- রেলের ৩ হাজার একর জমি বেদখলে: সংসদীয় কমিটিতে তথ্য, তিন মাসে উচ্ছেদের পরিকল্পনা
- টুপটুপ রিসোর্টে আগুন: নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, মেলেনি নিখোঁজ নারীর মরদেহ
- সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে বিভ্রান্তি: ১ নভেম্বর খুলছে দ্বীপ, সিদ্ধান্ত জানাতে বুধবার বৈঠক
- প্রথমবার ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন: ২৫ বছর পর ইংল্যান্ডে ফিরল সেরার মুকুট, মেয়েদের সেরা পুতেয়াস
- হামে আরও ছয়জনের মৃত্যু, এক দিনে আক্রান্ত ১ হাজার ৪৬৬: চলতি বছর উপসর্গ নিয়ে মৃত্যু ১ হাজার ১২৯
- বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন গড়াল দ্বিতীয় দফায়: ১ নভেম্বর ইয়োতোভা-গিউরভের লড়াই
- এইচএসসির বাংলা ১ম পত্রে নতুন পাঠ্যসূচি: ২৪ কবি-সাহিত্যিকের লেখা, থাকছে ‘লালসালু’ ও ‘সিরাজ-উদ-দৌলা’
- ডি-থ্রি নিলামে জাতীয় দলের তারকাদের নিয়ে কাড়াকাড়ি: সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরীফুল সিটিজেন ব্যাংকে
Author: ওয়াসিমা আর্শি
আমানত সংগ্রহে নতুন মাইলফলক অর্জন করেছে মধুমতি ব্যাংক। ব্যাংকটির মোট আমানতের পরিমাণ ১২ হাজার কোটি টাকায় পৌঁছেছে। এই অর্জন উপলক্ষে গত রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে মধুমতি ব্যাংক জানিয়েছে, ১২ হাজার কোটি টাকার আমানত অর্জন ব্যাংকটির কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ মান্নান খান। এ ছাড়া ব্যাংকের পরিচালক সুলতানা জাহান, তানজিমা বিনতে মোস্তফা, মো. মাহবুবুর রহমান, তানভীর আহমেদ মোস্তফা ও সৈয়দা শারমিন হোসেন অনুষ্ঠানে অংশ…
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে হুতিদের সাম্প্রতিক হামলা বিশ্ববাজারে তেল সরবরাহের জন্য নতুন ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। হরমুজ প্রণালিতে চলাচল বিঘ্নিত হওয়ায় বিকল্প হিসেবে যে পথগুলোর গুরুত্ব বেড়েছিল, বাব আল-মানদেব ঘিরে অস্থিরতা সেই ব্যবস্থাকেও চাপে ফেলেছে। বিশ্বের জ্বালানি পরিবহনের জন্য বাব আল-মানদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। মধ্যপ্রাচ্য থেকে লোহিত সাগর ও সুয়েজ খাল হয়ে ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে জ্বালানি পরিবহনে এই পথ ব্যবহৃত হয়। ফলে এখানে নিরাপত্তাঝুঁকি বাড়লে শুধু তেল সরবরাহ নয়, জাহাজ চলাচল, বিমা ও পরিবহন ব্যয়েও চাপ তৈরি হতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি-সংশ্লিষ্ট তেলবাহী জাহাজের যুদ্ধঝুঁকি বিমার খরচ বেড়েছে।…
প্রেমের সম্পর্ক শেষ হয়ে গেছে, আগের মতো ভালোবাসাও আর নেই। তারপরও সাবেক প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কথা হচ্ছে, মাঝেমধ্যে খোঁজখবর নেওয়া হচ্ছে, এমনকি বন্ধুত্বও রয়ে গেছে। সম্পর্ক শেষ হওয়ার পরও কেন অনেকে সাবেক সঙ্গীর সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ করতে পারেন না—এ নিয়ে মনোবিষয়ক সাময়িকী সাইকোলজি টুডের একটি প্রতিবেদনে চারটি প্রধান কারণ তুলে ধরা হয়েছে। কানসাস বিশ্ববিদ্যালয়ের গবেষণাসহ কয়েকটি গবেষণার ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদের পর সাবেক সঙ্গীর সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার কারণ সবার ক্ষেত্রে এক নয়। কেউ মানসিক স্বস্তি ও পুরোনো ভরসার জায়গা থেকে যোগাযোগ রাখেন, কেউ বাস্তব প্রয়োজনের কারণে, আবার কারও মনে পুরোনো ভালোবাসা এখনো থেকে যায়। সম্পর্কে থাকার…
দেশে সারের প্রকৃত কোনো সংকট নেই বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর অভিযোগ, নির্দিষ্ট কয়েকটি জেলায় রাজনৈতিক উদ্দেশ্যে কৃত্রিমভাবে সারের সংকট দেখানো হচ্ছে। মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি করেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় দেশের কয়েকটি এলাকায় সারের সংকট নিয়ে চলমান অভিযোগের প্রসঙ্গ ওঠে। এ সময় মীর শাহে আলম বলেন, ‘সার নিয়ে সংকট আছে বলে আমি মনে করি না।’ এরপর যেসব জেলায় সংকটের অভিযোগ উঠেছে, সেগুলোর নাম উল্লেখ…
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের জেরে জ্বালানি তেলের দাম বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে মূল্যস্ফীতির আশঙ্কা। সাধারণত এমন অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়তে দেখা যায়। কিন্তু এবার ঘটছে উল্টো ঘটনা। বিশ্ববাজারে সোনার দাম বাড়ার পরিবর্তে কমে সাত সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে। সোমবার স্পট মার্কেটে সোনার দাম ৩ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪৬ দশমিক ৫১ ডলারে নেমে আসে। একপর্যায়ে দাম ৫ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। একই দিনে যুক্তরাষ্ট্রের বাজারে সোনার ফিউচার বা আগাম সরবরাহ চুক্তির দামও ৩ দশমিক ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১৭৮ দশমিক ৪০ ডলারে নেমে যায়।…
