Author: নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার পর ঢাকাজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও রাজধানীর প্রবেশপথে দুই শতাধিক চেকপোস্ট বসিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। শুক্রবার ১৮ সেপ্টেম্বর দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর অন্তত আটটি এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর নগরীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি কার্যক্রম বাড়ায় পুলিশ। ডিএমপির পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করছে। এসব চেকপোস্টে যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। সন্দেহজনক ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।…

বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামোয় মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। নতুন কাঠামোয় সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা। গ্রেডভেদে বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ প্রায় ১৪২ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন গত বৃহস্পতিবার জারি হলেও শনিবার তা প্রকাশ করা হয়েছে। এতে ২০টি গ্রেডের প্রতিটির মূল বেতন নতুন করে নির্ধারণ করা হয়েছে। প্রথম দিকের অধিকাংশ গ্রেডে বেতন দ্বিগুণ করা হলেও নিচের দিকের গ্রেডগুলোতে বৃদ্ধির হার তুলনামূলক বেশি। প্রথম গ্রেডে এত দিন নির্ধারিত মূল বেতন ছিল ৭৮ হাজার টাকা। নতুন কাঠামোয় তা দ্বিগুণ করে ১ লাখ ৫৬ হাজার…

বিস্তারিত

জনগণের প্রয়োজন অনুযায়ী ১১ দলীয় ঐক্যের বর্তমান আট দফা দাবি আরও বাড়তে পারে, আবার সব দাবি মিলিয়ে এক দফাতেও পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ভবিষ্যতে ঢাকামুখী লংমার্চের ইঙ্গিত দিয়ে নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার দুপুরে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে টাঙ্গাইল শহরের নগর জলফৈ বাইপাস এলাকায় আয়োজিত পথসভায় এসব কথা বলেন শফিকুর রহমান। এর আগে সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু হয়। পথে গাজীপুরসহ বিভিন্ন স্থানে পথসভা করেন জোটের নেতারা। টাঙ্গাইলের পথসভায় শফিকুর রহমান বলেন, তাঁদের ছয় দফা দাবি…

বিস্তারিত

কুমিল্লায় নিখোঁজ হওয়ার এক দিন পর বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের জঙ্গল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশের লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে ইশায়াতের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কথা রয়েছে। ইশায়াত কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের সঙ্গে কুমিল্লা সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকায় থাকত সে। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী,…

বিস্তারিত

রাতে ভালোভাবে ঘুমানোর পরও সকালে উঠে ঘাড়ে ব্যথা, শক্ত ভাব কিংবা মাথা ঘোরাতে অস্বস্তি অনুভব করেন অনেকে। এ ধরনের সমস্যার পেছনে ঘুমের ভঙ্গির পাশাপাশি বালিশের ভুল ব্যবহারও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে মাথার নিচে দুই-তিনটি বা তার বেশি বালিশ দিয়ে ঘুমালে ঘাড় দীর্ঘ সময় অস্বাভাবিক অবস্থানে থাকতে পারে। ঘাড়ের মেরুদণ্ড বা সার্ভিক্যাল স্পাইন হাড়, ডিস্ক, লিগামেন্ট ও বিভিন্ন পেশির সমন্বয়ে তৈরি একটি জটিল কাঠামো। ঘুমের সময় মাথা ও ঘাড় স্বাভাবিক অবস্থানে থাকলে এই কাঠামোর ওপর চাপ তুলনামূলকভাবে সুষম থাকে। কিন্তু বালিশ অতিরিক্ত উঁচু হলে মাথা শরীরের তুলনায় অনেকটা ওপরে উঠে যেতে পারে। এতে ঘাড় সামনের দিকে কিংবা একদিকে অতিরিক্ত বাঁকা…

বিস্তারিত

ইরানের একটি প্রাথমিক বিদ্যালয় ও ক্রীড়া স্থাপনায় গত ফেব্রুয়ারিতে চালানো দুটি মার্কিন সামরিক হামলাকে যুদ্ধাপরাধের শামিল বলে মনে করছে জাতিসংঘের একটি স্বাধীন তথ্য অনুসন্ধানী মিশন। বৃহস্পতিবার প্রকাশিত নতুন প্রতিবেদনে মিশনটি বলেছে, হামলা দুটির জন্য মার্কিন বাহিনী দায়ী—এমন বিশ্বাসের ‘যুক্তিসংগত ভিত্তি’ পাওয়া গেছে। জাতিসংঘের ইন্ডিপেনডেন্ট ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন অন ইরানের এই প্রতিবেদন জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে উপস্থাপনের কথা রয়েছে। প্রতিবেদনে ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের পাশাপাশি ইরানি কর্তৃপক্ষের কর্মকাণ্ডও পর্যালোচনা করা হয়েছে। প্রতিবেদনের অন্যতম প্রধান বিষয় ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের শাজারেহ তাইয়েবেহ প্রাথমিক বিদ্যালয়ে ২৮ ফেব্রুয়ারির হামলা। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, ওই বিদ্যালয়ে মার্কিন বাহিনী হামলা চালিয়েছিল বলে মনে…

