Author: নিজস্ব প্রতিবেদক

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পুলিশের বাঁধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন দখল করেছেন সরকারি কর্মচারীরা। এরপরই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য জানিয়েছেন। এর আগে এদিন সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সরকারি চাকরিজীবীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করেন। এরপর বেলা ১১টার দিকে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ…

বিস্তারিত

এবার ভূমিকম্প আঘাত হেনেছে বাংলাদেশ-ভারতসহ মোট ৫ দেশ। এর ফলে কয়েক ঘণ্টার মধ্যে একাধিকবার কম্পন অনুভূত হয়। আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১.৩৯ থেকে ভোর ৩.৪১ পর্যন্ত কম্পনগুলো অনুভূত হয়। যার মাত্রা ছিল ৪.০ থেকে ৪.৬ এর মধ্যে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনে কম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল সিকিমের নামচি এবং মাঙ্গান এলাকায়, ভূপৃষ্টের ৫ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভারতের কলকাতায় পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা জানান, তারা কম্পন ও ঝাঁকুনি অনুভব করেছেন…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় শফিকুল আলম বলেন, ‘নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি রয়েছে। নির্বাচনের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর দ্রুততার সাথে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।’ তিনি বলেন, ‘সর্বোচ্চ দ্রুততার বিষয়টি বিবেচনায় নিলে তিন দিনের…

বিস্তারিত

জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের পঞ্চগড়-১ আসনের শাপলা কলির প্রার্থী সারজিস আলম বলেছেন, ‘নির্বাচনের পর মানুষের উপর আবার হুমকি-ধামকি হবে, নাকি মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারবে- আসন্ন নির্বাচনে সেটিই নির্ধারণ হবে। তিনি বলেন, ‘আপনার ওইখানে ভোট দেয়া লাগবে যেখানে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত ভালো। যে জায়গাটাতে ভোট দিলে মানুষের উপর জুলুম হবে না, অত্যাচার, হুমকি ও ভয় দেখানো হবে না, সেই জায়গাটাতে ভোট দিতে হবে। তবে, আমি সারজিস একবারও বলবো না যে আমাকে ভোট দেন।’ আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড় পৌরসভার চানপাড়া মন্দির মাঠ সংলঘ্ন…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপির অভিযোগে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্টে রিট খারিজ হয়ে যাওয়ায় এ আসনটিতে প্রার্থীশূন্য হয়ে পড়ে বিএনপি। এমনি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এ আসনে বিএনপির জোটের প্রার্থী হিসেবে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন জানিয়েছে বৃহত্তর এ রাজনৈতিক দল। ফলে জামায়াত ১১দলীয় জোটের প্রার্থী হাসনাতের সঙ্গে এই নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি যেহেতু কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ধানের…

বিস্তারিত

মার্কিন কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো সময় নিয়ে প্রকাশ্যে অনুতাপ জানিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে তাঁর সাবেক স্ত্রী মেলিন্ডা জানিয়েছেন, এই সম্পর্ক ঘিরে এখনো বহু প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইনের কয়েক লাখ নথি প্রকাশের পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ওইসব নথির মধ্যে রয়েছে একটি ড্রাফট ইমেইল। এতে এপস্টেইন লিখেছেন, ‘বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন।’ তিনি বলেছেন, ‘বিল গেটস এক রুশ নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। যার প্রভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হতে বিল গেটসকে ওষুধও দেন বলে দাবি করেন তিনি। যেন…

বিস্তারিত

আলোচিত মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের ৮০০ সাংবাদিকের এক-তৃতীয়াংশকেই ছাঁটাই করেছে মালিকপক্ষ। স্থানীয় সময় বুধবার অনেক কর্মীকে বাড়িতে থাকার নোটিশ পাঠানো হয়েছে। দুই অভ্যন্তরীণ সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কোম্পানি প্রায় ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। এতে ব্যবসায়িক বিভাগ এবং প্রায় ৮০০ সাংবাদিকের মধ্যে ৩০০ জনেরও বেশি বাদ পড়েছে। ২০১৩ সাল থেকে গণমাধ্যমটির মালিকানায় আছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। অনলাইনে একটি লাভজনক সংবাদপত্র গড়ে তোলার এবং চালানোর পথ খুঁজে পাননি বলেই বেজোস এই ছাঁটাই করেছেন বলে জানা গেছে। তার মালিকানার প্রথম আট বছরে পত্রিকাটি সম্প্রসারিত হয়েছিল। কিন্তু সম্প্রতি সংস্থা বেশ হোঁচট খেয়েছে। নতুন এই ছাঁটাইয়ের কারণে বন্ধ হয়ে যেতে পারে গণমাধ্যমটির…

বিস্তারিত

আইপিএলে চড়া দামে দল পাওয়ার পরও শেষ পর্যন্ত সেখানে খেলা হচ্ছে না বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের। বিসিসিআইয়ের নির্দেশনায় গত ৩ জানুয়ারি তাকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স, যা নিয়ে তৈরি হয় ব্যাপক আলোচনা। তবে আইপিএলের হতাশা কাটিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তিবদ্ধ হলেন এই বাঁহাতি ফাস্ট বোলার। তাও চড়া দামে; পিএসএলের আসন্ন মৌসুমের নিলামের আগেই মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তিতে (ডিরেক্ট সাইনিং) দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এর জন্য ফ্র‌্যাঞ্চাইজিটির ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার বেশি। পিএসএলে এর আগের দুই মৌসুমেও…

বিস্তারিত

৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের শেষ জনসভা। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘৮ ফেব্রুয়ারি বেলা দুইটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতৃবৃন্দ জানান, এই জনসভাকে কেন্দ্র করে নয়াপল্টনসহ আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভায় জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে দলের বিভিন্ন ইউনিটসহ অঙ্গসংগঠনের নেতাদের নির্দেশনা পাঠানো হয়েছে। বিএনপি সূত্র জানায়, এই জনসভাকে নির্বাচনপূর্ব চূড়ান্ত শক্তিপ্রদর্শন হিসেবে দেখছে দলটি।…

বিস্তারিত

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া সাতজনের যাবজ্জীবন, দুইজনের সাত বছরের কারাদণ্ড ও রাজসাক্ষী আফজালকে খালাস দেয়া হয়েছে। একই সঙ্গে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে দুস্থদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রায় ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে ট্রাইব্যুনাল ও…

বিস্তারিত