- গোলাপগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনসিপির
- ফের কমল দেশে স্বর্ণের ভরিপ্রতি দাম
- আয়-ব্যয়ের হিসাবে জামায়াতের আয় কমল এবার
- চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেপ্তার
- ছাত্রদলের হামলায় তরুণের চোখ গেল, ফেসবুকে সারজিস আলমের পোস্ট
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- বিকেলে বাবার দা ফ ন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
Author: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বারে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লার কর্মী-সমর্থকদের হামলায় বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিনের ৩ কর্মী-সমর্থক আহত হয়েছেন। ঘটনাটি ঘটে রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় উপজেলার ৩ নং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর দক্ষিণ বাজারে। আহতরা হলেন- ৩ নং সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আবুল হাসেমের পুত্র মাইক প্রচারক মো. গোলাম হাক্কানি(৪৩), একই গ্রামের জনু মিয়ার পুত্র সিএনজি চালক সুমন(৩০) ও ছত্তর মিয়ার পুত্র প্রতিবন্দী সুজন(২০)। আহত ৩ জনই বিএনপি সমর্থক ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের মো. জসিম উদ্দিনের পক্ষে সিএনজিযোগে মাইকিং প্রচারণায় নিয়োজিত ছিলেন। আহতদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে…
অবশেষে রাজধানীর সাত সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। রোববার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এ অধ্যাদেশের বিধান অনুযায়ী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য স্বয়ংসম্পূর্ণ অবকাঠামো নির্মাণ ও বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সুবিধা সম্বলিত স্থায়ী ক্যাম্পাস তৈরি করা হবে। তবে স্থায়ী ক্যাম্পাস তৈরি না হওয়া পর্যন্ত ভবন ও জায়গা ভাড়া করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে। এই অধ্যাদেশ জারির মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ১৮ আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। চলমান নির্বাচনী ব্যয় নির্বাহ করতে না পারায় তিনি ভোটের দৌড়ে থেমে গেলেন বলে জানা গেছে। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি। স্ট্যাটাসে মান্না লেখেন, ‘এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লাখের মতো ভোটার এখানে।’ তিনি আরও জানান, ‘নির্বাচন এতই ব্যয়বহুল যে, তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা-১৮ আসনের…
ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও তার স্ত্রী সঞ্চিতা দত্তের নামে থাকা ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ও তার স্ত্রী অপরাজিতা হক তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের পৃথক দুইটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। শ্যামল দত্তের আবেদনে বলা হয়েছে, শ্যামল দত্ত, তার স্ত্রী, মেয়ে এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে বেশ কিছু অস্থাবর…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়েছে। এর আগে রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নেওয়ায় বিধি-নিষেধ আরোপের কথা জানায় নির্বাচন কমিশন। ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা এ সংক্রান্ত একটি চিঠি গতকাল সারাদেশের রিটার্নিং অফিসারদের পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা-২০২৬’…
মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে র্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা ট্রাইব্যুনালে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেন, ‘হত্যাকাণ্ড বন্ধ করতে না পেরে সেনাবাহিনী থেকে ডিজিএফআই ও র্যাবে সেনা কর্মকর্তা সরবরাহ বন্ধ করেছিলাম। কিন্তু এ সিদ্ধান্ত থেকে সরে আসতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক আমার সঙ্গে যোগাযোগ করেন।’ আজ সোমবার (০৯ ফেব্রুয়ারি) ১০৪ জনকে গুম করে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণে এসব তথ্য দেন তিনি। এ সময় কাঠগড়ায় বসে সম্পূর্ণ সাক্ষ্য কাগজে-কলমে লিখেছেন এ মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। গুম-খুন ও আয়নাঘর সংস্কৃতি সৃষ্টির কারণে র্যাব ও ডিজিএফআই বিলুপ্তির…
বিএনপি ক্ষমতায় এলে বিদেশগামীদের যেন জমিজমা বিক্রি করতে না হয়, সেজন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে জানিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এই ঋণের মাধ্যমে তারা সহজেই বিদেশের যাওয়ার খরচ মেটাতে পারবেন এবং বিদেশে গিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরবর্তীতে তা পরিশোধ করতে পারবেন।’ আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। এর মাধ্যমে তারা যেন দেশে এবং বিদেশে সম্মানজনক কাজ করে স্বাবলম্বী হতে পারে এবং দেশের বেকারত্ব ঘুচাতে পারে।’ তিনি বলেন, ‘দেশের মসজিগুলোর ইমাম, মুয়াজ্জিব…
বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান টি-টুয়েন্টি বিশ্বকাপের ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেওয়ার পর নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দেশটিকে বয়কট থেকে সরিয়ে আনতে গতকাল পাকিস্তানে ছুটে যান আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলামের সঙ্গেও কথা হয় তার। গতকাল রাতে পাঁচ ঘণ্টারও বেশি সময়ের বৈঠকে পাকিস্তান ভারত-ম্যাচ নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তিনটি শর্ত দিয়েছে বলে জানিয়েছে টেলিকম এশিয়া স্পোর্ট। সূত্রের বরাতে তিনটি শর্তের কথা বলেছে ভারতের গণমাধ্যম এনডিটিভিও, কিন্তু এই শর্তের ধরন আবার ভিন্ন। শর্ পাকিস্তানের গণমাধ্যমগুলো আইসিসি-পিসিবি-বিসিবি বৈঠকের খবর দিলেও পাকিস্তানের দিক থেকে কোনো…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে ভোটকেন্দ্রগুলো। তবে এবার ভোটকেন্দ্রের ভেতরে মুঠোফোন নিয়ে যেতে পারবেন না ভোটাররা। নির্বাচন কমিশনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) দেওয়া এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না। তবে সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও তিন ধরনের ব্যক্তি মুঠোফোন নিয়ে যেতে পারবেন বলে সেখানে জানানো হয়েছে। তাঁরা হলেন- ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী আনসার বা ভিডিপির দুই সদস্য। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। সকাল সাড়ে ৭টা…
ব্যবসায়ীরা আলাদা থাকে বলেই রাজনীতিবিদরা দুস্য হয়ে ওঠে বলে মন্তব্য করে ভোলা -১ আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গত ১৭ বছরে ভোলার ব্যবসায়ীদের মধ্যে ঐক্যবদ্ধতা ছিলো না বলে রাজনীতিবিদরা দুস্য হয়ে ওঠেতে পেরেছে।’ তিনি বলেন, ‘সে সময়ে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করলে তখন যারা ক্ষমতায় ছিলো তারা ব্যবসায়ীদের রক্ত চুষতে পারতো না। ব্যবসায়ীদের মধ্যে মিল না থাকায় বিগত দিন এগুলোতেও অন্যায় হয়েছে। তাই সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হয়ে যেকোন অন্যায়ের প্রতিবাদ করতে হবে।’ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পার্থ বলেন, ‘নির্বাচিত হয়ে আমি…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
