- গোলাপগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনসিপির
- ফের কমল দেশে স্বর্ণের ভরিপ্রতি দাম
- আয়-ব্যয়ের হিসাবে জামায়াতের আয় কমল এবার
- চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেপ্তার
- ছাত্রদলের হামলায় তরুণের চোখ গেল, ফেসবুকে সারজিস আলমের পোস্ট
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- বিকেলে বাবার দা ফ ন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
Author: নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নিরাপত্তায় প্রথমবারের মতো ইউএভি (আনম্যান এরিয়াল ভেহিকল), ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘২৯৯টি আসনে আগামী পরশু (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট স্থগিত করা হয়েছে। এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে…
এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ও নারী ভোটারদের মধ্যে ভোট দেওয়ার যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে, তাতে ভোটের হার ৬৫ থেকে ৭০ শতাংশে পৌঁছাতে পারে।’ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আনোয়ারুল ইসলাম বলেন, ‘বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা প্রায় ১৩ কোটি। এর মধ্যে প্রায় ৪ কোটিই তরুণ ভোটার। এই বিশালসংখ্যক তরুণকে ভোটকেন্দ্রমুখী করতে কমিশন বিশেষ উদ্যোগ নিয়েছে। এমনকি তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নিবন্ধনের সময় ৩১…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাটের পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দর টানা তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি তিন দিন সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম স্থগিত থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ.এস.এম. নিয়াজ নাহিদ। ফলে এই সময়ে বুড়িমারী স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। এ উপলক্ষে গত ৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি চিঠির আলোকে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে একটি নোটিশ জারি করে। এতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওই…
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য কক্সবাজারে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। আসন্ন নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে লক্ষ্যে রোহিঙ্গা ক্যাম্পসহ পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত যৌথবাহিনীর প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। এ সময় রামু ক্যান্টনমেন্টের ১০ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ বলেন, ‘দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পর্যাপ্ত সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রের জন্য অস্থায়ী ক্যাম্প স্থাপন এবং ঝুঁকির মাত্রা বিবেচনা করে ডেপ্লয়মেন্ট প্ল্যান প্রস্তুত ও বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা শুধু…
নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অনূকূলে রয়েছে বলে জানিয়ে ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা আশা করছি ভালো একটা নির্বাচন হবে। নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্রের পরিবেশে ফিরে যেতে পারবো, সব কিছুতেই গণতন্ত্রের চর্চা করার সুযোগ হবে।’ আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং খুব বেশি ইফেক্ট তৈরি করতে পারবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘কিছুটা উদ্বেগ থেকে যায় এজন্যে যে বিগত ১৫ বছরে এত কারচুপি হয়েছে, এত ইঞ্জিনিয়ারিং হয়েছে যে- একটা ভালো নির্বাচন হতে পারে এটাই অনেকে…
বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অবস্থান ১৩তম। ১৮২টি দেশের মধ্যে ১০০-তে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশ এই অবস্থানে রয়েছে। উচ্চক্রম অনুযায়ী, বাংলাদেশের অবস্থান ১৫০তম। ২০২৪ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম। অবশ্য গত বছরের চেয়ে এবার বাংলাদেশের ১ পয়েন্ট উন্নতি হয়েছে। তবে সামগ্রিক র্যাঙ্কিংয়ে পিছিয়েছে এক ধাপ। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেসি ইন্টারন্যাশনালের করাপশন পারসেপশন ইনডেক্স (সিপিআই) বা ‘দুর্নীতির ধারণা সূচক ২০২৫’ প্রকাশ করে । টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ তথ্য তুলে ধরেন। দুর্নীতির সূচকে বাংলাদেশের স্কোর ১ পয়েন্ট বাড়লেও সামগ্রিক র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি সম্পর্কে ইফতেখারুজ্জামান বলেছেন,…
দু-এক দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের দশম বিশেষ বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, ‘আমি আবারও বলছি, আপনারা পাবেন। আমি যতুটুকু জানি, একজন বা দুজন ছাড়া সবাই সম্পদের স্টেটমেন্ট (বিবরণী) দিয়েছেন। এক-দুই দিনের মধ্যে এটি পাবলকি করা হবে।’ দায়িত্ব পালনকালে তার আচরণে কেউ আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে শফিকুল আলম বলেন, ‘যদি কেউ মনোকষ্ট পেয়ে থাকেন, হৃদয়ের অন্তস্থল থেকে বলছি, আমি আপনাদের…
‘আজকে দেশটা দুই ভাগে বিভক্ত’ মন্তব্য করে কিশোরগঞ্জ-২ পাকুন্দিয়া–কটিয়াদী আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. জালাল উদ্দীন বলেছেন, ‘একটি দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি। আরেকটি দল ৭১ সালে পাকিস্তানের পক্ষে ছিল। স্বাধীনতার বিরুদ্ধে ছিল।’ তিনি বলেন, ‘তারা এ দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করতে সহায়তা করেছে। তারা আমাদের মা-বোনদের পাকিস্তানি আর্মি ক্যাম্পে নিয়ে নির্যাতন করতে সহায়তা করেছে।’ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কটিয়াদী সরকারি কলেজ মাঠে দলীয় নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী বিভিন্ন সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে উপস্থিত হন। ব্যানার-ফেস্টুনসহ…
প্রচারণার শেষ দিনে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন ভোলার চারটি সংসদীয় আসনের প্রার্থীরা। শহর থেকে গ্রাম, হাট থেকে মাঠ–কোথাও থেমে নেই শেষ মূহুর্তের প্রচার তৎপরতা। ভোটাদের দ্বারে দ্বারে ঘুরে অবহেলিত ভোলার উন্নয়নে কাজ করবেন বলে দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন, দীর্ঘদিন পর তারা সুষ্ঠু পরিবেশে ভোট দিতে চায়। মারামারি হানাহানি আর চায় না। পরিবেশ সুষ্ঠু থাকলে তারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। পরিস্থিতি স্বাভাবিক না থাকলে এবারও তারা ভোট কেন্দ্রে যাবেন না বলেও জানাচ্ছেন কেউ কেউ। তারা বলছেন, বিগত দিনগুলোতেও প্রার্থীরা বিভিন্ন রকম উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু স্বাধীনতার বহু বছর পার হলেও ভোলাবাসীর…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমার বেঁচে থাকার কথা ছিলো না, আমাকে গুম করা হয়েছিলো হত্যার উদ্দেশ্যে। আপনারা দোয়া করেছেন, রাব্বুলামীন আপনাদের মোনাজাত শুনেছেন এবং আমাকে বাঁচিয়ে রেখে নতুন জীবন দিয়েছেন।’ তিনি বলেন, ‘আমার এই নতুন জীবন, এই বর্ধিত হায়াত এদেশের মানুষের সেবা করার জন্য। আমার জন্ম হয়েছে এদেশের উন্নয়নের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য।’ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনাল চত্বরে আয়োজিত নির্বাচনী শেষ জনসভায় তিনি এসব কথা বলেন। কক্সবাজার-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমাদের সন্তানেরা রক্ত দিয়ে শহীদ হয়েছেন একটি বৈষম্যমুক্ত রাষ্ট্রের জন্য, গণতান্ত্রিক সংস্কারের জন্য। সে…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
