Author: নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১১ নম্বর ওয়াপদা ভবন বিহারী ক্যাম্প থেকে দুই শিশু সন্তান ও বাবা-মাসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশু সন্তানদের হত্যার পর বাবা-মা আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। ‎আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্পের বি-ব্লক এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ‎নিহতরা হলো- মোহাম্মদ মাসুম (৩৫), তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০), ৪ বছর বয়সী ছেলে মিনহাজ ও ২ বছর বয়সী ছেলে আসাদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর-১১ নম্বর সেকশনের (পল্লবী) বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবন বিহারি ক্যাম্পে তাদের মরদেহ পাওয়া যায়। আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো…

বিস্তারিত

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু করেছেন ট্রাইব্যুনাল। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি দেখানো হচ্ছে রায়ের কার্যক্রম। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মোোোদ শাহরিয়ার কবীর। এ মামলায় গ্রেপ্তার আট আসামিকে এদিন ১২টা ২৫ মিনিটে ট্রাইব্যুনালের কাঠগড়ায় তোলা হয়। তাদের উপস্থিতিতে সংক্ষিপ্ত রায় পড়ছেন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মানবতাবিরোধী অপরাধের এ মামলার ১৬ আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন…

বিস্তারিত

দুর্দান্ত পারফরম্যান্সে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। ৪ ফেব্রুয়ারি পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দেয় অর্পিতা-মুনকিরা। টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। একই দিনে ভুটানকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠে ভারত। ফলে আগামী শনিবার একই মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। নেপালের বিপক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশের মেয়েরা। তৃতীয় মিনিটেই মামনি চাকমার নেওয়া কর্নার থেকে নিখুঁত হেডে গোল করে দলকে এগিয়ে দেন প্রতিমা মুন্ডা। দ্রুত গোল হজমের…

বিস্তারিত

চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় দেশীয় তৈরি একটি কাটা পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপি এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল বিওপি থেকে প্রায় ১ কিলোমিটার পশ্চিমে এবং সীমান্ত পিলার ৩১ থেকে আনুমানিক ১ দশমিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ওই কাটা পিস্তল ও কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় মামলা…

বিস্তারিত

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশ ঘেঁষে কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার সাইলচর অংশে গড়ে উঠা পৌরসভার ময়লার ভাগাড় অপসারণের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ওই বিক্ষোভ-অবরোধ কর্মসূচি চলাকালে সড়কে প্রায় ১ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এ সময় সড়কের দু’পাশে অন্তত ৫ কিলোমিটার সড়ক জুড়ে যানজট সৃষ্টি হয়৷ পরে সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। এসময় বিক্ষোভকারীরা জানান, এবিষয়ে বহুবার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। মশার উপদ্রব এবং ময়লার দুর্গন্ধে এলাকায় বসবাস করা দুঃসহ হয়ে পড়েছে। তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। দ্রুত ময়লার ভাগাড়…

বিস্তারিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকা থেকে ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে ধরে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে স্থানীয়দের উপস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের ওপর মারপিট করতে দেখা যায়। বিজিবি, সীমান্ত সূত্র ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৬৬-এর ৩ নম্বর উপপিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এক পাশে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার বৈরাগিরহাট ও জুগিরডাঙ্গা এলাকা এবং অপর পাশে বাংলাদেশের পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার সীমান্ত এলাকা অবস্থিত। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে…

বিস্তারিত

মতলব বাজদের রাজনীতে কবর রচিত হতে শুরু করেছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এই নির্বাচন স্বাধীনতার ৫৪ বছরে যারা জাতির সঙ্গে বেইমানি করেছে তাদের লাল কার্ড দেখানোর নির্বাচন।’ তিনি বলেন, ‘অনেক হয়েছে এখন তোরা রাজীনিতি থেকে সরে যা। রাজনীতি কোন ব্যবসা নয়, চাঁদাবাজি নয়, লুণ্ঠন নয়, দুর্নীতি নয়, রাজনীতির নাম আমার মায়ের গায়ের হাত দেয়া নয়।’ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ হেলিপ্যাড মাঠে জামায়ত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে আমির বলেন, ‘আপনি দুর্নীতি করবেন আবার রাজনীতিও করবেন তাতো হবে না। রাজনীতি তো নিজেই রাজা। দুর্নীতি যারা…

বিস্তারিত

‎কুড়িগ্রাম থেকেই উন্নয়নের নতুন ধারা শুরু হবে জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল রাষ্ট্রক্ষমতায় এলে কুড়িগ্রামকে উত্তরবঙ্গের কৃষি-শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে।’ তিনি নদীভাঙন ও অবকাঠামোগত পশ্চাৎপদতাকে জেলার প্রধান সমস্যা উল্লেখ করে সেগুলো সমাধানের অঙ্গীকার করেন।‎‎ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎ডা. শফিকুর রহমান সীমান্তে নিহত ফেলানী হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, ‘ফেলানীর বাবা-মায়ের চোখের পানি দেখেছি। ওটা শুধু পানি ছিল না, রক্তের অশ্রু ছিল। ভবিষ্যতে যেন আর কোনো বাংলাদেশিকে সীমান্তে এমন মর্মান্তিক…

বিস্তারিত

গণমাধ্যমের ওপর একটি বড় সামাজিক দায়বদ্ধতা রয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘মালিকের চাকরি নয়, বিবেকের চাকরি করুন। সাংবাদিকরা যদি বিবেকের কাছে দায়বদ্ধ থাকেন, তাহলে দেশের গণমাধ্যম সত্যিকার অর্থেই স্বাধীন থাকবে।’ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করা গণমাধ্যমের লক্ষ্য হওয়া উচিত উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘গণমাধ্যমের ভূমিকা অবশ্যই নিরপেক্ষ হতে হবে। মিসইনফরমেশন বা ডিসইনফরমেশনের মাধ্যমে যেন সমাজে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া উপজেলার জিদ্দাবাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা…

বিস্তারিত

নওগাঁয় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ সাকী ঢাকা রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা। নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে ট্রেন যোগে সান্তাহার রেলওয়ে জংশনে নেমে নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশে আসছিলেন জুনায়েদ। ভোরে ট্রেন থেকে নামার পর তিনি আর বাড়ি ফেরেননি। হলুদ রঙের একটি পিকআপ ভোর সাড়ে ৫টায় তার ক্ষতবিক্ষত মরদেহ ২৫০ শয্যা নওগাঁ হাসপাতালের সামনে এসে ফেলে রেখে পালিয়ে যায়।…

বিস্তারিত