- রেলের ৩ হাজার একর জমি বেদখলে: সংসদীয় কমিটিতে তথ্য, তিন মাসে উচ্ছেদের পরিকল্পনা
- টুপটুপ রিসোর্টে আগুন: নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, মেলেনি নিখোঁজ নারীর মরদেহ
- সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে বিভ্রান্তি: ১ নভেম্বর খুলছে দ্বীপ, সিদ্ধান্ত জানাতে বুধবার বৈঠক
- প্রথমবার ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন: ২৫ বছর পর ইংল্যান্ডে ফিরল সেরার মুকুট, মেয়েদের সেরা পুতেয়াস
- হামে আরও ছয়জনের মৃত্যু, এক দিনে আক্রান্ত ১ হাজার ৪৬৬: চলতি বছর উপসর্গ নিয়ে মৃত্যু ১ হাজার ১২৯
- বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন গড়াল দ্বিতীয় দফায়: ১ নভেম্বর ইয়োতোভা-গিউরভের লড়াই
- এইচএসসির বাংলা ১ম পত্রে নতুন পাঠ্যসূচি: ২৪ কবি-সাহিত্যিকের লেখা, থাকছে ‘লালসালু’ ও ‘সিরাজ-উদ-দৌলা’
- ডি-থ্রি নিলামে জাতীয় দলের তারকাদের নিয়ে কাড়াকাড়ি: সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরীফুল সিটিজেন ব্যাংকে
Author: ওয়াসিমা আর্শি
ক্রিস্টিয়ানো রোনালদোকে পর্তুগালের শুরুর একাদশে না দেখা এখন আর খুব অস্বাভাবিক ঘটনা নয়। তবে ম্যাচের স্কোয়াডে থাকার পরও পুরো ৯০ মিনিট বেঞ্চে বসে থাকা তাঁর ক্ষেত্রে বিরল। রোববার নরওয়ের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে সেটিই ঘটেছে। অফিসিয়াল ম্যাচে দীর্ঘ ১৮ বছর পর পুরো সময় মাঠের বাইরে কাটিয়েছেন পর্তুগালের অধিনায়ক।৪১ বছর বয়সী রোনালদোকে নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে রাখেননি পর্তুগাল কোচ জর্জ জেসুস। তাঁর জায়গায় আক্রমণভাগে সুযোগ পান গনসালো রামোস। ম্যাচের শেষ দিকে রোনালদোকে ওয়ার্মআপ করতে দেখা যায়। ফলে ধারণা করা হচ্ছিল, শেষ কয়েক মিনিটের জন্য হলেও মাঠে নামবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে আর নামাননি কোচ। পুরো ম্যাচ বেঞ্চে বসেই দেখতে…
একসময় সমাজে ধারণা ছিল, পড়াশোনা শেষ হতে না হতেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যাবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ২০ থেকে ২৪ বছরের মধ্যে বিয়ে হওয়াকে অনেক পরিবার স্বাভাবিক সময় হিসেবে দেখত। কিন্তু সময় বদলেছে। উচ্চশিক্ষা, চাকরি, ক্যারিয়ার গঠন, আর্থিক অনিশ্চয়তা এবং নিজের জন্য উপযুক্ত জীবনসঙ্গী খোঁজার মতো নানা কারণে এখন অনেকেরই বিয়ে হচ্ছে তুলনামূলক দেরিতে। বয়স ২৪ পেরিয়ে গেলেও বিয়ে না হওয়া তাই অস্বাভাবিক কোনো বিষয় নয়। তবে পরিবার বা সমাজের চাপের কারণে অনেকেই এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে করণীয় কী? প্রথমেই বুঝতে হবে, বিয়ের জন্য ২৪ বছর কোনো শেষ সময়সীমা নয়। বাংলাদেশের আইনে বিয়ের ন্যূনতম…
ইয়ুর্গেন ক্লপের অধীনে নতুন যাত্রা শুরু করলেও প্রত্যাশিত ফল পাচ্ছে না জার্মানি। উয়েফা নেশনস লিগে নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর এবার ঘরের মাঠে গ্রিসের কাছে ১-০ গোলে হেরেছে তারা। এই পরাজয় জার্মান ফুটবলের ইতিহাসেও নতুন এক হতাশার অধ্যায়—গ্রিসের বিপক্ষে এটিই তাদের প্রথম হার। ম্যাচ শেষে জার্মানির পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক বাস্তিয়ান শোয়াইনস্টাইগার। সম্প্রচার ক্যামেরার সামনে তিনি বলেন, ‘আমরা আর শীর্ষ দল নই, মাঝারি মানের দলে পরিণত হয়েছি।’ ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর থেকেই বড় সাফল্যের জন্য অপেক্ষা করছে জার্মানি। এক যুগ ধরে আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাশিত অর্জন না পাওয়া দলটির দায়িত্ব ২০২৬ বিশ্বকাপের পর দেওয়া হয়েছে ক্লপকে।…
গুপ্তচরবৃত্তির গল্প মানেই গোপন অভিযান, আন্তর্জাতিক ষড়যন্ত্র আর শত্রুপক্ষের সঙ্গে লড়াই—‘আনফ্যামিলিয়ার’ সেই পরিচিত কাঠামোর মধ্যে ঢুকিয়েছে দাম্পত্য ও পরিবারের সংকট। জার্মান ভাষার ছয় পর্বের সিরিজটি চলতি বছরের শুরুতে নেটফ্লিক্সে মুক্তির পর দ্রুত আন্তর্জাতিক দর্শকের নজর কাড়ে। ২০২৬ সালের প্রথম ছয় মাসেই সিরিজটি দেখা হয়েছে ৩ কোটি ১৬ লাখ বার। গল্পের কেন্দ্রে সাইমন ও মেরেট শ্যাফার। দুজনই একসময় জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা বিএনডির এজেন্ট ছিলেন। সেই জীবন পেছনে ফেলে এখন বার্লিনে পরিচয় গোপন করে একটি নিরাপদ আশ্রয়কেন্দ্র পরিচালনা করেন তাঁরা। কিশোরী মেয়ে নিনাকে নিয়ে তাঁদের সংসারও বাইরে থেকে বেশ স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক জীবনের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু সত্য, যা…
