Author: জেলা প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজারের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালীজুড়ে এখন চলছে বোরো ধান রোপণের কর্মযজ্ঞ। পাহাড়ের পাদদেশ থেকে শুরু করে নদীর পাড়, বিল ও সমতল জমিন সবখানেই একযোগে ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে এক অন্যরকম উৎসবমুখর পরিবেশ। বুধবার (২৮ জানুয়ারি) মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও কৃষকরা ধানের চারা তুলছেন, কোথাও সেই চারা জমিতে নিয়ে প্রস্তুত করে রাখছেন, আবার কেউ কেউ লাইনে লাইনে চারা রোপণ করছেন। কৃষকদের মুখে আনন্দ আর চোখে স্বপ্ন ভালো ফলনের প্রত্যাশা। মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম জানান, ‘আমাদের এক একরের বেশি জমিতে ধান রোপণ হয়েছে। আশা করছি ভালো ধান…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কারও পক্ষ নেবে না জানিয়ে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করবেন। আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আমি খুবই আগ্রহী। আমি এই নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না। নির্বাচনের ফলাফল নির্ধারণ করার অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের এবং শুধু বাংলাদেশের জনগণেরই। বাংলাদেশের…

বিস্তারিত

পাঁচ বছরের বেশি সময় সরকারি চাকরি করা উচিত নয় মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘তাহলে তার মাইন্ড সেট হয়ে যায়। সৃজনশীলতা নষ্ট হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পর পর নতুন করে শুরু করা উচিত। কারণ সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য পরিবর্তন হলেও মানুষরা সেই প্রতিষ্ঠানে পুরনো ধ্যান-ধারণা নিয়ে বসে রয়েছে।’ সবার জন্য চাকরি নিশ্চিতের ধারণা একটি ভুল জিনিস উল্ল্যেখ করে ড. ইউনূস বলেন, ‘এটি একটি দাস প্রথার শামিল। উদ্যোক্তা হওয়ার জন্য সরকারকে সহায়তা করতে হবে। ডিজিটাল খাতই বর্তমানে মূল খাত। কারণ এটি থেকেই পরিবর্তন আসবে। এ খাত থেকেই অন্যান্য সব খাত প্রভাবিত হবে।’ বুধবার দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন…

বিস্তারিত

অবশেষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিনের শূন্যপদ পূরণে অবসান ঘটলো। সারাদেশে ৭ম বিশেষ নিয়োগ প্রক্রিয়ার আওতায় ১১ হাজার ৭১৩ জন শিক্ষক নিয়োগের সুপারিশ প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ সুপারিশ ঘোষণা করা হয়। সুপারিশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ জানুয়ারি প্রকাশিত ৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির (বিশেষ) আওতায় নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদে প্রথম প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশের করা হয়েছে। নিয়োগ সুপারিশকৃত প্রার্থীদের ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬ সেবা…

বিস্তারিত

গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসুকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে চার আসামির আমৃত্যু কারাদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন দেওয়া হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী এবং ঝন্টু শেখ। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা এসব তথ্য জানান। মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ১৭ ফেব্রুয়ারি গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে মৌলভীপাড়ার বাসায় ফেরার পথে বাসুকে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় একদল হামলাকারী। চিকিৎসাধীন অবস্থায় পরদিন…

বিস্তারিত

ভারতের ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা অজিত পাওয়ার (৬৬) নিহত হয়েছেন। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালের দিকে পুনে জেলার বারামতিতে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে এখন জেলা পরিষদ নির্বাচনের আবহ চলছে। নির্বাচনকে সামনে রেখে আজ বিভিন্ন এলাকায় ৪টি জনসভার আয়োজন করেছিল এনসিপির বারামতি জেলা শাখা। এসব জনসভায় যোগ দিতেই বুধবার সকালে একটি চার্টার্ড বিমানে চেপে মুম্বাই থেকে বারামতির উদ্দেশে রওনা হয়েছিলেন অজিত। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো থেকে জানা গেছে, বিমানটিতে অজিত পাওয়ারসহ দু’জন পাইলট এবং অজিতের ৩ জন দেহরক্ষী ছিলেন। বারামতি…

বিস্তারিত

বাল্যবিয়ে, যৌতুক ও মাদক,- এই তিনটি সামাজিক ব্যাধি থেকে মুক্ত সমাজ গড়তে শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক রাকিবুল ইসলাম। তিনি স্পষ্ট উচ্চারণে বলেন, ‘উপযুক্ত বয়স ও শিক্ষা সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কিশোরীদের আর কোনোভাবেই বিয়ের পিঁড়িতে বসানো যাবে না। আপনাদের সচেতন নজরদারি ও সহযোগিতায় প্রতিটি শিক্ষার্থীকে ভবিষ্যতে রাষ্ট্রের উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে।’ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে দেবীদ্বার মফিজ উদ্দিন আহাম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত ‘নবীন বরণ ও ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।…

বিস্তারিত

যে রাষ্ট্রের স্বপ্নে এ দেশের শহীদরা তাজা রক্ত ঢেলে দিয়েছেন, বিএনপি সেই রাষ্ট্র বিনির্মাণ করবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় ও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে। তাহলেই এ দেশের মানুষ প্রকৃত অর্থে দেশের শক্তিকে ফিরে পাবেন।’ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক স্টেশনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এ দেশের জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে সুদৃঢ় করা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা পূরণ করতে হলে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ- ২ ( কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে নানামুখি প্রচার-প্রচারণায় বিরামহীন সময় কাটাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ৷ প্রচারণার নির্ধরিত সময় থেকে শুরু করে শেষ পর্যন্ত ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। সবার কণ্ঠে এখন পরিবর্তনের অঙ্গীকার আর নিত্যনতুন প্রতিশ্রুতি। এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন৷ এরমধ্যে একজনের সংসদ সদস্য হওয়ার অভিজ্ঞতা রয়েছে৷ বাকি সবাই নতুন৷ প্রতিদ্বন্দ্বীদের মধ্যে তিনজন প্রার্থী প্রথম থেকেই দৃশ্যমান জোর প্রচারণা চালিয়ে আলোচনায় রয়েছেন৷ অন্যরাও নিজেদের মতো করে প্রচার চালিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন৷ এখন পর্যন্ত প্রচার প্রচারণা ও আলোচনায় এগিয়ে থাকা তিন প্রার্থী হলেন- বিএনপি মনোনীত মো: জালাল উদ্দীন (ধানের শীষ), শফিকুল ইসলাম…

বিস্তারিত

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে এক ট্রাক চালককে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই ট্রাক চালকের নাম সিরাজ মিয়া। তিনি পক্ষিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আফগান হোসেনের ছেলে এবং পেশায় একজন ট্রাক চালক। এ ঘটনায় তার স্ত্রী মরিয়ম বেগম ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গেল বৃহস্পতিবার রাত ১২টার দিকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পক্ষিয়া ৭ নম্বর ওয়ার্ডের দালাল বাড়ি সংলগ্ন সফিকের বাসার সামনের পৌঁছালে স্থানীয় আকতার হোসেন নামের এক ব্যক্তি সিরাজের পথরোধ করেন। পরে আকতার তার সহযোগী মিজান, এরশাদ ও কামরুলসহ বেশ কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে নিয়ে মব সৃষ্টি করেন। এবং…

বিস্তারিত