Author: নিজস্ব প্রতিবেদক

ভোট নিরপেক্ষ হলে ফলাফল মেনে নেবেন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সারাদেশের খোঁজ নেব। ছোটখাটো কোনো বিষয় হলে আমরা এড়িয়ে যাব, তবে বড় কোনো অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোট নিরপেক্ষ হলে আমরা তা মেনে নেব।’ আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২০মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ ভোটকেন্দ্র ঢাকা-১৫ আসনে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট প্রয়োগ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। ভোট প্রদান শেষে জামায়াত আমির কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শন করেন এবং উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলেন। পরে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ‘দেড় যুগ পর আজ ভোট দিতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায়…

বিস্তারিত

উৎসবমুখর পরিবেশে সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ। রাজধানীর গুলশান-২ এ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করে তার দল জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার পর রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। একই কেন্দ্রে ভোট দিয়েছেন তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও তার কন্যা জাইমা রহমান। জাইমা এবারই প্রথম ভোটার হয়েছেন…

বিস্তারিত

নেতাকর্মীরা কিছুটা প্রশাসনিক হেনস্থার শিকার হচ্ছে বলে অভিযোগ করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আশুগঞ্জে আটটি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। পুলিশ-সেনবাহিনী-ডিসিসহ সবাইকে কেন্দ্রগুলোর তালিকা পাঠিয়েছি।’ আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি নিজের ভোট প্রদান করেন। ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘নোয়াগাঁও ইউনিয়নে আমার দুইজন কর্মীকে পুলিশ গতকাল রাতে ধরে নিয়ে গেছে। রাতে খেঁজুর গাছে সিল মারার পরিকল্পনা ছিল, সেজন্য তারা পাহারায় ছিল। কিন্তু কোনো অভিযোগ ছাড়াই তাদেরকে ধরা হয়েছে।’ এর আগে রুমিন ফারহানা কেন্দ্রে পৌঁছালে…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসারের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে ৫১ নম্বর ভোটকক্ষে দায়িত্ব পালনকালে তার মৃত্যু হয়। মুজাহিদুল ইসলাম সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন। সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সরকার পোলিং অফিসারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্রের সংশ্লিষ্টরা জানান, ৫১ নম্বর ভোটকক্ষে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মুজাহিদুল। হঠাৎ অসুস্থতা অনুভব করলে সহকর্মীরা দ্রুত তাকে সরাইল…

বিস্তারিত

বাংলাদেশে পাতানো নির্বাচনের সংস্কৃতি চিরতরে বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘বর্তমানে একটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটগ্রহণ চলছে। দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না।’ আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সিইসি উল্লেখ করেন, ‘নির্বাচন কমিশন কারও পক্ষ হয়ে কাজ করছে না এবং দেশ এখন ‘গণতন্ত্রের ট্রেনে’ চড়েছে যা ইনশাআল্লাহ তার গন্তব্যে পৌঁছাবে। জাতির জন্য এই বড় অবদান রাখতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন এবং এই নির্বাচনের মাধ্যমেই ইসির ওপর জনআস্থা পুনরায় প্রতিষ্ঠিত হবে।’ সারা…

বিস্তারিত

রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের ঘটনাবহুল সময় পেরিয়ে সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তিনি ভোট কেন্দ্রে পৌঁছে তার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিন এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সেগুলো সম্পূর্ণরূপে বর্জন করলাম।…

বিস্তারিত

কক্সবাজারের পেকুয়ায় নিজ কেন্দ্রে সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ সংসদীয় আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর ভোটগ্রহণ শুরুর পরপরই পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে সালাহউদ্দিন আহমদ নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ ও পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদসহ সালাহউদ্দিন আহমদের পরিবারের বাকি সদস্যরাও নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘ ১৭ বছর পর, আমরা যে…

বিস্তারিত

অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে।ভোটাররারা বলছেন, ভোটকেন্দ্রে স্বস্তিতে ভোট দিতে পেরে তারা খুশি। জধানী ঢাকাসহ সারাদেশের ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সরেজমিনে কক্সবাজরের একটি কেন্দ্রে দেখা যায়, সকাল থেকে বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ভোটাররা কেন্দ্রে আসছেন। সকাল ৮টা থেকেই পুরুষ ও নারী ভোটারদের লম্বা লাইন দেখা যায়। ভোটারদের নিরাপদে ভোটদানের জন্য কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছ। ভোটার বলছেন, নিরাপদ পরিবেশে ভোট দিয়েছি। ভিড় যেন না হয় তাই সকালে এসে ভোট দিয়েছি। সকাল নিউজ/এমএম

বিস্তারিত

দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটগ্রহণ শেষে চূড়ান্ত ফলাফল কবে নাগাদ পাওয়া যাবে, সে বিষয়ে তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘আমরা যত দ্রুত সময় সম্ভব ভোটের ফল প্রকাশ করার চেষ্টা কবর। ভোটের পর দিন (শুক্রবার) সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফল হয়ে যাবে।’ আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে গণভোট এবং নির্বাচন নিয়ে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ব্রিফিং অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। ইসি সানাউল্লাহ পোস্টাল ভোটের বিষয়ে বলেন, ‘পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন ডিজিটাল ছিল, বাকিটা ম্যানুয়েল। প্রত্যেকটি পোস্টাল ভোট…

বিস্তারিত

রাত পেরোলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরেই দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভবিষ্যৎ সরকারের কাছে নিজেদের প্রত্যাশার কথা ব্যক্ত করছে বিভিন্ন মহলের মানুষ। এক্ষেত্রে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। অপু বিশ্বাস, শবনম বুবলীর পর এবার ভবিষ্যত সরকারের প্রতি নিজের প্রত্যাশার কথা জানিয়ে রাখলেন চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ববিতা। ২০২৬ সালের একুশে পদকের চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নেওয়া এই তারকা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি ছোটবেলা থেকেই নিজেকে চলচ্চিত্রের মানুষ মনে করি। চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। তাই সিনেমার সব বিষয়েই আমি ভালো চাই।’ একসময়ের নন্দিত এই চিত্রনায়িকা বলেন, ‘নতুন সরকারের কাছেও আমার প্রত্যাশা থাকবে, তারা যেন চলচ্চিত্রের উন্নতির…

বিস্তারিত