Author: নিজস্ব প্রতিবেদক

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে আবারও কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের দ্রুত প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সোমবার সকালে সীমান্তের ১১০ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ জন নারী-পুরুষকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তারা কিছু সময় সীমান্তসংলগ্ন একটি পাটখেতে অবস্থান করেন। স্থানীয় কৃষকদের দাবি, ভোরে মাঠে কাজ করতে গিয়ে তাঁরা পাটখেতের ভেতর দিয়ে কয়েকজনকে আসতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে দ্রুত বিজিবিকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে তৎপরতা বাড়ালে এবং স্থানীয়রাও একযোগে প্রতিরোধ গড়ে তুললে ওই ব্যক্তিরা আবার ভারতের দিকে…

বিস্তারিত

বিশ্বকাপ এখন নকআউট পর্বে। ৪৮ দল থেকে প্রতিযোগিতা নেমে এসেছে শেষ ৩২ দলে। প্রতিটি ম্যাচ এখন বাঁচা-মরার লড়াই। এমন পরিস্থিতিতে নতুন করে হিসাব কষেছে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্টের সুপারকম্পিউটার। তাদের সর্বশেষ পূর্বাভাসে উঠে এসেছে, কোন দল সবচেয়ে বেশি সম্ভাবনা নিয়ে এগোচ্ছে শিরোপার দিকে। সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেদের শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা ৮১ দশমিক ৫ শতাংশ। কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ৫৮ দশমিক ৩ শতাংশ, সেমিফাইনালে ৪২ দশমিক ৭ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ২৮ দশমিক ৪ শতাংশ। আর শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৮ দশমিক ৭ শতাংশ, যা অংশগ্রহণকারী সব দলের মধ্যে…

বিস্তারিত

টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে তেহরানসহ বিভিন্ন এলাকা। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এই অভিযানে ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার এবং সমুদ্রে মাইন স্থাপনের সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, দক্ষিণাঞ্চলের সিরিক বন্দরের কাছে তাহরুই গ্রাম এবং কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগের দিনও একই এলাকায় হামলা চালানো হয়েছিল বলে জানানো হয়েছে। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ট্রাম্প ইরানকে কঠোর…

বিস্তারিত

মালয়েশিয়া ও চীন সফরে ‘অভূতপূর্ব সাফল্য’ অর্জনের জন্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান-কে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে জাতীয় সংসদ। শনিবার সকালে সংসদে সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। গত ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী। শুক্রবার রাতে দেশে ফেরার পরদিনই তাঁর সফরের সাফল্য নিয়ে সংসদে আলোচনা হয়। অধিবেশনের শুরুতে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান আলোচনায় অংশ নেন। শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কণ্ঠভোটে প্রস্তাবটি পাস করান। প্রস্তাবে বলা হয়, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও…

বিস্তারিত

বিভিন্ন মহলে সমালোচনার মুখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসারের দায়িত্ব থেকে পুলিশ কর্মকর্তা মাসুদ রানাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে ডিএমপির সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগে অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন-অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি কমিশনারের বিশেষ সহকারী এডিসি ফয়েজ ইসলাম। সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার পর বদলি ডিএমপি সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যমে মাসুদ রানাকে নিয়ে একাধিক পোস্ট প্রকাশ করেন। এর মধ্যে একটি ভাইরাল ভিডিওতে মাসুদ রানাকে সাবেক প্রধানমন্ত্রী…

বিস্তারিত

দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সরকারের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার বেনজীর আহমেদকে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। এখন তাদের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে। তিনি জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী বেনজীর আহমেদ দেশটির ফেডারেল পুলিশের হেফাজতেই রয়েছেন। সীমান্তে পুশ-ইন নিয়ে সরকারের অবস্থান…

বিস্তারিত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়েছে। মাত্র এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দেশটির উত্তর উপকূলে আঘাত হেনেছে দুটি শক্তিশালী ভূমিকম্প। এতে বহু ভবন ধসে পড়েছে, আতঙ্কে হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস সতর্ক করে জানিয়েছে, প্রাণহানি ও ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যার দিকে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে ইয়ারাকুই অঙ্গরাজ্যের রাজধানী সান ফেলিপের কাছে। রিখটার স্কেলে এর মাত্রা…

বিস্তারিত

জাতীয় সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে বিরোধী দলের সমালোচনার মুখে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, কোনো রাষ্ট্রীয় কাজই সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশনই সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার দাবি রাখে। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, অনেক সময় যে মন্ত্রণালয় নিয়ে সংসদে আলোচনা হয়, সেই মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি সংসদ কক্ষে উপস্থিত থাকেন না। এতে সংসদের কার্যকারিতা ও গুরুত্ব ক্ষুণ্ন হয় বলে মন্তব্য করেন তিনি। বিরোধীদলীয় নেতা আরও বলেন, সংসদকে প্রাণবন্ত রাখতে স্পিকার শুরু থেকেই আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু জ্যেষ্ঠ মন্ত্রী ও…

বিস্তারিত

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের প্রত্যাহারের আদেশ কার্যকর হওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে সিলেট ছেড়েছেন। মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। এদিকে তাঁর স্থলাভিষিক্ত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। সিলেট ছাড়ার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন এক বার্তা দেন সারওয়ার আলম। সেখানে তিনি লেখেন, “বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।” এর আগে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে…

বিস্তারিত

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে কবর থেকে মরদেহ উত্তোলনের আগের আদেশ বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম মরদেহ উত্তোলনের অনুমতি বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে গত ২৪ মে একই আদালত সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছিলেন। তবে নতুন আবেদনের পরিপ্রেক্ষিতে সেই আদেশ এখন বাতিল করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান জানান, সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পেরিয়ে গেছে। এত দীর্ঘ সময় পর মরদেহ উত্তোলন করলেও কার্যকর কোনো আলামত পাওয়ার সম্ভাবনা খুবই কম।…

বিস্তারিত