- রেলের ৩ হাজার একর জমি বেদখলে: সংসদীয় কমিটিতে তথ্য, তিন মাসে উচ্ছেদের পরিকল্পনা
- টুপটুপ রিসোর্টে আগুন: নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, মেলেনি নিখোঁজ নারীর মরদেহ
- সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে বিভ্রান্তি: ১ নভেম্বর খুলছে দ্বীপ, সিদ্ধান্ত জানাতে বুধবার বৈঠক
- প্রথমবার ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন: ২৫ বছর পর ইংল্যান্ডে ফিরল সেরার মুকুট, মেয়েদের সেরা পুতেয়াস
- হামে আরও ছয়জনের মৃত্যু, এক দিনে আক্রান্ত ১ হাজার ৪৬৬: চলতি বছর উপসর্গ নিয়ে মৃত্যু ১ হাজার ১২৯
- বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন গড়াল দ্বিতীয় দফায়: ১ নভেম্বর ইয়োতোভা-গিউরভের লড়াই
- এইচএসসির বাংলা ১ম পত্রে নতুন পাঠ্যসূচি: ২৪ কবি-সাহিত্যিকের লেখা, থাকছে ‘লালসালু’ ও ‘সিরাজ-উদ-দৌলা’
- ডি-থ্রি নিলামে জাতীয় দলের তারকাদের নিয়ে কাড়াকাড়ি: সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরীফুল সিটিজেন ব্যাংকে
Author: ওয়াসিমা আর্শি
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঠানো চিঠি নির্বাচন কমিশন পেলেও এখনই তাঁর সংসদ সদস্যপদ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। এ বিষয়ে পরবর্তী প্রক্রিয়া শুরু করতে জাতীয় সংসদ সচিবালয় বা স্পিকারের কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি আসতে হবে বলে জানিয়েছে কমিশন। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব এসব কথা বলেন। গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ নিয়ে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, স্পিকারের কাছ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চিঠি কমিশন পায়নি। তবে জামায়াতে ইসলামীর…
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রোববার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা নোটিশে এ নির্দেশ দেওয়া হয়। নোটিশে অবশ্য সাজ্জাদের ফেসবুক পোস্টটির সরাসরি উল্লেখ নেই। সেখানে তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে থেকে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগ আনা হয়েছে। নোটিশে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত…
ব্র্যাকের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং বড় পরিসরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সেলস অ্যাসোসিয়েট’ পদে মোট ৫০০ জনকে নিয়োগ দেবে। দেশের বিভিন্ন জেলায় এই নিয়োগ দেওয়া হবে। উচ্চমাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সেলস অ্যাসোসিয়েট পদে নির্বাচিত ব্যক্তিদের বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ঢাকার সাভার, দিনাজপুর, ফরিদপুর, ফেনী, যশোর সদর, খুলনা, কুষ্টিয়া, নোয়াখালী, রাজশাহী ও রংপুরে কাজ করতে হতে পারে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক বা এইচএসসি কিংবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চাকরির অভিজ্ঞতা সর্বোচ্চ এক বছর চাওয়া হয়েছে।…
স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়াকে অনেকেই শুধু বার্ধক্যের সমস্যা বলে মনে করেন। কিন্তু কম বয়সেও ভুলে যাওয়ার প্রবণতা বা স্মৃতিসংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, জীবনযাপনের কিছু অভ্যাস দীর্ঘ মেয়াদে মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ঘুমে অবহেলা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং মন-মস্তিষ্ককে সক্রিয় না রাখার মতো বিষয়গুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। স্কয়ার হাসপাতাল লিমিটেডের নিউরোমেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডা. ইসরাত জেরিন আলমের পরামর্শ অনুযায়ী, তরুণ বয়স থেকেই মস্তিষ্কের সুস্থতার দিকে নজর দেওয়া প্রয়োজন। কারণ স্মৃতিশক্তি ভালো রাখার বিষয়টি শুধু বয়সের ওপর নির্ভর করে না; দৈনন্দিন জীবনযাপনের অভ্যাসও এতে ভূমিকা রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো পর্যাপ্ত ঘুম। পড়াশোনা, চাকরি…
ছয় ম্যাচে গোলমুখে শট মাত্র সাতটি। অবিশ্বাস্য হলেও সেই সাত শটের প্রতিটিই জালে পাঠিয়েছেন ফেরান তোরেস। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর নতুন ক্লাবে যেন সম্পূর্ণ অন্য রূপে দেখা যাচ্ছে স্প্যানিশ ফরোয়ার্ডকে। পিএসজির হয়ে এখন পর্যন্ত সব মিলিয়ে ৩২৫ মিনিট মাঠে ছিলেন তোরেস। এই সময়ে গোলমুখে সাতটি শট নিয়ে করেছেন সাত গোল। অর্থাৎ তাঁর প্রতিটি শটই পরিণত হয়েছে গোলে। একজন স্ট্রাইকারের জন্য এর চেয়ে কার্যকর শুরু আর কী হতে পারে! পরিসংখ্যানটি আরও চমকপ্রদ হয়ে ওঠে তোরেস পিএসজির নিয়মিত মূল স্ট্রাইকার না হওয়ায়। বেশির ভাগ সময় তাঁকে বদলি হিসেবে ব্যবহার করা হয়েছে। সীমিত সময় মাঠে পেয়েও সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে এখন…
