- মে দিবসে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান
- ৬ ম্যাচেও জয়হীন কলকাতা, কারণ কী?
- এইচএসসি পরীক্ষা ২ জুলাই
- আবার হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
- ট্রাম্পের আল্টিমেটাম বনাম ইরানের পাল্টা আঘাত: মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় শুরু?
- তৃণমূলের ত্যাগের বিনিময়ে কি কেবল সুবিধাবাদীদের জয়?
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য
Author: নিজস্ব প্রতিবেদক
‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে ‘অমর একুশে বইমেলা ২০২৬’। দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথমবারের মতো বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন। এবার মেলা চলবে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত। ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিন বইমেলা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে যথারীতি রাত ৯টা পর্যন্ত। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। আজ মঙ্গলবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মেলার…
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ওই অভিযানে সোমবার রাতে পুলিশি হেনস্তা ও মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়, যার জেরে আজ শাহবাগে বিক্ষোভও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে ডিসি মো. মাসুদ আলম জানান, গতকালের ঘটনায় জড়িত চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় আরও দুই-তিনজনকে শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সোমবার (২৪…
আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন সাবেক অবসরপ্রাপ্ত সচিব সরওয়ার আলম। এর আগেও তিনি এই পদে দায়িত্বরত ছিলেন, তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে নতুন চুক্তিতে এক বছরের জন্য এই দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। নতুন এই আদেশের ফলে তিনি পুনরায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে তার দায়িত্ব পালন শুরু করতে যাচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা-৪৯ অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে…
নির্ধারিত সময় অনুযায়ী সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসককে চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ সংখ্যক নির্দেশ মোতাবেক সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে। চিঠিতে বলা হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অধীন দপ্তর/সংস্থাকে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। মাঠ পর্যায়ের সব অফিসের কর্মকর্তা/কর্মচারীদেরকে…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেনে এ তথ্য জানিয়েছেন। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজ মন্ত্রিপরিষদের উপ-কমিটির একটি সভা হয়েছে এবং এখানে ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উপকমিটি ছিল। মন্ত্রিপরিষদের সেই উপকমিটির সুপারিশের আলোকে আজকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ে পাইলটিংয়ের একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।’ তিনি বলেন, ‘আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন। এই কার্যক্রমের জন্য আমরা এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন বিভাগের ১৪টি…
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দুই মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক রিট শুনানির পর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীর আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির নজিরবিহীন অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত…
বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘বিএনপি একদলীয় বাকশাল শাসন যেটা বাংলাদেশের উপরে জগৎদল পাথরের মত আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছিল সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে।’ আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পমাল্য অপর্নের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি, আমরা ২০২৪ সালে ৫ আগস্ট যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের…
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (২৪ ফোব্রুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ দুটি আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করার সময় ২ মার্চ, বাছাই ৫ মার্চ, আপিল ৬ থেকে ১০ এপ্রিল পর্যন্ত আর প্রার্থিতা প্রত্যাহার ১৪ মার্চ এবং ভোট ৯ এপ্রিল। এদিকে বগুড়া-আসনে পোস্টাল ভোট হবে না বলে জানান ইসির সিনিয়র সচিব। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন…
প্রসিকিউটররা অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, আমরা প্রমাণ করে দেবো এই ট্রাইব্যুনাল পুরোপুরি দুর্নীতিমুক্ত।’ আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। চিফ প্রসিকিউটর বলেন, ‘আমার দায়িত্ব পালনকালে কোনো প্রসিকিউটর কিংবা অন্য কেউ কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখানে আন্তর্জাতিক মানের বিচার চলবে। এর বাইরে অন্য কোনো আলোচনা আমরা প্রশ্রয় দেবো না।’ তিনি বলেন, ‘একেবারেই আইন অনুযায়ী এই ট্রাইব্যুনাল পরিচালিত হোক, গতি বাড়ার সঙ্গে আরও স্বচ্ছতা বাড়ুক; সেটাই আমরা চাই। জুলাই বিপ্লবের…
কুমিল্লার দেবীদ্বারে হাসান-হোসাইন এন্টারপ্রাইজ এর অধীনে দেবীদ্বার পৌরসভার আইডিএফপিসি প্রকল্পের আওতাধীন প্রায় ৩৮ লক্ষ টাকা ব্যায়ে চলমান ড্রেনের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পৌর বারেরা গ্রামে ৩৭ লক্ষ ৮৪ হাজার টাকা প্রাক্কলন ব্যয়ে চলমান ওই কাজের অনিয়মের অভিযোগ তুলে স্থানীয়রা কাজ বন্ধ করে দেয়। এসময় পৌরসভা কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে কাজে অনিয়মের সত্যতা পান এবং সঠিক নিয়মে কাজ সম্পন্ন করার কথা বলেন। এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ২০২৫ সালের ১৮ আগস্ট চলমান এই ড্রেনের কাজটি পায় হাসান-হোসাইন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি কাজটি শুরু করলেও অনুমোদিত ডিজাইন অনুযায়ী বটম স্লাব ৭ইঞ্চি ঢালাই দেওয়ার কথা…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
