Author: আর এন রিমন

বিয়ে করেননি বলে প্রায়ই শুনতে হয়—‘কবে বিয়ে করছেন?’ পরিবার, আত্মীয়স্বজন কিংবা পরিচিতদের কাছ থেকে একই প্রশ্ন শুনতে শুনতে অনেকেই হয়তো বিরক্ত। তাঁদের জন্যই বিশেষ একটি উপলক্ষ হতে পারে অবিবাহিত দিবস। ২৬ সেপ্টেম্বর পালিত হয় দিনটি। নিজের মতো করে জীবন কাটানো, নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া এবং সঙ্গী না থাকার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখাই এই দিবসের মূল বার্তা। একসময় বিয়ে না করাকে সমাজের অনেকেই অস্বাভাবিক কিংবা অসম্পূর্ণ জীবন হিসেবে দেখতেন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সের পর বিয়ে নিয়ে পারিবারিক ও সামাজিক চাপ তুলনামূলক বেশি দেখা যেত। তবে সময়ের সঙ্গে এই ধারণায় পরিবর্তন এসেছে। এখন অনেক নারী-পুরুষ নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত স্বাধীনতা, ভ্রমণ, স্বপ্ন…

বিস্তারিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ পাওয়ার পরও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। রোববার ২৭ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে শুরু হওয়া এ কর্মসূচিতে দুই শতাধিক চাকরিপ্রার্থী অংশ নিয়েছেন। আন্দোলনকারীরা বলছেন, চূড়ান্তভাবে সুপারিশ পাওয়ার পরও ভেরিফিকেশনের কারণে তাঁদের অনেকেই নিয়োগপত্র পাননি। বিষয়টি পুনর্বিবেচনা করে দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন প্রার্থীরা। কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আসা চাকরিপ্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যান তাঁরা।…

বিস্তারিত

বাংলাদেশ থেকে আমদানি করা পাটপণ্যের ওপর অ্যান্টিডাম্পিং শুল্কের হার নতুন করে নির্ধারণ করেছে ভারত। নতুন ব্যবস্থায় সব বাংলাদেশি প্রতিষ্ঠানের জন্য একই হারে শুল্ক রাখা হয়নি। উৎপাদনকারী প্রতিষ্ঠান ও পণ্যের ধরন অনুযায়ী আলাদা শুল্কহার নির্ধারণ করা হয়েছে। ফলে ভারতের বাজারে পাটপণ্য রপ্তানির ক্ষেত্রে নির্দিষ্ট উৎপাদনকারীর তালিকায় থাকা এখন বাংলাদেশি প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ গত ২৪ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বাংলাদেশ ও নেপাল থেকে আমদানি করা পাটের সুতা বা টুইন, হেসিয়ান কাপড়, পাটের স্যাকিং ব্যাগ ও স্যাকিং ক্লথের ওপর নতুন অ্যান্টিডাম্পিং শুল্ক নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে ৫৫টি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করে পণ্যভেদে আলাদা শুল্কহার…

বিস্তারিত

ওয়ানডে ক্রিকেটে আরও একটি বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। ১৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে ভারতীয় এই ব্যাটসম্যানের প্রয়োজন আর মাত্র ৫৯ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই সেই মাইলফলক ছুঁয়ে ফেলার সুযোগ পাচ্ছেন তিনি। আজ তিরুবনন্তপুরমে ক্যারিবীয়দের মুখোমুখি হবে ভারত। ওয়ানডেতে এখন পর্যন্ত ১৪ হাজার ৯৪১ রান করেছেন কোহলি। এই রান করতে তাঁর লেগেছে ৩০২ ইনিংস। ব্যাটিং গড় ৫৮.৫৯। তাঁর নামের পাশে রয়েছে ৫৪টি সেঞ্চুরি ও ৭৯টি ফিফটি। আর ৫৯ রান করতে পারলেই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ১৫ হাজার রান করা দ্বিতীয় ব্যাটসম্যান হয়ে যাবেন কোহলি। তাঁর আগে এই মাইলফলক ছুঁয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন…

বিস্তারিত

একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে সিনেমাটি নির্বাচিত হয়েছে। রোববার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। সিনেমাগুলো হলো নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। প্রাথমিক বাছাই শেষে চারটি সিনেমা বিবেচনায় আসে। এরপর অস্কার বাংলাদেশ কমিটির সদস্যদের মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে চূড়ান্তভাবে ‘রইদ’কে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সিনেমা হিসেবে নির্বাচন করা হয়। অস্কারের আন্তর্জাতিক মঞ্চে…

