- রেলের ৩ হাজার একর জমি বেদখলে: সংসদীয় কমিটিতে তথ্য, তিন মাসে উচ্ছেদের পরিকল্পনা
- টুপটুপ রিসোর্টে আগুন: নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, মেলেনি নিখোঁজ নারীর মরদেহ
- সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে বিভ্রান্তি: ১ নভেম্বর খুলছে দ্বীপ, সিদ্ধান্ত জানাতে বুধবার বৈঠক
- প্রথমবার ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন: ২৫ বছর পর ইংল্যান্ডে ফিরল সেরার মুকুট, মেয়েদের সেরা পুতেয়াস
- হামে আরও ছয়জনের মৃত্যু, এক দিনে আক্রান্ত ১ হাজার ৪৬৬: চলতি বছর উপসর্গ নিয়ে মৃত্যু ১ হাজার ১২৯
- বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন গড়াল দ্বিতীয় দফায়: ১ নভেম্বর ইয়োতোভা-গিউরভের লড়াই
- এইচএসসির বাংলা ১ম পত্রে নতুন পাঠ্যসূচি: ২৪ কবি-সাহিত্যিকের লেখা, থাকছে ‘লালসালু’ ও ‘সিরাজ-উদ-দৌলা’
- ডি-থ্রি নিলামে জাতীয় দলের তারকাদের নিয়ে কাড়াকাড়ি: সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরীফুল সিটিজেন ব্যাংকে
Author: ওয়াসিমা আর্শি
বর্তমানে ছোট থেকে বয়স্ক—অনেকেরই পরিচিত সমস্যা গ্যাস, পেট ফাঁপা বা অ্যাসিডিটি। প্রচলিতভাবে এসব সমস্যাকে একসঙ্গে ‘গ্যাস্ট্রিক’ বলা হলেও এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। অনিয়মিত ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনেকের ক্ষেত্রে সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই কোন খাবারে সমস্যা হচ্ছে, সেটি বুঝে খাদ্যতালিকা ঠিক করা গুরুত্বপূর্ণ। আটা-ময়দার তৈরি খাবার খাওয়ার পর কারও কারও পেটে গ্যাস বা অস্বস্তি হতে পারে। বিশেষ করে গম বা গ্লুটেন সহ্য করতে সমস্যা হলে এ ধরনের খাবার খাওয়ার পর পেট ফাঁপা, ব্যথা কিংবা হজমের সমস্যা দেখা দিতে পারে। তবে সবার জন্য আটা বা গ্লুটেন বাদ দেওয়ার প্রয়োজন নেই। ব্যক্তিভেদে খাবারের প্রতিক্রিয়া আলাদা হতে পারে। অতিরিক্ত ঝাল ও…
চিকিৎসক নিয়োগের লক্ষ্যে ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত ২৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর ১ অক্টোবর থেকে অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। পিএসসির তথ্য অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর এই বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাসও প্রকাশ করা হয়েছে। এবারের বিশেষ বিসিএসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এতে আলাদা কোনো প্রিলিমিনারি পরীক্ষা থাকছে না। প্রার্থীদের সরাসরি ২০০ নম্বরের এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এরপর থাকবে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষা আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে। তবে পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময় পরে জানাবে পিএসসি। ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক…
‘শোলে’র ঠাকুর বলদেব সিং, ‘আঁধি’র জে কে, ‘কোশিশ’-এর হরি কিংবা ‘মৌসম’-এর অমর—একেকটি চরিত্র আজও দর্শকের মনে বাঁচিয়ে রেখেছে সঞ্জীব কুমারকে। বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পাওয়া এই তারকার জীবনের শুরুর গল্প অবশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। অভাবের সংসার, হাতে মাত্র দুই সেট পোশাক আর কাজ পাওয়ার অনিশ্চয়তা—এসবের মধ্য দিয়েই নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। চলচ্চিত্র সাংবাদিক হানিফ জাভেরি সম্প্রতি সঞ্জীব কুমারের জীবনের এমন কিছু গল্প জানিয়েছেন, যেখানে পর্দার তারকার চেয়ে ব্যক্তি সঞ্জীবের অন্য এক ছবি উঠে এসেছে। তাঁর দাবি, বন্ধুদের বিপদে পাশে দাঁড়াতে গিয়ে প্রায় ৯৬ লাখ রুপি ঋণ দিয়েছিলেন অভিনেতা। সেই অর্থের বড় অংশই আর ফেরত পাননি তিনি। সঞ্জীব…
সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর এশিয়ান গেমসে বাংলাদেশের সামনে শেষ সুযোগ ছিল ব্রোঞ্জ পদক জেতার। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারেনি লিটন দাসের দল। শ্রীলঙ্কার বিপক্ষে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ৬৩ রানের বড় ব্যবধানে হেরে এবারের আসর শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। কোরোগি স্পোর্টস পার্কে শ্রীলঙ্কার দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস থেমেছে মাত্র ১০২ রানে। ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে ম্যাচ হারার পর অধিনায়ক লিটন দাসও কোনো অজুহাত দাঁড় করাননি। তাঁর সোজাসাপটা স্বীকারোক্তি, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারেনি। অথচ ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য মোটেও খারাপ ছিল না। বোলাররা শুরুতেই শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের চাপে ফেলেছিলেন। প্রথম ১০ ওভার শেষে ৪…
