Author: ক্রীড়া ডেস্ক

চোট কাটিয়ে ফেরার পর ভেলো কুবের বিপক্ষে ৪৫ মিনিটের মতো মাঠে ছিলেন নেইমার। ওই ম্যাচে গোল না পেলেও একটি অ্যাসিস্ট ছিল ব্রাজিল রাজপুত্রের। দ্বিতীয় ম্যাচে ৯০ মিনিট খেলেন। পাননি গোল দেখা। তবে সিরি’আতে ফিরেই দেখালেন চমক। বৃহস্পতিবার রাতে দলকে তিনি উপহার দিলেন জোড়া গোল। ভিলা বেলমিরো স্টেডিয়ামে ভাস্কো দা গামাকে ২-১ ব্যবধানে হারিয়েছে সান্তোস। ম্যাচ ঘড়ির ২৪ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে চমৎকার এক গোলে সান্তোসকে এগিয়ে দেন নেইমার। গোল করার পর তিনি প্রতিপক্ষ ভাস্কো সমর্থকদের দিকে আঙুল উঁচিয়ে ‘চুপ’ থাকার ইশারা করেন। এরপর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র স্টাইলে নেচে গোলটি উদযাপন করেন। ম্যাচটি নেইমার এবং…

বিস্তারিত

সামগ্রিকভাবে গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চান জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশিজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করা হবে।’ আজ শুক্রবার (২৭ ফেবুয়ারি) বরিশাল সার্কিট হাউজে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই। আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকো সিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সঙ্গে যুক্ত হতে পারিনি এখনও যে আমলে আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যখন গড়ে উঠেছে, তখন তথ্য প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না। আবার এখন যে ধরনের…

বিস্তারিত

নতুন সরকার গঠনের পর প্রথম সফর হিসেবে সৌদি আরবে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সেখানে ফিলিস্তিন ইস্যুতে ওআইসির (অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে জরুরি বৈঠক করেছেন তিনি। সৌদি আরবের জেদ্দায় ওআইসি সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওআইসির নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদুউ ছাড়াও এতে উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এলখ্রেইজি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। বিশ্ব নেতৃবৃন্দ এসময় বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে শুভেচ্ছা জানান। তাদের বিশ্বাস, নতুন নেতৃত্বের হাত ধরে শিগগিরই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে বাংলাদেশে, ঘটবে উত্তরোত্তর উন্নয়ন।…

বিস্তারিত

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাচৌকিতে হামলার পর ‘অপারেশন গজব-লিল হক’ সেই যুদ্ধেরই অংশ। আজ শুক্রবার (২৭ ফেবুয়ারি) ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি বলেছেন, ‘রাত ৩টা ৪৫ মিনিট থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করেছে পিএএফ এবং স্থলবাহিনী বা আর্মি। তিনি বলেন, ‘ইতোমধ্যেই অভিযানের অংশ হিসেবে রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি কাবুল, পাকতিয়া এবং কান্দাহারের ২৭টি সেনাচৌকি ধ্বংস এবং ৯টি চৌকি দখল করেছে পাকিস্তানের আর্মি।’ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক…

বিস্তারিত

নতুন করে ১০ হাজার কনস্টেবল নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশের ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পাশেই কনস্টেবল পদে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৫ মার্চ, চলবে ৩১ মার্চ পর্যন্ত। আবেদনের যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা- প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। বৈবাহিক অবস্থা- আবেদনকারীকে আবশ্যিকভাবে অবিবাহিত হতে হবে। শারীরিক যোগ্যতা: উচ্চতা (পুরুষ)- ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি। উচ্চতা (মহিলা)- ন্যূনতম ৫…

বিস্তারিত

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি। মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, আজ দুপুর ১টা ৫২ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। জানা গেছে, ভূমিকম্পে সাতক্ষীরায় মানুষ শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন। মসজিদে নামাজ পড়তে যাওয়া অনেকে আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বেরিয়ে যান। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের প্রথম ২৬ দিনে দেশে অন্তত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজকের আগে সর্বশেষ বুধবার রাতে মিয়ানমারে সৃষ্ট ৫.১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। সকাল নিউজ/এমএম

বিস্তারিত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চারটি ইউনিয়নে গ্রাম পুলিশ (মহল্লাদার) শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন প্রার্থীর একজনও উত্তীর্ণ হতে না পারা ঘটনা ঘটে৷ জানা যায় ওই লিখিত পরীক্ষায় জাতীয় সংগীত লিখতে বলা হলে অংশ নেয়া প্রার্থীদের মধ্যেই শুদ্ধভাবে বাংলাদেশের জাতীয় সংগীত লিখতে পারেননি। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ নিয়োগ বাছাই পরীক্ষায় এমন চিত্র দেখা যায়৷ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদের পাঁচটি মহল্লাদার পদে গ্রামপুলিশ নিয়োগের কার্যক্রম শুরু হয়। এতে মোট ৩৮ জন প্রার্থী আবেদন করেন। পরীক্ষার শুরুতে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই করা…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদÐে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। রাষ্ট্র তার প্রয়োজনেই জ্ঞানীগুণী মানুষদের সম্মানিত করে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রæয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৬’ প্রদান শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদকই নয়…বরং এই পদকের মধ্য দিয়ে, ৫২’র ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলীগুলোকে স্মরণে আনার পাশাপাশি যেসব বিজ্ঞজন শিক্ষা সাহিত্য শিল্পকলা গবেষণা ও চর্চায় নিজেদের এবং রাষ্ট্র ও সমাজকে…

বিস্তারিত

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নবনির্মিত ‘কক্সবাজার এলপিজি স্টেশন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল থেকে আগুনের সূত্রপাত হলেও রাত ১০টা ২০ মিনিটের দিকে তা ভয়াবহ রূপ নেয়। দীর্ঘ প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মাদ মোরশেদ হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রামু ও উখিয়া স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেয়। মোট সাতটি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করে। তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ মোট ১০টি ইউনিট অংশ নেয়।…

বিস্তারিত

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অবস্থিত একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার(২৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে আগুনের সূত্রপাত হলেও রাত ১০টা ২০ মিনিটের দিকে তা ভয়াবহ রূপ নেয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। তাদের সহযোগিতা করছে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন প্রশাসনের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মাদ মোরশেদ হোসেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত ৭টি ইউনিট কাজ করেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। গ্যাস লিক হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা…

বিস্তারিত