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সাত দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। সোমবার তাঁদের ঢাকার আদালতে হাজির করার পর এ রিমান্ড আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদনের ওপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। সোমবার বেলা ২টা ২২ মিনিটে পুলিশের একটি গাড়িতে করে গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। পরে তাঁদের আদালতের…
অস্ট্রেলিয়ার অভিবাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজির লেবার সরকার। আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী ভিসাধারীদের ওপর নতুন বিধিনিষেধ, ‘ভিসা হপিং’ বন্ধ এবং মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা—এসব পরিবর্তনের বিস্তারিত তুলে ধরেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। ১৭ সেপ্টেম্বর ক্যানবেরার ন্যাশনাল প্রেসক্লাবে দেওয়া বক্তব্যে তিনি নতুন নীতির রূপরেখা প্রকাশ করেন। নতুন ব্যবস্থার সবচেয়ে আলোচিত পরিবর্তন আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের অস্ট্রেলিয়ায় নেওয়ার সুযোগ সীমিত করা। সাধারণভাবে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী ও গ্র্যাজুয়েট ভিসাধারীরা তাঁদের ভিসার সঙ্গে স্বামী-স্ত্রী বা পরিবারের সদস্যদের যুক্ত করতে পারবেন না। তবে পিএইচডিসহ নির্দিষ্ট কিছু কোর্স এবং প্রশান্ত মহাসাগরীয় ও আসিয়ানভুক্ত দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে।…
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়তে থাকা তাপমাত্রা বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকদের স্বাস্থ্য ও কর্মক্ষমতার ওপর চাপ তৈরি করছে। একই সঙ্গে এর প্রভাব পড়ছে কারখানার উৎপাদনশীলতা ও আয়েও। নতুন এক গবেষণায় বলা হয়েছে, কারখানার ভেতরের তাপমাত্রা কমাতে কার্যকর শীতলীকরণ ব্যবস্থায় বিনিয়োগ করলে শ্রমিকদের সুরক্ষার পাশাপাশি উৎপাদক ও আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড—উভয় পক্ষই আর্থিকভাবে লাভবান হতে পারে। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল লেবার ইনস্টিটিউটের গবেষকেরা বাংলাদেশের পোশাক কারখানার পরিস্থিতি বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছেন। গবেষণায় বলা হয়েছে, কারখানার ছাদে প্রতিফলক রং ব্যবহার, তাপ নিরোধক ব্যবস্থা স্থাপন এবং বায়ু চলাচলের ব্যবস্থা উন্নত করার মতো উদ্যোগে যে অর্থ ব্যয় হবে, তা প্রায় চার বছরের মধ্যেই উঠে আসতে পারে।…
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড মোড়ে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। তাঁরা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি মরিয়মের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানান। একপর্যায়ে খড় ও কাপড় দিয়ে সংসদ সদস্যের একটি প্রতীকী অবয়ব তৈরি করেন তাঁরা। পরে বাসস্ট্যান্ড মোড় থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদ সড়ক ঘুরে শ্যামনগর প্রেসক্লাবের সামনে গিয়ে সেটিতে আগুন দেওয়া হয়। বিক্ষোভে অংশ…
ভারতের দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় এবার নোটিশ পেয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর পরিবারের সদস্যসহ বহু পরিচিত ব্যক্তি। নির্বাচন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দিল্লিতে ৩৩ লাখের বেশি ভোটারের তথ্যে ‘নো ম্যাপিং’ বা ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ চিহ্নিত হয়েছে। তাঁদের নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। নোটিশ পাওয়া ব্যক্তিদের মধ্যে রাজনীতিকদের পাশাপাশি সাবেক ও বর্তমান উচ্চপদস্থ ব্যক্তিদের নামও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যসভার সদস্য কপিল সিব্বাল এবং দিল্লি বিজেপির সাবেক সভাপতি বীরেন্দ্র সচদেবসহ আরও কয়েকজনের ভোটার তথ্য যাচাইয়ের জন্য নোটিশ পাঠানো হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের পাশাপাশি তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল, ছেলে…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