থিসিস বা গবেষণাপত্র জমা দেওয়ার আগে টার্নিটিনে পরীক্ষা করে দেখা গেল সিমিলারিটি মাত্র ৮ শতাংশ। স্বাভাবিকভাবেই একজন শিক্ষার্থী ভাবতে পারেন, এত কম মিল যখন এসেছে, তখন নিশ্চয়ই প্লেজিয়ারিজম নিয়ে চিন্তার কিছু নেই। আবার কারও গবেষণাপত্রে ৩০ শতাংশ সিমিলারিটি দেখা গেলে সেটিকে সরাসরি লেখা চুরি হিসেবে ধরে নেওয়ার প্রবণতাও রয়েছে। কিন্তু দুটি ধারণাই ভুল হতে পারে। কারণ, টার্নিটিনে পাওয়া ‘সিমিলারিটি’ আর একাডেমিক ‘প্লেজিয়ারিজম’ বা কুম্ভীলকবৃত্তি একই বিষয় নয়। সিমিলারিটি বলতে মূলত জমা দেওয়া কোনো লেখার সঙ্গে আগে থেকে থাকা বিভিন্ন উৎসের পাঠ্যের মিল বোঝানো হয়। সফটওয়্যার কোনো লেখা পরীক্ষা করে বিভিন্ন উৎসের সঙ্গে কতটুকু পাঠ্যগত মিল পাওয়া যাচ্ছে, সেটি শনাক্ত করে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক ছাত্রীকে মুঠোফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁকে মারধর করার ঘটনাও ঘটে। পরে শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে ওই যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক যুবকের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। তিনি বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। ঘটনার দুই দিন আগে তিনি রাজশাহীতে এসেছিলেন বলে জানা গেছে। তবে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। অভিযোগকারী ছাত্রী ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ছাত্রীর সাবেক…
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও রেস্তোরাঁ পরিচালনার খরচ বাড়লেও সেই অনুপাতে খাবারের দাম সমন্বয় করতে পারছেন না ব্যবসায়ীরা। খাবারের দাম বাড়াতে গেলে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাবে রেস্তোরাঁয় বিক্রি ৩০ শতাংশ পর্যন্ত কমেছে বলে দাবি সংগঠনটির। রেস্তোরাঁ খাতের চলমান সংকট মোকাবিলায় শনিবার রাজধানীর পল্টনের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ৯ দফা দাবি তুলে ধরে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সংগঠনের পক্ষে দাবিগুলো তুলে ধরেন মহাসচিব ইমরান হাসান। সমিতির দাবি, চাল, ডাল, তেল, মাছ, মাংস, ডিম, মসলা ও শাকসবজিসহ প্রায় সব ধরনের খাদ্যপণ্যের দাম বেড়েছে। এর পাশাপাশি গ্যাস,…
ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে গত বুধবার ঘটে যাওয়া হামলার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। সংযুক্ত আরব আমিরাতের পাবলিক প্রসিকিউটরের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটির ককপিটের ভেতর সহকারী পাইলট বিশেষ ধরনের কুঠার বা ‘ক্র্যাশ অ্যাকস’ দিয়ে প্রধান পাইলটকে আঘাত করেন। ঘটনাটিকে গুরুতর হিসেবে বিবেচনা করছে দেশটির কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতের পাবলিক প্রসিকিউটর সহকারী পাইলটের কর্মকাণ্ডকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা’ হিসেবে বর্ণনা করেছেন। তদন্তে সামনে আসা তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে ককপিটের ভেতরেই। সেখানে থাকা ‘ক্র্যাশ অ্যাকস’ ব্যবহার করে প্রধান পাইলটের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে সহকারী পাইলটের বিরুদ্ধে। ‘ক্র্যাশ অ্যাকস’ সাধারণ কোনো কুঠার নয়। উড়োজাহাজে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য এটি রাখা হয়। কোনো দুর্ঘটনা বা…
ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছিল গত ১২ মার্চ। এর প্রায় সাত মাসের মধ্যেই গুরুতর অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন দুই সংসদ সদস্য। একজন সাতক্ষীরা-৪ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত গাজী নজরুল ইসলাম, অন্যজন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। তবে দুই ঘটনায় দলীয় ও সংসদীয় পরিণতি হয়েছে ভিন্ন। গাজী নজরুল ইসলাম বর্তমানে একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় গত ২১ সেপ্টেম্বর তাঁকে চার দিনের রিমান্ডও মঞ্জুর করেন আদালত। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। এরও আগে গত জুলাইয়ে ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক…
জীবনের কঠিন সময়ে পাশে থাকা, না বলা কথাগুলো মন দিয়ে শোনা কিংবা নিঃশব্দে পথচলার সঙ্গী হয়ে ওঠা—সম্পর্কের গভীরতা অনেক সময় এমন ছোট ছোট বিষয়েই প্রকাশ পায়। ভালোবাসার সঙ্গে সেখানে জড়িয়ে থাকে যত্ন, দায়িত্ব ও একে অপরের প্রতি বিশ্বাস। প্রিয় সেই মানুষটির প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের উপলক্ষ হিসেবেই আজ ৩ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব বয়ফ্রেন্ড দিবস। দিনটিকে ঘিরে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আয়োজন। কেউ প্রিয় মানুষের সঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্তের ছবি প্রকাশ করছেন, কেউ লিখছেন আবেগঘন বার্তা। আবার কেউ পুরোনো ছবি ও বর্তমানের মুহূর্ত একসঙ্গে সাজিয়ে তুলে ধরছেন সম্পর্কের দীর্ঘ পথচলার গল্প। বিশ্ব বয়ফ্রেন্ড দিবসের…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
