- গোলাপগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনসিপির
- ফের কমল দেশে স্বর্ণের ভরিপ্রতি দাম
- আয়-ব্যয়ের হিসাবে জামায়াতের আয় কমল এবার
- চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেপ্তার
- ছাত্রদলের হামলায় তরুণের চোখ গেল, ফেসবুকে সারজিস আলমের পোস্ট
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
- বিকেলে বাবার দা ফ ন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
Author: নিজস্ব প্রতিবেদক
৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩-এর ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে সাময়িকভাবে (প্রভিশনালি) নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) পিএসসির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারের মোট ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে এই ১ হাজার ৪৫৭ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে সাধারণ ক্যাডারভুক্ত প্রশাসন ক্যাডারে ২৭২ জন, পুলিশ ক্যাডারে ৭৯ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জনকে সুপারিশ করা হয়েছে। এ ছাড়া আনসার ক্যাডারে ১৪…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ওএইচসিএইচআর (OHCHR)-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল (Note Verbale) প্রেরণ করেছে। ওই নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে। জেনেভাস্থ বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ওএইচসিএইচআর (OHCHR) থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর দেবীদ্বার ক্যাম্পে দায়িত্বরত মেজর সাব্বির হোসেন এর নেতৃত্বে ওই মহড়া অনুষ্ঠিত হয়। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া পরিচালনা করেন ৩৩ পদাতিক ডিভিশনের অধিনায়ক ৬ ক্যাভালরি লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ আহসান কবির পিএসসি। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দেবীদ্বার সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন ইউছুফ উল জাকির, ক্যাপ্টেন আশিকুর রহমান সাকিব প্রমুখ। যৌথ বাহিনীর এ মহড়ায় ১২০জন সেনা সদস্য, ১০জন বিজিবি সদস্য, ৩জন পুলিশ সদস্য এবং ১৫জন আনসার সদস্যসহ মোট…
‘সব কথা সবার কথা’ স্লোগানে কুড়িগ্রামের নাগেশ্বরীতে উদযাপন করা হয়েছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর বর্ষপূতি। নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি আব্দুস সালামের আয়োজনে এ উপলক্ষে শনিবার (৭ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় প্রেসক্লাব নাগেশ্বরী কার্যালয়ে কেক কাটা ও আলাচনাসভা অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আনন্দ টিভির জেলা প্রতিনিধি মজিবর রহমান, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি খলিলুর রহমান, মুক্ত খবরের প্রতিনিধি মসলেম উদ্দিনসহ অনেকে। এ সময় বক্তারা জানান, চ্যানেল এস শুরু থেকেই দেশ, মাটি ও মানুষের সুখ, দুঃখ, উন্নয়ন, সম্ভাবনা, বিনোদন, শিক্ষা,…
সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অভিযোজন প্রকল্পের উদ্যোগে দুই দিনব্যাপী বিচ ক্লিনিং কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শুরু হয়ে রবিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত চলে এ কর্মসূচি। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের পরিচালক জমির উদ্দিনের ভার্চুয়াল বক্তব্য এবং প্রকল্প পরিচালক জনাব কামরুল হাসানের পরিবেশ রক্ষার শপথ পাঠের মধ্য দিয়ে সৈকত পরিচ্ছন্নতা অভিযানটির উদ্বোধন করা হয়। সুশৃঙ্খলভাবে পরিচালিত এ কর্মসূচিতে দ্বীপের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক, শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের পরিচালক জমির উদ্দিন বলেন, ‘সরকার প্রতি বছর পর্যটন মৌসুম শেষে পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বিচ ক্লিনিং প্রোগ্রাম পরিচালনা…
একটা ভুল বোঝাবুঝির অবসান ঘটানো দরকার জানিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনে দায়িত্ব পালন করলেও আমি বর্তমান অন্তবর্তী সরকারের অংশ ছিলাম না।’ তিনি বলেন, ‘সরকারের একটা অগ্রাধিকার এবং জনগণের দাবির মুখে আমরা আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহায়তা করার চেষ্টা করেছি। সরকারের অংশ হিসেবে কাজ করিনি।’ আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘কোনো কোনো সময় এমন একটা ধারণা সৃষ্টি করা হয় যে, আমি যেন সরকারের…
শেষ সময়ে এসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বড় সুখবর জানাল অন্তর্বর্তী সরকার। জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন পুনর্গঠন ও সংশোধনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিকে এ কমিটির প্রধান করা হয়েছে। কমিটির সদস্য করা হয়েছে- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, সেগুনবাগিচা, ঢাকা- এর হিসাব…
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলাম আজ সকালে লাহোরে পৌঁছেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে। জিও নিউজ জানিয়েছে আজ রবিবার (৮ ফেব্রæয়ারি) লাহোরে পৌঁছেছেন আমিনুল। সেখানে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মহসিন নাকভির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া দিনের শেষ দিকে অন্য সদস্য দেশের সঙ্গে আইসিসির জরুরি ভার্চুয়াল সভায় যোগ দেবেন। এর আগে গতকাল শনিবার ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজ জানায়, পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে পিসিবির সঙ্গে আলোচনা শুরু করেছে আইসিসি। সকাল নিউজ/এমএম
কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে ভাড়া বাসা কিংবা স্থানীয়দের জমি দখল করে বসবাস করা প্রায় পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। আজ রবিবার (৮ ফেব্রæয়ারি) ভোর থেকে উখিয়ার বালুখালী এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযানটি পরিচালনা করে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক রোহিঙ্গাদের নির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ সংখ্যা ৫০০ থেকে ৬০০ জনের মধ্যে হতে পারে। আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহারের শঙ্কা রয়েছে। এ কারণে ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের শনাক্ত করে নিয়ন্ত্রণে নিতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এর আগে…
কক্সবাজারের মহেশখালী দ্বীপ বাংলাদেশের অন্যতম প্রধান লবণ উৎপাদন কেন্দ্র। প্রতি বছর শুষ্ক মৌসুম এলেই দ্বীপের হাজার হাজার একর জমিতে পলিথিন পদ্ধতিতে লবণ উৎপাদনে ব্যস্ত হয়ে পড়েন চাষিরা। চলতি মৌসুমেও কয়েক লক্ষ টন অপরিশোধিত লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও ঘন কুয়াশা, অসময়ের বৃষ্টি এবং ন্যায্যমূল্য না পাওয়ায় চাষিরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। জানা গেছে, মহেশখালীর মাতারবাড়ী, ধলঘাটা, কালারমারছড়া, বড় মহেশখালী, হোয়ানক, শাপলাপুর ও কুতুবজোম ইউনিয়নে বর্তমানে লবণ উৎপাদনের ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করেও কাক্সিক্ষত দাম না পাওয়ায় অনেকেই লোকসানের আশঙ্কা করছেন। ধলঘাটা ইউনিয়নের আরিফুল ইসলাম বলেন, আমার জন্মের পর থেকেই আমাদের পরিবার লবণ চাষের সঙ্গে জড়িত।…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
