Author: আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে কুর্দিদের তিনটি অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আজ শনিবার সকালে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) এ হামলা চালায় বলে জানা গেছে। খবর আল জাজিরা। এদিকে তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যদি এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানের আঞ্চলিক অখÐতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে তাঁদের ধ্বংস করে দেওয়া হবে।

বিস্তারিত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে হরমুজ প্রণালি ও ওমান উপসাগর পার হয়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। প্রণালি বন্ধ ঘোষণার আগেই জাহাজগুলো বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছিল। জানা গেছে, চট্টগ্রাম বন্দরে পৌঁছানো এবং পথে থাকা এসব জাহাজের মধ্যে ৪টিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ২টিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং ৯টিতে সিমেন্টশিল্পের কাঁচামাল ক্লিংকার রয়েছে। সব মিলিয়ে ১৫টি জাহাজের মধ্যে ১২টি জাহাজ ইতিমধ্যে বন্দরে পৌঁছেছে, বাকি ৩টি এই সপ্তাহে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত ২৮ ফেব্রæয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার কারণে হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। উল্লেখ্য, হরমুজ…

বিস্তারিত

স্বাস্থ্য সেবার মান উন্নয়নে চিকিৎসকদের যথাযথ দায়িত্ব পালনে নিয়মে ফিরে আসতে এক মাস সময় বেঁধে দিলেন দেবীদ্বারের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ সময়ের মধ্যে চিকিৎসকদের মানষিক ও সেবার মানের পরিবর্তন না হলে আগামী বৈঠকে নাম ধরে ধরে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি সতর্ক করে বলেন, ডাক্তারদের আমরা সহযোগিতা করবো, ডাক্তাররা আমাদের সেবা নিশ্চিত করবে। শুক্রবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় কুমিল্লার দেবীদ্বারে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য গত ২০০৯ সালে উপজেলা স্বাস্থ্য ব্যাবস্থাপনা কমিটির সভা করার ১৭ বছর পর উক্ত সভা অনুষ্ঠিত হলো।…

বিস্তারিত

ইসরায়েলের দিকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দাবি করে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এতে খোররামশাহর-৪, খাইবার ও ফাতাহ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। মিডল ইস্ট আই ও আলজাজিরা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় আকাশে বিস্ফোরণের ফলে যে ধ্বংসাবশেষ (শ্র্যাপনেল) পড়ে, তাতে মধ্য ইসরায়েলের এক বাসিন্দা আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, গত শনিবার থেকে এখন পর্যন্ত ১ হাজার ৬০০ এর বেশি মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। শুক্রবার ইরানের সবশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জানিয়ে টাইমস অব ইসরায়েল তাদের প্রতিবেদনে বলেছে, সামরিক মূল্যায়ন অনুযায়ী, এই দফায় স্বল্পসংখ্যক…

বিস্তারিত

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধাবস্থায় দেশে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ে জনমনে সৃষ্টি হওয়া উদ্বেগ এবং অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। একইসঙ্গে যানবাহনভিত্তিক জ্বালানি সরবরাহের একটি দৈনিক কোটা নির্ধারণ করা হয়েছে, যাতে মজুদ ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা যায় এবং অযৌক্তিক মজুদ ঠেকানো সম্ভব হয়। আজ (০৬ মার্চ) চট্টগ্রামের বিপিসি কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য জ্বালানি তেলের ব্যবহার অপরিহার্য হলেও ব্যবহৃত তেলের প্রায় ৯৫ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে কখনও কখনও আমদানি কার্যক্রম বিলম্বিত বা বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ…

বিস্তারিত

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে আরব আমিরাতে আটকে পড়া ৪০৫ যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি ঢাকায় এসেছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। আজ শুক্রবার (৬ মার্চ) সকাল ৬টা ৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০৫ জন যাত্রী নিয়ে দুবাই থেকে আসা এই ফ্লাইটটি অবতরণ করে। মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে গত বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়। ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশে রওনা…

বিস্তারিত

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের সপ্তম দিনে রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে ভয়াবহ ও নজিরবিহীন বিমান হামলা চালানো হয়েছে। আজ শুক্রবার (৬ মার্চ) ভোররাত থেকে শুরু হওয়া এই বোমাবর্ষণকে যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত হওয়া সবচেয়ে শক্তিশালী ও তীব্র আক্রমণ বলে বর্ণনা করেছেন আল-জাজিরার সংবাদদাতারা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, হামলার এই মাত্রা আগামীতে আরও নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে, তারা তেহরানের ওপর নতুন করে ‘ব্যাপকভিত্তিক হামলার ঢেউ’ শুরু করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের বি-২ স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে ইরানের মাটির গভীরে প্রোথিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লাঞ্চারগুলো লক্ষ্য করে ডজনখানেক বিশেষ ‘পেনিট্রেটর’ বোমা নিক্ষেপ করেছে। তেহরানে অবস্থানরত…

বিস্তারিত

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন। নিলাম সিন্ডিকেটের সদস্যরা তাদের ওপর হামলা চালায় বলে জানা গেছে। প্রতিদিন মসজিদ এলাকায় এই নিলাম হয়। তবে দামী জিনিস কম মূল্য দেখিয়ে অসাধু চক্র মালামাল হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (০৫মার্চ) আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন, চ্যানেল টোয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৭) এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু (৪২)। এই ঘটনার বিচার চেয়ে এবং জাড়িত সিন্ডিকেটের সকল সদস্যদের বিচার দাবিতে মানববন্ধন…

বিস্তারিত

পঞ্চগড়ের সদর উপজেলায় অভাবের তাড়নায় প্রতিবেশীর বাড়িতে ডাকাতির পরিকল্পনা করে সংঘবদ্ধ একটি চক্র। ঘটনার কয়েকদিনের মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চক্রের মূল পরিকল্পনাকারীসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত হওয়া মোবাইল ফোন, সিম কার্ডসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন,জেলার সদর উপজেলা হাবিজাবাদ এলাকার মজিবর রহমান (৩৫), একই এলাকার রমজান আলী (৩০), সাদ্দাম হোসেন (৩০), আশিক (১৯), জুবায়ের (১৯) ও আলম (৩৭)। আজ শুক্রবার ( ৬ মার্চ) পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলাম। পুলিশ জানায়, গত ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত প্রায়…

বিস্তারিত

পঞ্চগড়ের বোদা উপজেলার টাঙন নদী ধরধরা সেতু এলাকায় সেতুর সংযোগ সড়ক নির্মাণে অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ঠিকাদারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে উপজেলার সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভূমি ও মাটি ব্যাবস্থাপনা আইনে এই জরিমানা করেন। এ সময় জরিমানার অর্থ নগদ প্রদান করেন ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। একই সাথে নদীতে বালি উত্তোলনে বিধি নিষেধ আরোপ করা হয়। জানা যায়, পঞ্চগড়ের বোদা উপজেলার ধরধরা ও আটোয়ারী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় ধরধরা খালে একটি সেতুর নির্মাণ কাজ শেষে সংযোগ সড়ক নির্মাণে নদী থেকে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করছিলেন…

বিস্তারিত