মোহাম্মদ ইকবাল হোসেনের বয়স মাত্র ৩২ বছর। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। কাজের ধরন এমন যে দিনের বেশির ভাগ সময়ই অফিসের ডেস্কে বসে কাটাতে হয়। দীর্ঘ সময় কম্পিউটারের সামনে কাজ করার পাশাপাশি রয়েছে কর্মক্ষেত্রের চাপ এবং পারিবারিক ও ব্যক্তিগত নানা দুশ্চিন্তা। গত কয়েক মাস ধরে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা অনুভব করছিলেন ইকবাল। প্রথমদিকে সেগুলো নিয়ে খুব বেশি গুরুত্ব দেননি। কিন্তু সম্প্রতি বুকে ব্যথা অনুভব করার পর বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে তাঁর পরিবার। পরিবারের পরামর্শে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন হৃদ্রোগ বিশেষজ্ঞের কাছে যান। তাঁর শারীরিক অবস্থা ও উপসর্গ বিবেচনা করে চিকিৎসক ইসিজি, ইকোসহ বেশ কয়েকটি পরীক্ষা করার…
মানিকগঞ্জের সিঙ্গাইরে মো. বশির (২১) নামের এক তরুণের ওপর ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে তাঁরই কয়েকজন বন্ধুর বিরুদ্ধে। পরিবারের দাবি, ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাঁর দুই পা ও বাঁ হাতের রগ কেটে দেওয়া হয়েছে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানেও আঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বশির নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা শাখার উপকর্মসংস্থানবিষয়ক সম্পাদক বলে দাবি করেছেন সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম। বশিরের বড় ভাই রবিউল ইসলামও তাঁর রাজনৈতিক পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটে গত রোববার রাতে সিঙ্গাইর উপজেলার ডেফলতলী এলাকার একটি ইটভাটায়। এ ঘটনায় বশিরের বাবা মনির হোসেন সোমবার রাতে সিঙ্গাইর…
বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনার সুযোগ আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনার ফলে বিদেশি এয়ারলাইনস দেশের বাইরে তাদের আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে টিকিটের অর্থ গ্রহণ করলেও বাংলাদেশি যাত্রীরা আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে টিকিট কিনতে পারবেন। সোমবার এ বিষয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ২০২৫ সালের ১৯ নভেম্বর জারি করা আগের নির্দেশনায় পরিবর্তন আনা হয়েছে। সাধারণত যেসব ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশি টাকা ছাড়াও বিদেশি মুদ্রায় লেনদেন করা যায়, সেগুলো আন্তর্জাতিক কার্ড হিসেবে ব্যবহার করা যায়। সংশোধিত নির্দেশনা অনুযায়ী, প্রযোজ্য ক্ষেত্রে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকেরা বিদেশ ভ্রমণের টিকিট কিনতে…
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়ায় আরও সংশোধন আনার দাবি জানিয়েছেন দেশের গণমাধ্যম-সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় ব্যক্তিরা। তাঁদের আশঙ্কা, প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত না করে আইনটি কার্যকর হলে এর কিছু বিধানের অপপ্রয়োগ হতে পারে এবং গণমাধ্যমও এর প্রভাবের মুখে পড়তে পারে। এ কারণে আইন সংশোধনের ক্ষেত্রে গণমাধ্যমের জন্য বিশেষ সুরক্ষা বা রক্ষাকবচ রাখার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে গণমাধ্যম-সংক্রান্ত অভিযোগ বা বিরোধ সরাসরি সাইবার আইনের আওতায় না এনে একটি গণমাধ্যম কমিশনের মাধ্যমে সুরাহার ব্যবস্থা করার প্রস্তাবও দিয়েছেন সংশ্লিষ্টরা। সোমবার সচিবালয়ে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের অংশীজনদের সঙ্গে সরকারের উদ্যোগে দ্বিতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। আইনটির সংশোধনী খসড়া…
ত্বকে ছোট ছোট গুটি বা আঁচিল খুব পরিচিত একটি সমস্যা। বেশির ভাগ ক্ষেত্রেই আঁচিল ক্ষতিকর নয় এবং ক্যানসারে রূপ নেয় না। তবে দেখতে অস্বস্তিকর লাগতে পারে, শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে এবং অবস্থানভেদে ব্যথার কারণও হতে পারে। বিশেষ করে পায়ের তলায় আঁচিল হলে হাঁটার সময় সেখানে চাপ পড়ে ব্যথা হতে পারে। আবার গলা বা ঘাড়ের মতো জায়গায় হলে কাপড়ের সঙ্গে বারবার ঘষা লেগেও অস্বস্তি বা ব্যথা তৈরি হতে পারে। আঁচিল তৈরির পেছনে রয়েছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি। ভাইরাসটি ত্বকের ওপরের স্তরে প্রবেশ করে কোষের সংখ্যা বাড়িয়ে দিলে আঁচিল তৈরি হতে পারে। ত্বকে ছোট কাটা, ফাটল…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
