের প্রকৃত ভিত্তি হওয়া উচিত জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক। পারস্পরিক শ্রদ্ধা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক সামনে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানানো হয়েছে। স্পিকার বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বিভিন্ন সময়ে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। ঐতিহাসিক এই সম্পর্কও সময় ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের সঙ্গে বিভিন্ন…
দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের গহনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এবার ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্বর্ণের গহনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত…
দেশে চলমান গ্যাস ও জ্বালানি সংকট কাটিয়ে আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ করে শিল্পকারখানায় পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর তিনশ ফিট এলাকায় গাছের চারা রোপণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী। দেশে চলমান জ্বালানি সংকটের বিষয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির জন্য শুধু সরকারকে দায়ী করলে পুরো চিত্র উঠে আসবে না। এর পেছনে বৈশ্বিক বিভিন্ন কারণও রয়েছে। তবে সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা…
আইফোন ব্যবহারকারীদের জন্য চ্যাটের সাজসজ্জায় নতুন সুবিধা নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। নতুন চ্যাট থিম ফিচারের মাধ্যমে এখন ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী কথোপকথনের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। শুধু স্থির ছবি বা সাধারণ থিম নয়, নতুন সুবিধায় চ্যাটের ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেটেড ওয়ালপেপার ব্যবহারের সুযোগও থাকছে। নতুন এই সুবিধার মূল লক্ষ্য হলো ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত ও আকর্ষণীয় করে তোলা। পছন্দের ডিজাইন সহজে খুঁজে পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নতুন থিম ও ওয়ালপেপারগুলোকে মোট পাঁচটি বিভাগে সাজিয়েছে। বিভাগগুলো হলো—ফিচারড, নেচার, লাইভ, মিনিমাল ও ডুডল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, ‘ফিচারড’ বিভাগে হোয়াটসঅ্যাপের নিজস্ব ডিজাইন টিমের বাছাই করা বিভিন্ন থিম রাখা হয়েছে। ফলে ব্যবহারকারীরা আলাদাভাবে অনেক ওয়ালপেপার…
সুস্থ শরীর বজায় রাখা থেকে শুরু করে পেশি তৈরি কিংবা দৈনন্দিন কাজের শক্তি ধরে রাখা—সব ক্ষেত্রেই প্রোটিন গুরুত্বপূর্ণ। আর উচ্চমানের প্রোটিনের উৎস হিসেবে ডিম ও চিকেন দুটিই বেশ জনপ্রিয়। বিশেষ করে নিয়মিত ব্যায়াম বা জিম করেন এমন অনেকের প্রশ্ন, প্রোটিনের চাহিদা পূরণে ডিম বেশি খাবেন, নাকি খাদ্যতালিকায় চিকেনের পরিমাণ বাড়াবেন? ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এর উত্তর একেবারে সাদাকালো নয়। বেশি পরিমাণ প্রোটিন পেতে চাইলে চিকেন এগিয়ে। অন্যদিকে প্রোটিনের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ পেতে ডিমের আলাদা সুবিধা রয়েছে। ফলে কোনটি বেশি উপকারী হবে, তা নির্ভর করবে ব্যক্তির পুষ্টির চাহিদা, খাদ্যাভ্যাস ও বাজেটের ওপর। প্রোটিনের পরিমাণের…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
