- রেলের ৩ হাজার একর জমি বেদখলে: সংসদীয় কমিটিতে তথ্য, তিন মাসে উচ্ছেদের পরিকল্পনা
- টুপটুপ রিসোর্টে আগুন: নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, মেলেনি নিখোঁজ নারীর মরদেহ
- সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে বিভ্রান্তি: ১ নভেম্বর খুলছে দ্বীপ, সিদ্ধান্ত জানাতে বুধবার বৈঠক
- প্রথমবার ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন: ২৫ বছর পর ইংল্যান্ডে ফিরল সেরার মুকুট, মেয়েদের সেরা পুতেয়াস
- হামে আরও ছয়জনের মৃত্যু, এক দিনে আক্রান্ত ১ হাজার ৪৬৬: চলতি বছর উপসর্গ নিয়ে মৃত্যু ১ হাজার ১২৯
- বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন গড়াল দ্বিতীয় দফায়: ১ নভেম্বর ইয়োতোভা-গিউরভের লড়াই
- এইচএসসির বাংলা ১ম পত্রে নতুন পাঠ্যসূচি: ২৪ কবি-সাহিত্যিকের লেখা, থাকছে ‘লালসালু’ ও ‘সিরাজ-উদ-দৌলা’
- ডি-থ্রি নিলামে জাতীয় দলের তারকাদের নিয়ে কাড়াকাড়ি: সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরীফুল সিটিজেন ব্যাংকে
Author: ওয়াসিমা আর্শি
শিরোনাম: পিএসসির সুপারিশের পরও নিয়োগে বাদ ৫৭ জন, আবারও প্রশ্নের মুখে যাচাই-বাছাই প্রক্রিয়া ৪৯তম বিশেষ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য ৬৬৮ জনকে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের চূড়ান্ত প্রজ্ঞাপনে নিয়োগ পেয়েছেন ৬১১ জন। অর্থাৎ পিএসসির সুপারিশ পাওয়া ৫৭ জন প্রথম দফার প্রজ্ঞাপনে জায়গা পাননি। ৩০ সেপ্টেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনে তাঁদের বাদ পড়ার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। এই ঘটনা সরকারি চাকরিতে নিয়োগের আগে যাচাই-বাছাই এবং পুলিশ ভেরিফিকেশনের ভূমিকা নিয়ে পুরোনো বিতর্ককে আবার সামনে নিয়ে এসেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার একাধিক ধাপ পেরিয়ে পিএসসির সুপারিশ পাওয়ার পরও একজন প্রার্থী কেন চূড়ান্ত নিয়োগ থেকে বাদ পড়বেন এবং সেই…
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, শুধু সাংগঠনিক ব্যবস্থা যথেষ্ট নয়; ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিতে হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এ দাবি জানান। এর আগে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্যের পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন। শফিকুর রহমান তাঁর পোস্টে…
সকালে ঘুম থেকে উঠে ধোঁয়া ওঠা এক কাপ কফিতে চুমুক দেওয়ার অভ্যাস অনেকেরই। পরিচিত ঘ্রাণ আর স্বাদে মুহূর্তেই যেন চাঙা হয়ে ওঠে শরীর-মন। কিন্তু যে কফি কয়েক মিনিটে পান করা হয়, সেটি আপনার কাপ পর্যন্ত পৌঁছাতে পাড়ি দেয় দীর্ঘ পথ। কৃষকের বাগান থেকে শুরু করে ফল সংগ্রহ, বীজ প্রক্রিয়াজাত ও বাছাই—প্রতিটি ধাপের সঙ্গে জড়িয়ে আছে মানুষের শ্রম। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রায় আড়াই কোটি পরিবার কফি উৎপাদনের সঙ্গে যুক্ত। তাদের হাত ধরেই বিশ্বের প্রায় ৮০ শতাংশ কফি উৎপাদিত হয়। এসব পরিবারের বড় একটি অংশ উন্নয়নশীল দেশের ক্ষুদ্র কৃষক। ফলে কফি শুধু বিশ্বজুড়ে জনপ্রিয় একটি পানীয় নয়, এটি লাখো মানুষের আয়…
এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে উঠেছে ভারত। জাপানের নিশিনে ছেলেদের সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১২৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। ব্যাট হাতে ঈশান কিষানের দুর্দান্ত ৮০ রানের ইনিংসের পর বল হাতে দাপট দেখান যশপ্রীত বুমরারা। ভারতের ১৬৯ রানের জবাবে মাত্র ৪৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এই জয়ের মধ্য দিয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দিনের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে আগেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল পাকিস্তান। ফলে শিরোপার লড়াইয়ে ভারত-পাকিস্তান মুখোমুখি হলেও ব্রোঞ্জ পদকের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের শুরুটা অবশ্য স্বস্তির ছিল না। প্রথম ৩ ওভারে ২৪ রান তুলতেই ২ উইকেট হারায়…
