Author: নিজস্ব প্রতিবেদক

সকল জল্পনা-কল্পনা ও শঙ্কার অবশান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। আলোচিত এ নির্বাচন পর্যবেক্ষণে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন অন্তত ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক ও ১৯৭ জন বিদেশি সাংবাদিক। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আগত পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। দ্বিপক্ষীয় দেশসমূহ-যার মধ্যে স্বতন্ত্র ইউরোপীয় পর্যবেক্ষকেরাও রয়েছেন-সেখান থেকে এসেছেন ২৪০ জন। এ ছাড়া বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ৫১ জন ব্যক্তি নিজস্ব সক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন। আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। তুলনামূলকভাবে একাদশ,…

বিস্তারিত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার পানি দূষণ রোধ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ৩৭ কোটি ডলার (প্রায় ৪ হাজার কোটি টাকার বেশি) ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালকদের সভায় এই অর্থায়ন অনুমোদন করা হয়। বিশ্বব্যাংক জানায়, ‘মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স’ শীর্ষক এই কর্মসূচির আওতায় ঢাকার বিভিন্ন সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসার সক্ষমতা বৃদ্ধি করা হবে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো নদ-নদী ও খালের পানি দূষণ কমিয়ে সেগুলোর নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা। সংস্থাটি জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ…

বিস্তারিত

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গ্রহণকে কেন্দ্র করে ভোলার চারটি সংসদীয় আসনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদী। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণ ভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা। আজ বুধবার ( ১১ ফেব্রুয়ারি) সকালে প্রতিটি উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং কর্মকর্তা ও আনসার সদস্যদের নিকট নির্বাচনী সরঞ্জামাদী হস্তান্তর করা হয়। জেলা রির্টানিং কর্মকর্তা ও নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলায় ৫২৫ টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৬২২ টি কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১৩১টি ভোট…

বিস্তারিত

স্বচ্ছতা বজায় রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ও ভোট গণনার কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর।’ আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং বিদেশি সাংবাদিকদের সঙ্গে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ভোটের সার্বিক প্রস্তুতি বিষয়ে নাসির উদ্দিন বলেন, ‘ভোটের দিন নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। স্বচ্ছতার সঙ্গে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনেই কমিশন কাজ করছে।’ সিইসি বলেন, ‘এবারই প্রথমবারের মতো দেশের…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ উপলক্ষে সারা দেশে পাঁচ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্রে জানা গেছে, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টা থেকে ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার মধ্যরাত ১২টা পর্যন্ত সারা দেশে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টা থেকে ভোট গ্রহণের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। তবে নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত মোটরসাইকেল এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। ইসি জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে। পাশাপাশি জরুরি সেবায় নিয়োজিত যানবাহন- যেমন…

বিস্তারিত

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনকালীন যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করার নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বিজিবির একাধিক নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনকালে দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে তিনি রাজধানীর মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাজী ক্যাম্প এবং গাজীপুরের টঙ্গীতে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট ক্যাম্পগুলোতে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এসময় বিজিবি মহাপরিচালক নির্বাচনে…

বিস্তারিত

দল ক্ষমতায় গেলে অন্য প্রতীকে ভোট দিলে নির্বাচনের পর ভোটারদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে বলে সাধারণ ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সাবেক চারবারের সাংসদ, সদ্য বহিষ্কৃত বিএনপির নির্বাহী কমিটির সদস্য মন্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাইসুল ইসলাম আখন্দ নামে এক সচেতন নাগরিকের করা অভিযোগে বলা হয়েছে, ঋণ খেলাপির অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় তিনি ও তার অনুসারীরা ট্রাক প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়ে এলাকার সাধারণ ভোটারদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। গত ৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টায় গুনাইঘর ইউনিয়নের বাকসার বাজার…

বিস্তারিত

নীলফামারীর সৈয়দপুরে বিপুল পরিমাণ টাকাসহ জামায়াতের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার ‍দিকে তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তির নাম বেলাল উদ্দিন। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ওসি নাজমুল আলম জানান, প্রায় ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। তবে বেলালের ভায্য এগুলো তার ব্যবসার টাকা। আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে বলেছেন, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি তার ব্যবসার টাকা। বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। সকাল নিউজ/ এমএম

বিস্তারিত

গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধিদের কাছেই ক্ষমতা হস্তান্তর করবে-এ নিয়ে বিভ্রান্তির কোনও সুযোগ নেই। দ্রুত দায়িত্ব হস্তান্তর করে আমরা নিজ নিজ কাজে ফিরে যাব।’ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাই নয়; বরং রাষ্ট্র কোন পথে এগোবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ।’ তিনি বলেন, ‘আপনারা দলে দলে সপরিবারে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।…

বিস্তারিত

বিতর্কিত বক্তব্যের কারণে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থিতা বাতিল হওয়া বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সী (বহিষ্কৃত)-কে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’ এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়, ‘ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু…

বিস্তারিত