Author: নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানজা তীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজে অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে দীর্ঘদিন পর রাষ্ট্রপতির সঙ্গে ঈদের নামাজে একজন পুরুষ প্রধানমন্ত্রী নামাজ পড়বেন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। নারী পুরুষ মিলিয়ে প্রায় ৪০ হাজার মানুষ একসঙ্গে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পারবেন বলেও জানান তিনি। শাহে আলম বলেন, সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে যারা ঈদের নামাজে অংশ নিতে চান তাদেরকে নির্দিষ্ট সময়ে ঈদগাহ ময়দানে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি জানান, আবহাওয়ার…

বিস্তারিত

ভোলার লালমোহনে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মৎস্য বিভাগের অভিযান চালানো স্পিডবোট উল্টে মো. ফখরুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন। এসময় স্পিডবোটে থাকা আরও ৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে লালমোহন উপজেলার মঙ্গলসিকদার লঞ্চঘাটে এই ঘটনা ঘটে। নিখোঁজ পুলিশ কনস্টেবল ফখরুল ইসলাম লালমোহন মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায়। জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে ভোলার চরফ্যাশনের উদ্দেশ্য ছেড়ে আসা এমভি কর্ণফুলী-১২ লঞ্চটি সন্ধ্যা ৭টার দিকে লালমোহনের মঙ্গলসিকদার লঞ্চঘাটে পৌঁছায়। একই সময় মেঘনা নদীর অভয়াশ্রমে মার্চ-এপ্রিল দুই মাস…

বিস্তারিত

‘এই সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে, তারা বিভিন্ন জায়গায় অনির্বাচিত দলীয় নেতাদের প্রশাসক বানিয়ে দেশকে কুক্ষিগত করার চেষ্টা করছে। আপনাদেরকে এতদিন বলতে শুনতাম ২টা প্রশাসক দিয়েছেন অনির্বাচিত, এটা ঠিক হয় নাই, খুব বাজে সিস্টেম হয়েছে, আর একদিনে ৪২টা প্রশাসক দিলেন, ১৩টা সিটি কর্পোরেশন দিলেন, এখন উপজেলা দিবেন, এটা কোন ধরণের গণতান্ত্রিক চর্চা আমাদের বোধগম্য নয়।’ বুধবার (১৮ মার্চ) বিকেল ৫টায় কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত জাতীয় যুব শক্তি কুড়িগ্রাম জেলা শাখার ইফতার ও আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা সরকারের ফ্যাসিবাদী আচরণের…

বিস্তারিত

আফগানিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে সম্প্রতি অবনতি ঘটেছে। সীমান্ত এলাকায় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনার পর এবার আফগানিস্তানে পাকিস্তানের হামলার খবর এসেছে। ফলে আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আগামী ২৬ মার্চ পর্দা উঠবে এবারের পিএসএলের। এই আসরে বেশ কয়েকজন অজি ক্রিকেটার খেলার কথা রয়েছে। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকাদের খেলার কথা থাকলেও এখন শঙ্কা দেখা দিয়েছে। কারণ অস্ট্রেলিয়ার সরকার খেলোয়াড়দের পাকিস্তানে যাওয়ার অনুমতি দিলেও সতর্ক করে দিয়েছে। পাকিস্তানে যেতে দিলেও পেশোয়ারে ‘ভ্রমণ না করার’ পরামর্শ দেওয়া হয়েছে। অথচ এই শহরেও পিএসএলের ম্যাচ রয়েছে। ২৮ মার্চ পেশোয়ার জালমি…

বিস্তারিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে আপন নীড়ে ছুটছে কর্মজীবী মানুষ। এর মধ্যেই বাগড়া দিচ্ছে বৃষ্টির শঙ্কা। যানবাহনের তীব্র চাপ ও ঘরমুখী মানুষের ঢলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কে ২১ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। বুধবার (১৮ মার্চ) বিকেল গড়াতেই শিল্পঅধ্যুষিত গাজীপুরের কয়েকশত শিল্প কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছুটি পেয়েই কর্মজীবী এসব মানুষ নাড়ির টানে বাড়ির পথে রওয়ানা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, গাজীপুরের ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় বিকেল সোয়া ৪টার দিকে বৃষ্টি উপেক্ষা করেই সড়কে নেমেছে হাজার হাজার যাত্রী। উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশদ্বার চন্দ্রা এলাকায় যাত্রীর…

বিস্তারিত

ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব মঙ্গলবার রাতের হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। আজ বুধবার (১৮ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর অভিযানে খতিবকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। কাৎজ বলেন, তিনি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক বাহিনীকে যেকোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে হত্যার অনুমতি দিয়েছেন। এর জন্য আর কোনো বাড়তি অনুমোদনের প্রয়োজন হবে না। গোয়েন্দামন্ত্রীকে নিশানা করার আগের দিন রাতেই ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের সেক্রেটারি আলী লারিজানি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অধীন বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানিকে হত্যা করে ইসরায়েল। তথ্য সূত্র: আল-জাজিরা। …

বিস্তারিত

কৃষকদের উৎপাদিত ফসলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ফসল বীমা (ইনস্যুরেন্স) চালুর উদ্যোগ নেওয়া হবে জানিয়ে খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে এবং তা দিয়ে আগামী কয়েক মাসের চাহিদা পূরণ করা সম্ভব হবে। দেশের কোনো মানুষ খাদ্য সংকটে পড়বে না—এমন নিশ্চয়তা দিতে সরকার কাজ করছে। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসলের ক্ষতি হলে বীমা…

বিস্তারিত

দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খনন করা খালের উপরিভাগের পানিতে হবে কৃষি কাজ, মাছ চাষ ও পাড়ে বনায়ন করে দৃষ্টিনন্দন করা হবে। অর্থনীতিতেও রাখবে ব্যাপক অবদান। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া খাল খননের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, নির্বাচনী ইশতেহার ছিল, বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। সেই ইশতেহার বাস্তবায়নে সরকার ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে খাল কাটা কর্মসুচির উদ্বোধন করেছেন। তার উদ্বোধনের মাধ্যমে সারাদেশে কাল খনন শুরু হয়েছে। ত্রাণমন্ত্রী…

বিস্তারিত

ব্রিকফিল্ড মালিকরা আমার সাথে জিহাদ ঘোষণা করছে, আমি এখন জিহাদ কালীন অবস্থায় আছি বলে মন্তব্য করেছেন এমপি হাসনাত আব্দুল্লাহ। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) দেবীদ্বার পাবলিকিয়ানদের পূনর্মিলনী ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা-৪ দেবীদ্বারের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত বলেন, আমি মাটিকাটা বন্ধ করেছি, ওরা রাতের বেলা চুরি চুরি করে কাটে। এখানে আনফরচুনেট রাজনৈতিক সহযোগিতা আছে, ভেরি আনফরচুনেট। অপরাধ কার্যক্রম গুলো সারা বাংলাদেশে রাজনৈতিক প্রশ্রয় হয়ে থাকে। আমি বন্ধ করার পর কিছুদিন তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, রাজনৈতিক সহযোগিতায় এখন আবার রাতে কাটতে যায়- যদিও মেসিভ আকারে কাটতে পারে…

বিস্তারিত

পবিত্র ঈদুল ফিতরের দিন কূটনীতিক, রাজনীতিক, বিশিষ্ট নাগরিক ও শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের দিন সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনায় আসবেন। সেখানে তিনি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। রুমন জানান, পরবর্তীতে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিক এবং উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরে বাংলা নগরে…

বিস্তারিত