ঢাকার ফুটপাত ও সড়ক দখল করে হকারদের অনিয়ন্ত্রিত ব্যবসা নগরজীবনে দীর্ঘদিনের একটি বড় সমস্যা। পথচারীদের হাঁটার জায়গা সংকুচিত হওয়া থেকে শুরু করে যান চলাচলে বাধা—এর প্রভাব প্রতিদিনই ভোগ করতে হচ্ছে নগরবাসীকে। বিশেষ করে মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও আশপাশের সড়কে সমস্যাটি দীর্ঘদিন ধরেই প্রকট। ফলে এলাকাটি অবৈধ দখলমুক্ত করা এবং ফুটপাত পথচারীদের জন্য ফিরিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে দ্বিমত থাকার সুযোগ কম। কিন্তু প্রশ্ন হলো, হকার উচ্ছেদের পদ্ধতি কী হবে এবং উচ্ছেদের পর পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে রাখা হবে? বুধবার মিরপুর-১০ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর…
রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার মিজানুর রহমানসহ তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া অন্য দুই আসামি হলেন শাহরিয়ার মাহমুদ (৬০) ও শাহ আলম (৫৯)। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার তিন আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আল আমিন তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন দেওয়ার আবেদন জানান। শুনানিতে আসামিপক্ষ দাবি…
রাজনৈতিক পরিচয়ের কারণে সরকারি চাকরিতে কারও প্রতি বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৪৯তম বিসিএসের (বিশেষ) সাধারণ শিক্ষা ক্যাডারে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পাওয়ার পরও প্রথম দফার নিয়োগ প্রজ্ঞাপনে না থাকা ৪৬ প্রার্থীর গেজেট আগামী সোমবার, ৫ অক্টোবর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ৪৯তম বিসিএসের নিয়োগ নিয়ে তৈরি হওয়া আলোচনা ও বিভ্রান্তির মধ্যে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো প্রার্থীকে বৈষম্যের শিকার হতে হবে না। তবে নিয়োগের প্রজ্ঞাপন জারির আগে কিছু নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন…
‘আমি ছেলেবেলায় কৃষ্ণনগরেই বাস করতুম সাড়ে এগারো মাস আর হরিপুরে পনেরো দিন। কিন্তু হরিপুর আমরা সঙ্গেই এনেছিলুম, তার মানসিক আবহাওয়াও।’ নিজের আত্মকথায় পৈতৃক নিবাস হরিপুরের স্মৃতি এভাবেই তুলে ধরেছিলেন বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল ও চলিত গদ্যরীতির রূপকার প্রমথ চৌধুরী। পাবনার চাটমোহরের সেই হরিপুর এবং তার আশপাশের জনপদে সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে। হারিয়েছে পুরোনো জৌলুশের অনেকটাই। কিন্তু ইতিহাসের চিহ্ন এখনো ছড়িয়ে আছে এখানকার পুরোনো ভবন, বাজার, নদ ও মানুষের জীবনযাত্রায়। বৃহত্তর চলনবিলের কোল ঘেঁষে এবং বড়াল নদের তীরে গড়ে ওঠা চাটমোহরের ইতিহাসের সঙ্গে বাণিজ্যের সম্পর্ক বহু পুরোনো। আর সেই বাণিজ্যিক ইতিহাসের অন্যতম কেন্দ্র চাটমোহর পুরাতন বাজার। একসময় বড়াল নদের ঘাটে…
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে যান তিনি। স্পিকারের কার্যালয়ে প্রায় পাঁচ মিনিট অবস্থান করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। সাক্ষাৎ শেষে তিনি সরাসরি সংসদ ভবন থেকে বেরিয়ে যান। সংসদ ভবনের টানেলে অপেক্ষমাণ সাংবাদিকেরা এ সময় তাঁর কাছে পদত্যাগের বিষয়ে জানতে চান। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। স্পিকারের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফেরদৌসী আহমেদ মিষ্টি শুধু বলেন, ‘আমি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেছি।’ তবে বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত একাধিক প্রতিবেদনে…
নারী কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে তাঁদের জায়গায় পুরুষ সহকর্মীদের দায়িত্ব দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পদ ছাড়তে যাচ্ছেন আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠান এসইটিইর প্রধান নির্বাহী প্যাট্রিক ব্রঁকো রুইভো। চলতি বছরের শেষেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৮ সাল থেকে এসইটিইর মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন রুইভো। সম্প্রতি একটি ধর্মীয় প্রতিনিধিদলের আইফেল টাওয়ার সফরকে কেন্দ্র করে নারী কর্মীদের সরিয়ে দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ঘটনার সূত্রপাত চলতি মাসের শুরুতে। বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা বা বিএপিএসের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১০০ সদস্যের একটি প্রতিনিধিদল আইফেল টাওয়ার পরিদর্শনে যায়। ওই সফরের সময় নারী কর্মীদের…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
