Author: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২২৮ পিস ইয়াবা, নগদ ৩৫ হাজার ৭০০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দসহ সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা ও স্বামী-স্ত্রীসহ ৫ চিহ্নিত ৫ মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দেবীদ্বার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইউসুফ এর নেতৃত্বে একদল সেনা সদস্য এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারিদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেবীদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাাদেও বিরুদ্ধে মামলা করা হয়। বুধবার দুপুরে আসামিদের কুমিল্লা আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।…

বিস্তারিত

শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক-শিক্ষিকা পদনাম অন্তর্ভুক্তি এবং অগ্রিম বর্ধিত বেতনসুবিধা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রির জন্য একটি এবং প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রির জন্য দুটি অগ্রিম বর্ধিত বেতন প্রাপ্য হবেন সহকারী শিক্ষক-শিক্ষিকা। গত বুধবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ২০২৪ সালের ৩০ অক্টোবরের সম্মতির আলোকে (চাকরি বেতন ও ভাতা) ‘সহকারী শিক্ষক-শিক্ষিকা’ পদনাম অন্তর্ভুক্তি এবং অগ্রিম বর্ধিত বেতনসুবিধা উল্লিখিতভাবে সংযোজন করা হলো। এর পলে দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রির জন্য একটি এবং প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রির…

বিস্তারিত

ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংষদ নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। তারেক রহমান বলেন, জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার শাসনামলে আরও বড় হয়েছিল, কিন্তু বরেন্দ্র প্রকল্প আজ বন্ধ। ক্ষমতায় গেলে এই প্রকল্প চালু করতে চাই, খাল খনন করতে চাই, পদ্মা নদী খনন করতে চাই। পদ্মা পাড়ের মানুষের জন্য পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বিএনপির চেয়ারম্যান বলেন, এটি হলে সবাই সুবিধা ভোগ করবে। সেই সঙ্গে রাজশাহীর আমের…

বিস্তারিত

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির একজন এমপিসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপিকে দিওগেনেস কুইনতেরোর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ওকানার এমপি উইলমের ক্যারিল্লো। দুঘটনার শিকার ওই বিমানটি কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থা সাতেনার একটি বিচক্র্যাফট ১৯০০ টুইন প্রোপেলার উড়োজাহাজ। ভেনেজুয়েলা-কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটা থেকে নিকটবর্তী ওকানা শহরের দিকে যাচ্ছিল বিমানটি। কলম্বিয়ার এমপি দিওজেনেস কুইনতেরোসহ মোট ১৫ জন যাত্রী ও ক্রু ছিলেন উড়োজাহাজটিতে। ধারণা করা হচ্ছে, তাদের কেউ আর বেঁচে নেই বলে বিমান পরিষেবা সাতেনার কর্মকর্তারা জানিয়েছেন, ওকানার আকাশে প্রবেশের পর কন্ট্রোল ট্রাওয়ারের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছিল উড়োজাহাজিটি। বিমানটি আছড়ে…

বিস্তারিত

শেরপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াতের এক নেতার মৃত্যু হয়েছে। গতকাল (২৮ জানুয়ারি) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে এ ঘটানা ঘটে। শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া এলাকার বাসিন্দা ও মাওলানা আব্দুল আজিজের ছেলে। তিনি শ্রীবরদী উপজেলার ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল সাংবাদিকদের বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা পূর্বপরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে জেলা সদর হাসপাতালে…

বিস্তারিত

‎কুড়িগ্রামের চিলমারীতে একটি সেতু নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ‎বুধবার (২৮ জানুয়ারি) কুড়িগ্রাম জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকায় তিস্তা খালের ওপর নির্মাণাধীন ওই প্রকল্প এলাকায় এই সরজমিন পরিদর্শন ও নথিপত্র যাচাই করে। ‎ ‎​দুদক সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট সেতু নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ বেশ কিছু অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য এই বিশেষ অভিযান চালানো হয়। ‎ ‎পরিদর্শনকালে কুড়িগ্রাম জেলা দুদকের কর্মকর্তাদের সাথে সড়ক ও জনপদ বিভাগের একজন নিরপেক্ষ প্রকৌশলী উপস্থিত ছিলেন। তারা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দায়িত্বরত প্রকৌশলী জুলফিকার আলি এবং ঠিকাদারি…

বিস্তারিত

কুমিল্লার দেবীদ্বারে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২২৮ পিস ইয়াবা, নগদ ৩৫ হাজার ৭০০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দসহ সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা ও স্বামী- স্ত্রীসহ চিহ্নিত ৫ মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার ( ২৮ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে দেবীদ্বার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইউসুফ এর নেতৃত্বে একদল সেনা সদস্য এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারিদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেবীদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ ধারায় তাদের বিরুদ্ধে মামলা (মামলা নং- ১৯) দায়ের করা হয়।…

বিস্তারিত

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর উত্তরা ও টঙ্গী স্টেশনের ৩টি ইউনিট বিকেল ৫টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাকিবুল হাসান আরও জানান, সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো…

বিস্তারিত

অবৈধভাবে পাহাড় কেটে বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে মাটি ব্যবহারের দায়ে ৫টি ইটভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ​আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফাইতং এলাকার কিছু ইটভাটা সরকারি আইন অমান্য করে পাহাড় কেটে মাটিকে কাঁচামাল হিসেবে ব্যবহার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় FAC, MMB, MHB, 3BM এবং SBW ব্রিকসকে ২ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ জানান, ‘পাহাড় কাটা…

বিস্তারিত

ক্ষমতায় আসার এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)- নির্বাচন কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে সব ধরনের কার্যক্রম সম্পন্ন করেছি। আপনারা যদি আমাদের নির্বাচিত করেন, এগারো দলীয় ঐক্যজোট ক্ষমতায় আসার এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।’ গণভোটের পক্ষে পদযাত্রায় বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বারে নিউমার্কেট ‘জুলাই শহীদ সাব্বির চত্তরে’ আয়োজিত এক পথসভায় সাবেক উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি যখন দায়িত্বে ছিলাম, আমাদের বঞ্চিত কুমিল্লার উন্নয়নের জন্য আমি কাজ করেছি। কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের জন্য গত দেড় বছরে যত…

বিস্তারিত