বিস্তারিত

সেপ্টেম্বরের শেষ সপ্তাহ শুরু হয়েছে আজ। সপ্তাহের প্রথম কার্যদিবসে সকালেই শুরু হচ্ছে শেয়ারবাজারের লেনদেন। গত সপ্তাহের শেষ দিনে দেশের শেয়ারবাজারে সূচক কমেছিল। ফলে নতুন সপ্তাহে বাজার কোন দিকে যায়, কোন কোম্পানির শেয়ারের দাম বাড়ে কিংবা কমে, সেদিকে নজর থাকবে বিনিয়োগকারীদের। শেয়ারবাজারের পাশাপাশি ডলারের বিনিময় হার, ব্যাংকের আমানত ও ঋণের সুদ, সোনার দাম এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারও থাকবে আলোচনায়। বিশেষ করে সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন খরচ বৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে পড়তে শুরু করেছে। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব প্রধান সূচকই কমেছিল। প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৫৭৮…

বিস্তারিত

একসময় ছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট। রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সেই মোহাম্মদ নাজিবুল্লাহকেই জীবনের শেষ চার বছর কাটাতে হয়েছিল কাবুলে জাতিসংঘের একটি কম্পাউন্ডে। বাইরে যাওয়ার সুযোগ ছিল না, দেশ ছাড়ার পথও বন্ধ। শেষ পর্যন্ত সেই আশ্রয়ও তাঁর জীবন রক্ষা করতে পারেনি। ১৯৯৬ সালের ২৭ সেপ্টেম্বর কাবুল দখল করে তালেবান। ওই রাতেই জাতিসংঘের স্থায়ী মিশনের কম্পাউন্ডে প্রবেশ করে নাজিবুল্লাহ ও তাঁর ভাইকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর কাবুলের কেন্দ্রস্থলে একটি ল্যাম্পপোস্টে তাঁদের মরদেহ ঝুলতে দেখা যায়। আফগানিস্তানের দীর্ঘ সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার ইতিহাসে নাজিবুল্লাহর এই পরিণতি একটি নির্মম অধ্যায় হয়ে আছে। অথচ কয়েক বছর আগেও তিনি ছিলেন দেশটির সবচেয়ে ক্ষমতাধর…

বিস্তারিত

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক পোস্ট দিয়ে তাঁরা এ ঘটনার নিন্দা জানান। শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে থাকা সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষতিগ্রস্ত স্টুডিওর ভিডিও প্রকাশ করেন সালমান। ভিডিওতে স্টুডিওর বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ভাঙচুর অবস্থায় দেখা যায়। সালমান অভিযোগ করেন, চাঁদা আদায়সংক্রান্ত বিরোধের জেরে আবাসন প্রকল্পটিতে হামলা চালানো হয় এবং সেই হামলায় তাঁর স্টুডিওও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার পেছনে…

বিস্তারিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বাসিন্দা সমীর আলীর পরিবারের দুর্দশার খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর তাদের পাশে দাঁড়িয়েছে হাতীবান্ধা মানব কল্যাণ পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে অসহায় পরিবারটির হাতে এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। গোতামারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমীর আলী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পাঁচ সন্তানের মধ্যে চারজনই প্রতিবন্ধী। তাদের দেখাশোনা ও পরিবারের দৈনন্দিন খরচ সামলানোর দায়িত্ব মূলত তাঁর ওপরই ছিল। কিন্তু প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে হামলায় গুরুতর আহত হওয়ার পর আগের মতো কাজ করতে পারছেন না সমীর আলী। ফলে উপার্জনের পথ সীমিত হয়ে যাওয়ায় চার প্রতিবন্ধী সন্তানসহ পুরো পরিবারটি আর্থিক সংকটে পড়ে। সম্প্রতি সমীর আলী ও তাঁর পরিবারের…

বিস্তারিত

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ ও বিভিন্ন দেশের শোধনাগারে উৎপাদন ব্যাহত হওয়ায় ডিজেলের বাজারে সংকট আরও প্রকট হয়েছে। যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছানোর পর এখন রপ্তানি সীমিত বা কমানোর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রে এক গ্যালন বা প্রায় ৩ দশমিক ৭৯ লিটার ডিজেলের গড় দাম দাঁড়িয়েছে ৬ দশমিক ৫০ ডলার। এক মাস আগেও দাম ছিল ৫ দশমিক ৬১ ডলার। অর্থাৎ মাত্র এক মাসেই ডিজেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রতি ডলার ১২৩ টাকা ধরে হিসাব করলে বর্তমান দাম বাংলাদেশি মুদ্রায় প্রতি লিটারে প্রায় ২১০ টাকা। এই পরিস্থিতিতে…

বিস্তারিত