‘ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়’—পরিচিত এই প্রবাদ দিয়ে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ নিয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরেছেন একজন গবেষক ও বিশ্লেষক। তাঁর মতে, অতীতে একই ধরনের আইন প্রয়োগের অভিজ্ঞতা বিবেচনায় নতুন সংশোধনীর কয়েকটি প্রস্তাব ভবিষ্যতে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। সাইবার আইন নিয়ে তাঁর উদ্বেগ নতুন নয়। একই ধরনের আইন নিয়ে প্রায় সাড়ে চার বছর গবেষণার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলছেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকেই নতুন সংশোধনীর সম্ভাব্য প্রভাব নিয়ে এখনই আলোচনা করা প্রয়োজন। বাংলাদেশে সাইবার সুরক্ষা আইন ২০২৬ প্রণয়নের পর এরই মধ্যে এক দফা সংশোধন হয়েছে। সরকারি নথিতে ১…
দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। শনিবার দাম কমানোর পর আজ সোমবার নতুন করে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। নতুন দাম সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। একই সময়ে রুপার দামও কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারেও সাম্প্রতিক সময়ে সোনার দামে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি ভালো মানের সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার…
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার সময় দুই হাত দেখিয়ে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেছেন, ‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হচ্ছে হাত।’ সোমবার ঢাকার আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সোমবার কারাগার থেকে পলককে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে তাঁকে আবার কারাগারে পাঠানোর জন্য আদালতের হাজতখানা থেকে বের করে আনা হয়। এ সময় সাংবাদিকদের সামনে দুই হাত তুলে ওই মন্তব্য করেন তিনি। এদিন পলকের বিরুদ্ধে দুদকের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি দুদক।…
কুড়িগ্রামের উলিপুরে ৭৪টি ইয়াবা বড়িসহ বিএনপি নেতা আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে দলীয় পদসহ সব সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি। পুলিশ ও দলীয় সূত্রে ঘটনাটির এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার আফজাল হোসেনের বয়স ৪২ বছর। তিনি উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রোববার ২৭ সেপ্টেম্বর দুপুরে হাতিয়া ইউনিয়নের পুরোনো অনন্তপুর বাজার এলাকায় আফজাল হোসেনের বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি, ওই অভিযানে তাঁর কাছ থেকে ৭৪টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা…
লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের একটি কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁকে অর্থের বিনিময়ে একটি কাজের কাগজপত্রে সই করার বিষয়ে কথা বলতে শোনা যায়। তবে ভিডিওটি কোন পরিস্থিতিতে ধারণ করা হয়েছে এবং তাঁর সামনে থাকা ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি রোববার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওর একপর্যায়ে নুরুল আমিনকে সামনে থাকা এক ব্যক্তির সঙ্গে কয়েক কোটি টাকা নিয়ে আলোচনা করতে শোনা যায়। কথোপকথনের একটি অংশে তাঁকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে, কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়ব না। ৬ কোটি টাকা তিন…
সম্পর্ক শেষ হলেও থেকে যায় স্মৃতি, অভিমান আর না-বলা কথা। সেই অনুভূতির সঙ্গে মিলে যায় বলেই অনেকে আশ্রয় খোঁজেন বিরহের কবিতায়। কিন্তু কবিতা কি প্রাক্তনকে ভুলতে সাহায্য করে, নাকি ফিরিয়ে নিয়ে যায় পুরোনো দিনগুলোতে? জীবনযাপন ডেস্ক পুরোনো মেসেজের বদলে কবিতার পাতায় চোখ রাখা। কয়েকটি পঙ্ক্তিতে নিজের হারানোর গল্প খুঁজে পাওয়া। বিচ্ছেদের পর কারও কারও কাছে বিরহের কবিতা হয়ে ওঠে নিঃসঙ্গ সময়ের সঙ্গী। তবে এক্সকে ভুলে যাওয়ার নিশ্চিত উপায় হিসেবে কবিতাকে দেখার সুযোগ নেই। কবিতায় নিজের অনুভূতির খোঁজ সম্পর্ক ভাঙার পর সব অনুভূতি মুখে বলা সহজ হয় না। কখনো কবিতার একটি লাইন সেই না-বলা কথাটিই প্রকাশ করে। পাঠকের মনে হতে পারে,…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
