Author: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

বিএনপি প্রার্থীশূন্য কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন’র নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, ট্রাক প্রতীকের প্রার্থীকে সাথে নিয়ে উপজেলার মাশিকারা এলাকায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মন্জুরুল হক সরকার, পৌর বিএনপির আহ্বায়ক মাহফুজ, সদস্য সচিব আলিম পাঠান। এ ছাড়াও ছিলেন- যুবদল উপজেলা সেক্রেটারি রাকিবুল হাসান, ছাত্রদল কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মাহমুদুল হাসান তামিম, কৃষকদলের সদস্য সচিব সফিউল্লাহ আখন্দ মানিক, মৎস্যজীবী দলের…

বিস্তারিত

বিএনপি ধর্মান্ধতায় নয়, ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সকল ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে বাংলাদেশি পরিচয়ের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। এটাই আমাদের সংকল্প, এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের প্রতিশ্রুতি।’ আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় খ্রিস্টান সম্প্রদায় সমাজের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এমন একটি বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবার একটিই পরিচয় হবে, তা হলো বাংলাদেশি। তিনি বলেন, ধর্ম কিংবা জাতিগত বিভাজনে বিএনপি কখনো বিশ্বাস করেনি, ভবিষ্যতেও করবে না।…

বিস্তারিত

চাঁদাবাজি করে টাকা আনতে হয় না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয় জানিয়ে কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনে ১১দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বাবারে… টাকা লাগলে টাকা দিমু, নির্বাচন করতে টাকা লাগে কিন্তু তুমি দূর্নীতি করবা না, আরও লাগলে আরো দিমু।’ তিনি বলেন, ‘আমি যেহেতু পয়সা ছাড়া নির্বাচন করতে পারতেছি সুতরাং আপনাদের সেবা দেয়ার সময় কি আমার পয়সা নেয়ার দরকার আছে? আজকের দিনেও মানুষ আমার নির্বাচনী তহবিলে ৯ লক্ষ টাকা দিয়েছেন। প্রত্যেক দিনই এমন করে টাকা দেয়।’ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় দেবীদ্বার পৌর ৪নং ওয়ার্ডের বড়আলমপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনী এক…

বিস্তারিত

জমি সংক্রান্ত ভ্রাতৃকলহের জেরে প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে কুমিল্লার দেবীদ্বার উপজেলার জয়পুর গ্রামে প্রায় দুই কোটি টাকা প্রাক্কলন ব্যায়ে একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক সংস্কার কাজ। ফলে ফতেহাবাদ ও সুবিল ইউনিয়নের অন্তত ৮টি গ্রামের বহু মানুষ এই সড়ক ব্যবহার থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আহামুদ্দিন সরকার বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এই সংযোগ সড়কটি ফতেহাবাদ ইউনিয়নের আসানপুর সড়ক হয়ে ৪ নং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাজার সড়কের সঙ্গে যুক্ত। কিন্তু জয়পুর গ্রামের আজিজ সরকার বাড়ির পারিবারিক…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে বিএনপি প্রার্থী শূন্য হয়ে পরায় দলীয় সিদ্ধান্তে এবার জোটের প্রার্থী হিসেবে জসিম উদ্দিনকে সমর্থন জানিয়েছে দলটি। এই আসন থেকে নির্বাচিত সাবেক চারবারের সাংসদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন থেকে ছিটকে পরা বিএনপি মনোনীত প্রার্থী ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সী অবশেষে সমর্থন জানিয়েছে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের এই প্রার্থীকে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার গুনাইঘর তার নিজ বাসভবনের জিয়া অডিটরিয়ামে আয়োজিত এক বৈঠকে ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন জানিয়ে তার নেতাকর্মীদের ট্রাকের পক্ষে মাঠে কাজ করার আহবান জানান। মন্জুরুল আহসান মুন্সী তার বক্তব্যে বলেন, ‘যারা বিএনপিকে…

বিস্তারিত

গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তিনি গুলিবিদ্ধ হন। ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।’ জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে গেলে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয়। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। সকাল নিউজ/এসএফ

বিস্তারিত

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে ধত্রি রানী (২০) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের আরাজি সাকোয়া এলাকায় ওই কলেজ ছাত্রীর বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে বোদা থানা পুলিশ। জানা গেছে, ধত্রি রানী ওই এলাকার ক্ষীতিশ চন্দ্র বর্মনে মেয়ে। তিনি সাকোয়া ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী৷ পুলিশ ও স্থানীয়রা জানা যায়, গত মঙ্গলবার বিকেলে ধত্রি রানী নামে ওই কলেজ ছাত্রী সাকোয়া বাজারে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। প্রাইভেট পড়তে বের হওয়ার পর সে আর বাড়ি না ফেরায় তার…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে দলের চেয়ারম্যান তারেক রহমান ইশতেহার ঘোষণা করেন। পাঁচ অধ্যায়ে বিভক্ত এই ইশতেহারে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও অঞ্চলভিত্তিক উন্নয়ন-সব মিলিয়ে একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হচ্ছে। ইশতেহারের প্রথম অধ্যায়ে গুরুত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রব্যবস্থা সংস্কারে। এখানে গণতন্ত্র পুনরুদ্ধার, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, সাংবিধানিক সংস্কার, জাতীয় ঐক্য, সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, পুলিশ সংস্কার ও শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে তুলে ধরা হয়েছে বৈষম্যহীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অঙ্গীকার। দারিদ্র্য নিরসন, সামাজিক সুরক্ষা, নারী ক্ষমতায়ন, কৃষি…

বিস্তারিত

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৪ লাখ ১ হাজার ৪৬০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৪৯৮ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮২ হাজার ৮১৭ জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। এ ছাড়া ৪ লাখ ৪৯ হাজার ৬ জন…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রচারাভিযান শেষ করে আগামী রোববার রাজধানী ঢাকায় বিএনপি একটি কেন্দ্রীয় জনসভা করার কথা ছিল। তবে উত্তর ও দক্ষিণাঞ্চলীয় এলাকায় নির্বাচনী প্রচারণার প্রয়োজনে এই সিদ্ধান্ত বাতিল করেছে দলটি। আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গতকাল আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরবর্তীতে নেতাদের সভায় আলাপ-আলোচনা করে ৮ তারিখের (রবিবার) সমাবেশ বাতিল করেছি। এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভা করবেন। ঢাকা মহানগরীতে কেন্দ্রীয় যে জনসভা করার কথা ছিল, আপাতত তা বাতিল ঘোষণা করা…

বিস্তারিত