- রেলের ৩ হাজার একর জমি বেদখলে: সংসদীয় কমিটিতে তথ্য, তিন মাসে উচ্ছেদের পরিকল্পনা
- টুপটুপ রিসোর্টে আগুন: নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, মেলেনি নিখোঁজ নারীর মরদেহ
- সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে বিভ্রান্তি: ১ নভেম্বর খুলছে দ্বীপ, সিদ্ধান্ত জানাতে বুধবার বৈঠক
- প্রথমবার ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন: ২৫ বছর পর ইংল্যান্ডে ফিরল সেরার মুকুট, মেয়েদের সেরা পুতেয়াস
- হামে আরও ছয়জনের মৃত্যু, এক দিনে আক্রান্ত ১ হাজার ৪৬৬: চলতি বছর উপসর্গ নিয়ে মৃত্যু ১ হাজার ১২৯
- বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন গড়াল দ্বিতীয় দফায়: ১ নভেম্বর ইয়োতোভা-গিউরভের লড়াই
- এইচএসসির বাংলা ১ম পত্রে নতুন পাঠ্যসূচি: ২৪ কবি-সাহিত্যিকের লেখা, থাকছে ‘লালসালু’ ও ‘সিরাজ-উদ-দৌলা’
- ডি-থ্রি নিলামে জাতীয় দলের তারকাদের নিয়ে কাড়াকাড়ি: সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরীফুল সিটিজেন ব্যাংকে
Author: ওয়াসিমা আর্শি
‘সীমাহীন আস্থা’ স্লোগান সামনে রেখে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করে বিজিবি কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন সীমান্ত ব্যাংক। বিজিবি সদস্যদের পাশাপাশি সাধারণ গ্রাহকদেরও ব্যাংকিং সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে দেশের কেন্দ্র থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে ব্যাংকটি। সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম জানিয়েছেন, সাধারণ ভোক্তা থেকে শুরু করে কৃষি উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ধরনের আর্থিক সেবা দিচ্ছে ব্যাংকটি। এসব অর্থায়নের মাধ্যমে অনেক উদ্যোক্তা নিজেদের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখছেন বলে জানান তিনি। সীমান্তবর্তী ও দুর্গম…
পাবনা শহরে মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা কমিটির সভাপতি আবদুল ওহাবসহ ১৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে শহরের আবদুল হামিদ সড়কের ইন্দিরা মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পুলিশের দাবি, তাঁরা শহরে নাশকতার পরিকল্পনা ও মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিরা একটি মাইক্রোবাসে করে শহরে এসেছিলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁদের উদ্দেশ্য ছিল শহরে মিছিল করা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়া। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। তবে আবদুল ওহাব ছাড়া…
পছন্দের তারকাকে সবার চেয়ে এগিয়ে রাখতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তর্কে জড়িয়ে পড়েন ভক্তরা। কখনো সেই তর্ক রূপ নেয় ভার্চ্যুয়াল ঝগড়ায়। এক তারকার ভক্তরা অন্য তারকাকে ছোট করে নিজেদের প্রিয় অভিনয়শিল্পীকে এগিয়ে রাখার চেষ্টা করেন। এবার এমনই পরিস্থিতি তৈরি হয়েছে ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুবকে ঘিরে। তবে ভক্তদের মধ্যে যতই তুলনা কিংবা তর্ক চলুক, বাস্তবে জোভান ও তৌসিফের সম্পর্ক একেবারেই ভিন্ন। অভিনয়জীবনের শুরু থেকেই তাঁরা একে অপরের কাছের বন্ধু। দীর্ঘদিনের সেই বন্ধুত্বের কথা এবার ভক্তদের মনে করিয়ে দিয়েছেন জোভান। তৌসিফের সঙ্গে একটি ছবি প্রকাশ করে জোভান লিখেছেন, ‘আমাদের দুইজনকে নিয়ে ভক্তদের নিজেদের মধ্যে এত…
কৃষিভিত্তিক তথ্যপ্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আইফার্মার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কাস্টমার এক্সপেরিয়েন্স টিমে ‘সিইএক্স এজেন্ট’ পদে মোট ১৫ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সিইএক্স এজেন্ট পদটি চুক্তিভিত্তিক। নির্বাচিত প্রার্থীদের ঢাকার গুলশান-২ এলাকায় অবস্থিত আইফার্মারের অফিসে কাজ করতে হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীর কৃষিতে ডিপ্লোমা থাকতে হবে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে পারবে। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ১৫ হাজার থেকে ১৮ হাজার টাকা। বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরও কয়েকটি সুযোগ-সুবিধা থাকবে। এর মধ্যে রয়েছে মোবাইল বিল, যাতায়াত ভাতা বা টিএ এবং আংশিক…
