Author: নিজস্ব প্রতিবেদক

বিএনপির বিজয় অনিবার্য বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। একই সঙ্গে ভোটের চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ‘গণতন্ত্রকামী জনগণকে উদাত্ত আহ্বান জানাই, ভোটের ফলাফল নিশ্চিত করার জন্য সজাগ থাকবেন। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যারা ভোট পরিচালনার সঙ্গে আছেন, তারা যেন সঠিক গণনা ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে কোনো অসংগতি না হয়, সেটি নিশ্চিত করুন।’ মাহদী আমিন বলেন, ‘দেশের জনগণ যে আবেগ…

বিস্তারিত

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দীন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন শেষে বিকাল পৌনে ৫টায় ফেসবুক লাইভে এসে তিনি এ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন লাইভে বলেন, ‘আসসালামু আলাইকুম, প্রিয় দেবীদ্বারবাসী আপনারা দেখেছেন আমাদের বড়শালঘর, ইউছুফপুর, রসুলপুর, সুবিল, মাশিকাড়া, ফতেহাবাদ, এই ইউনিয়নগুলোতে অনিয়ম হয়েছে, ভোট করচুপি করা হয়েছে, ব্যালট ছিনতাই করা হয়েছে, আমাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে এবং অনেককে রক্তাক্ত করা হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের নেতা- কর্মী যারা কেন্দ্রে যাইতে চাইছে তাদের…

বিস্তারিত

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতিক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। দীর্ধদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দেন সারাদেশের মানুষ। সবার মতো এবারের ভোটে অংশ নেন বিনোদন জগতের তারকারাও। বিশেষ করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন ঢালিউডের তিন বোন অভিনেত্রী সুচন্দা, ববিতা ও চম্পা। দুপুরে গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন তারা। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নতুন সরকারের কাছে প্রত্যাশা জানিয়ে জনপ্রিয় অভিনেত্রী ববিতা বলেন, ‘দেশটা সুন্দরভাবে এগিয়ে নিক। আমরা দেশের সব মানুষ শান্তিতে যেন থাকি, দুর্নীতি যেন দেশে না থাকে।…

বিস্তারিত

টেক্সাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রাজনৈতিক তর্কের জেরে নিজের বাবার হাতেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন লুসি হ্যারিসন (২৩) নামে এক ব্রিটিশ তরুণী। নিহত লুসি হ্যারিসন চেশায়ারের ওয়ারিংটনের বাসিন্দা ছিলেন। সম্প্রতি ইংল্যান্ডের চেশায়ার কর্নার্স কোর্টে শুরু হওয়া এক ইনকুয়েস্ট (তদন্ত শুনানি) থেকে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। গত বছরের ১০ জানুয়ারি টেক্সাসের ডালাসের কাছে প্রসপার এলাকায় বাবার বাড়িতে বেড়াতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। শুনানিতে লুসির প্রেমিক স্যাম লিটলার জানান, ঘটনার দিন সকালে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ ও তার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বাবা ক্রিস হ্যারিসনের সঙ্গে লুসির ব্যাপক তর্কাতর্কি হয়। তর্কের একপর্যায়ে লুসি তার বাবাকে প্রশ্ন করেন,…

বিস্তারিত

ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন দেশজুড়ে চলছে কেন্দ্রভিত্তিক ভোট গণনা কার্যক্রম। ভোরের আলো ফোটার সাথে সাথেই দেশের বিভিন্ন প্রান্তে ভোটকেন্দ্রগুলোর সামনে শুরু হয় মানুষের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সেই ভিড় পরিণত হয় দীর্ঘ সারিতে। নারী, পুরুষ, তরুণ, প্রবীণ- সব বয়সী ভোটারদের উপস্থিতিতে অধিকাংশ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিলো। সারা দেশে ভোটাররা উৎসবমুখরতায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়। রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে সকাল…

বিস্তারিত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নমুনা ব্যালটসহ আটকের পর উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবু (৪৮) কে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের গেটের সামনে থেকে তাকে প্রশাসনের হাতে ধরিয়ে দেন বিএনপি নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ এই আদেশ দেন। দণ্ডাদেশ পাওয়া সুকুমার দাসের বাড়ি উপজেলার তোড়িয়া ইউনিয়নের ফকিরগঞ্জ বাজার খ্রিস্টান পাড়া এলাকায়। তিনি ওই এলাকার বিমল দাসের ছেলে। সুকুমার বাবু অভিযান নিউজ টিভি নামে এক প্রতিষ্ঠানের সাংবাদিক বলে জানা গেছে। জানা যায়, সুকুমার দাস বাবু ২ জন সহ…

বিস্তারিত

‘আমার ভোটটা কে জানি দিয়া লাগছে বাবা, আমি ভোট দিতে গেলে স্যার কয় আপনার ভোট দেওয়া হয়ে গেছে।’ এমনটাই বলছিলেন নারী ভোটার জাহানারা বেগম। সারাদেশে সকাল সাড়ে ৭টা থেকে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের ৪ নং সুবিল ইউনিয়নের শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মহিলা বুথে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় নারী ভোটার জাহানারা বেগম ভোট দিতে আসলে পুলিং অফিসার জানায় তার ভোট দেওয়া হয়ে গেছে, তবে ভোটার এর আগে ভোট দিতে কেন্দ্রেই আসেনি বলে জানায় এবং তার হাতে ভোট দেওয়ার কোনো চিহ্ন খুঁজে পাওয়া…

বিস্তারিত

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজারে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় জেলার ৪টি সংসদীয় আসনের সব ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে বিভিন্ন কেন্দ্রে। সকালে সদর, রামু এবং চকরিয়ার উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, ভোটাররা তাদের মূল্যবান ভোটটি প্রয়োগ করতে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নারী এবং পুরুষ ভোটারদের জন্য আলাদা লাইন করা হয়েছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সব…

বিস্তারিত

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পটুয়াখালীর কলাপাড়ায় জালভোট দেওয়ার চেষ্টার অপরাধে দুজনকে ও গোপন কক্ষে ছবি তোলার অপরাধে একজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জালভোট দেওয়ার চেষ্টার দায়ে তাওহীদ ইসলাম (১৬) ও সহযোগী সোহাগকে (৪৬) আটক করা হয়। অপরদিকে, সকাল ৯টার দিকে কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসাকেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলার দায়ে বেলাল হোসেন (৪৬) নামে একজনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। তিনি বলেন, ‘জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করবেন। আপাতত তারা…

বিস্তারিত

ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘এটি আমাদের জন্য আশাব্যঞ্জক এবং দেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা।’ আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তিনি রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন। কেন্দ্র পরিদর্শন শেষে সকাল ৯টা ১০ মিনিটে ভোট প্রদান করে তিনি এ মন্তব্য করেন। ভোট দেওয়ার পর সানাউল্লাহ কেন্দ্রের প্রাঙ্গণে অবস্থান করে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। ইসি বলেন, ‘ভোটের প্রক্রিয়া সুষ্ঠু ও নিরাপদ রাখতে প্রশাসন, পুলিশ ও নির্বাচন কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।’ এদিন ভোট প্রদানের সময় কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ছিল নজরকাড়া। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক…

বিস্তারিত