বিস্তারিত

চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে বদলে যাচ্ছে নিয়োগদাতাদের চাহিদাও। সিভিতে শুধু ‘কমিউনিকেশন স্কিল’, ‘লিডারশিপ’ কিংবা ‘টিমওয়ার্ক’ লিখে রাখলেই আর অন্য প্রার্থীদের থেকে এগিয়ে থাকা যাচ্ছে না। নতুন এক গবেষণায় দেখা গেছে, সিভিতে নির্দিষ্ট কারিগরি বা টেকনিক্যাল দক্ষতা উল্লেখ করা প্রার্থীদের চাকরি পাওয়ার হার সফট স্কিল উল্লেখকারীদের তুলনায় ৪২ শতাংশ বেশি। ক্যারিয়ার ও ওয়ার্কফোর্স সলিউশন প্রতিষ্ঠান কেয়ারমাইন্ডস ৯ হাজার ৭০০টি জীবনবৃত্তান্ত বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছে। গবেষণা অনুযায়ী, যেসব চাকরিপ্রার্থী তাঁদের সিভিতে কারিগরি দক্ষতা উল্লেখ করেছেন, তাঁদের ২০ শতাংশ পরবর্তী সময়ে নতুন চাকরি পেয়েছেন। গবেষণায় সবচেয়ে কার্যকর দক্ষতাগুলোর মধ্যে সামনে এসেছে ডেটা ভিজ্যুয়ালাইজেশন সফটওয়্যার ট্যাবলু। যেসব প্রার্থী সিভিতে ট্যাবলু ব্যবহারে দক্ষতার…

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসুর বর্তমান নেতৃত্বের একাধিক কার্যক্রম নিয়ে ক্যাম্পাসে বিতর্ক তৈরি হয়েছে। শিক্ষককে ঘিরে অপ্রীতিকর ঘটনা, শিক্ষকদের মূল্যায়নে আলাদা ওয়েবসাইট চালু এবং ডাকসু সংগ্রহশালায় মোহাম্মদ আলী জিন্নাহর ছবি যুক্ত করার মতো বিষয় নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠন প্রশ্ন তুলেছে। তবে এসব ঘটনা নিয়ে ডাকসু নেতাদের নিজস্ব ব্যাখ্যাও রয়েছে। সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে ডাকসু সংগ্রহশালা। সংস্কারের পর সেখানে পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি যুক্ত করা হয়। একই সময়ে শেখ মুজিবুর রহমানের আগে থাকা একক ছবিগুলো আর রাখা হয়নি। তবে সংগ্রহশালায় তাঁর ছেলেদের বিয়ের ছবি, বিভিন্ন সংবাদপত্রের কাটিং এবং একটি খোদাইচিত্রে তাঁর উপস্থিতি…

বিস্তারিত

তিন বছরেরও বেশি সময় পর নীতি সুদহার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। বুধবারের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে নীতি সুদের লক্ষ্যমাত্রা ৩ দশমিক ৫০ থেকে ৩ দশমিক ৭৫ শতাংশের পরিবর্তে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশ করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতার মধ্যেই ফেড এই সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের সুদহার পরিবর্তনের প্রভাব শুধু দেশটির অর্থনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ডলারের চাহিদা, আন্তর্জাতিক পুঁজিপ্রবাহ, বৈদেশিক ঋণ এবং আমদানি ব্যয়ের মাধ্যমে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতেও এর প্রভাব পড়তে পারে। গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হানের মতে, বৈশ্বিক আর্থিক ব্যবস্থা কিংবা যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশের তুলনায় কম।…

বিস্তারিত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে ঘিরে আলোচনার মধ্যে ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা আদেশে তাঁকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশে প্রত্যাহারের কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে এবং তা বৃহস্পতিবার থেকেই কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়ে। সেখানে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানের কণ্ঠ বলে দাবি করে একটি কথোপকথন প্রচার করা হয়। একাধিক সংবাদমাধ্যমও অডিওটির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব…

বিস্তারিত