ইউক্রেন যুদ্ধ নিয়ে দীর্ঘ সময় বিশদভাবে না লেখার পর আবার বিষয়টির দিকে ফিরে তাকিয়েছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকেরা। প্রায় পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধ এখন কোন অবস্থায় রয়েছে এবং শেষ পর্যন্ত কীভাবে এর অবসান ঘটতে পারে—সেই প্রশ্ন নতুন করে সামনে এসেছে। সম্প্রতি কিয়েভ সফরের পর ফরেন পলিসি সম্পাদক রবি আগরওয়ালও যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে অতীতের ভুল পূর্বাভাসগুলোর কথাও মনে রাখা প্রয়োজন। যুদ্ধ শুরুর আগে থেকে এখন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে নীতিনির্ধারক ও বিশ্লেষকেরা এমন অনেক ধারণা দিয়েছেন, যা শেষ পর্যন্ত বাস্তবতার সঙ্গে মেলেনি। ২০২২ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন…
জাপানে পৌঁছানোর পর থেকেই বৃষ্টি যেন পিছু ছাড়ছিল না বাংলাদেশ ক্রিকেট দলের। প্রতিকূল আবহাওয়ার কারণে লিটন দাসরা ঠিকমতো অনুশীলনও করতে পারেননি। এমনকি এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ম্যাচ না খেলেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে আরও বড় পরীক্ষা। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়টায় ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল। এই ম্যাচে অবশ্য বৃষ্টি বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার কারণ। কারণ, সেমিফাইনালও বৃষ্টিতে পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে চলে যাবে পাকিস্তান। তাই মাঠের প্রতিপক্ষের পাশাপাশি আবহাওয়ার দিকেও নজর রাখতে হচ্ছে বাংলাদেশকে। তবে…
দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতকে দেখছে মধুমতি ব্যাংক। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম বলেছেন, তাঁদের লক্ষ্য শুধু উদ্যোক্তাদের ঋণ দেওয়া নয়, বরং ব্যবসার পুরো যাত্রাপথে প্রয়োজনীয় ব্যাংকিং সহায়তা দিয়ে টেকসই উদ্যোক্তা তৈরি করা। মো. সফিউল আজম বলেন, প্রান্তিক ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া, দ্রুত ও সহজ প্রক্রিয়ায় অর্থায়ন এবং ব্যবসার ধরন অনুযায়ী উপযুক্ত আর্থিক সমাধান দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে মধুমতি ব্যাংক। একই সঙ্গে নারী ও নতুন উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের সঙ্গেও সমন্বয় করে কাজ করছে প্রতিষ্ঠানটি। ব্যাংকিং সেবার বাইরে থাকা গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক ব্যবস্থার মূল…
হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কওমি ধারার সাতটি ইসলামী রাজনৈতিক দলকে নিয়ে নতুন ঐক্য গঠনের প্রক্রিয়া এগোলেও এখনো তা চূড়ান্ত হয়নি। অন্য কোনো রাজনৈতিক জোটের সঙ্গে সম্পর্ক রাখা যাবে কি না, ভবিষ্যতে নতুন কোনো জোটে যোগ দেওয়ার সুযোগ থাকবে কি না এবং ঐক্য গঠনের পর দলগুলো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কতটা স্বাধীন থাকবে—মূলত এসব প্রশ্নে মতৈক্য না হওয়ায় আলোচনা আটকে আছে। প্রস্তাবিত এই ঐক্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। হেফাজতে ইসলাম নিজেকে অরাজনৈতিক সংগঠন হিসেবে পরিচয় দিলেও এই সাত দলকে একটি রাজনৈতিক ঐক্যের…
রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজাসংক্রান্ত আইনশৃঙ্খলা সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ঘটনা নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি নির্মোহভাবে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠার পর তদন্ত শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থলে যারা…
ফেসবুক ও ইনস্টাগ্রামে পরিচিত মুখ ছিলেন ভারতের মধ্যপ্রদেশের সিংগ্রৌলির নিধি তিওয়ারি। দুই প্ল্যাটফর্ম মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। নিয়মিত নাচের ভিডিও প্রকাশের পাশাপাশি স্থানীয় বিভিন্ন অনুষ্ঠান ও সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতেন তিনি। ২০২৪ সালে জিতেছিলেন ‘মিস প্রিটি ইন্ডিয়া’ খেতাব। ভবিষ্যতে চলচ্চিত্রে কাজ করার স্বপ্নও ছিল তাঁর। কিন্তু ৩০ বছর বয়সেই থেমে গেল নিধির সেই পথচলা। সিংগ্রৌলির ভুসা মোড় এলাকার বাড়ি থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর আগের কয়েক ঘণ্টায় কী ঘটেছিল, তা এখন খতিয়ে দেখছে পুলিশ। বিশেষ করে এক বিবাহিত প্রকৌশলীর সঙ্গে তাঁর শেষ ফোনালাপ, পরিবারের অভিযোগ এবং মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট…
Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.
সকালের খবর
- সর্বশেষ
- বাংলাদেশ
- রংপুর
- লালমনিরহাট
- ঢাকা
- কৃষি সংবাদ
- সকাল স্পেশাল
শিহাব গ্রুপ অব কোম্পানিজ
- শিহাব গ্রুপ
- শিহাব মার্ট লিমিটেড
- শিহাব গ্রুপ ট্যুরস এন্ড ট্র্যাভেল এজেন্সি
- শিহাব প্রিমিয়াম
- টুয়েন্টি ফোর কারস রেন্ট
- নুর আল কাওসার ইউজড কারস
- শিহাব এক্সপ্রেস (Coming Soon)
